মৌলভীবাজারে জাপার নির্বাচনী কার্যালয়ে হামলা : এজাহারনামীয় আসামিরা গ্রেফতার – এইবেলা
  1. admin@eibela.net : admin :
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ১০:৫২ অপরাহ্ন
শিরোনাম :
জুড়ীতে অসহায় মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ বড়লেখায় মাসব্যাপী কুরআন প্রশিক্ষণ ও পুরস্কার বিতরণ  বড়লেখায় মশক নিধনে এমপির নেতৃত্বে সমন্বিত পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান জুড়ীতে প্রবাসী সমাজসেবক মাহবুব হাসান সাচ্চুর উদ্যোগে ইফতার মাহফিল ওসমানীনগর আব্দুল আজিজ ফাউন্ডেশনের  খাদ্যসামগ্রী বিতরণ ছাতকে ব্যবসার নামে অর্ধকোটি টাকা হাতিয়ে নিল প্রতারক চক্র প্রাণনাশের হুমকি : থানায় অভিযোগ কমলগঞ্জের খুচরা দোকানগুলোতে জ্বালানি তেল সংকটে দুর্ভোগ বড়লেখার সুজানগর ইউনিয়ন বিএনপির ইফতার মাহফিল আত্রাইয়ে ২৬ মার্চ স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা কমলগঞ্জে বছরের প্রথম কালবৈশাখি ঝড়ে বিদ্যুৎ ব্যবস্থা লন্ডভন্ড

 মৌলভীবাজারে জাপার নির্বাচনী কার্যালয়ে হামলা : এজাহারনামীয় আসামিরা গ্রেফতার

  • শুক্রবার, ২২ ডিসেম্বর, ২০২৩

Manual8 Ad Code

মৌলভীবাজার প্রতিনিধি :: মৌলভীবাজার শহরের বড়হাটে জাতীয় পার্টির প্রধান নির্বাচনী কার্যালয়ে বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) রাতে হামলার ঘটনায় জড়িত এজাহারনামীয় ৩ আসামিকে গ্রেফতার করা হয়েছে।

Manual5 Ad Code

শুক্রবার (২২ ডিসেম্বর) বিকেলে মৌলভীবাজার সদর মডেল থানার দুটি দল বিশেষ অভিযান পরিচালনা করে এই ০৩ জনকে গ্রেফতার করে।

Manual3 Ad Code

গ্রেফতারকৃত আসামিরা হলেন মৌলভীবাজার সদর থানাধীন কাজীরগাঁও এলাকার মৃত ফারুক মিয়ার ছেলে রাজন মিয়া রাজু (৩৫), বড়হাট এলাকার মৃত আরিছ মিয়ার ছেলে আলীম মিয়া (৩৩) এবং বড়কাপন এলাকার তাহের উল্লাহর ছেলে সাহেল মিয়া (২৮)।

মৌলভীবাজার সদর মডেল থানার অফিসার ইনচার্জ কেএম নজরুল জানান, ”গ্রেফতারকৃত তিন আসামির কোন রাজনৈতিক পরিচয় নেই। গ্রেফতারকৃত আসামি আলীম এবং রাজু পূর্বে জাতীয় পার্টির প্রার্থী আলতাফুর রহমানের প্রতিষ্ঠানে চাকরি করতো। চাকরিকালীন সময়ে করা তাদের মধ্যে ব্যক্তিগত সর্ম্পক অবনতি হয়। গত ২১ ডিসেম্বর রাতে জাতীয় পার্টির নির্বাচনী কার্যালয়ে প্রবেশ করলে গ্রেফতারকৃত আসামি আলীম মিয়ার সাথে বেলায়েত আলী জুয়েলের চেয়ারে বসাকে কেন্দ্র করে সংঘর্ষ হয়। এসময় ছুরির আঘাতে বেলায়েত আলী জুয়েলের পেটে জখম হয় । এছাড়া খালেদ চৌধুরী এবং আলতাফুর রহমানের ছেলে হানিফ ইবনে আলতাফ আহত হয়।”

তিনি আরও জানান, ”এই হামলার সাথে কোন রাজনৈতিক দলের সংশ্লিষ্টতা এখন পর্যন্ত পাওয়া যায়নি। তদন্তপূর্বক ঘটনার সাথে জড়িত কেউ থাকলে তাকে আইনের আওতায় আনা হবে।”

Manual3 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!