ওসমানীনগর প্রেসক্লাবে সাংবাদিকদের সাথে মতবিনিময় করলেন ইয়াহইয়া চৌধুরী – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০৩:৪০ পূর্বাহ্ন
শিরোনাম :
জুড়ীতে অসহায় মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ বড়লেখায় মাসব্যাপী কুরআন প্রশিক্ষণ ও পুরস্কার বিতরণ  বড়লেখায় মশক নিধনে এমপির নেতৃত্বে সমন্বিত পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান জুড়ীতে প্রবাসী সমাজসেবক মাহবুব হাসান সাচ্চুর উদ্যোগে ইফতার মাহফিল ওসমানীনগর আব্দুল আজিজ ফাউন্ডেশনের  খাদ্যসামগ্রী বিতরণ ছাতকে ব্যবসার নামে অর্ধকোটি টাকা হাতিয়ে নিল প্রতারক চক্র প্রাণনাশের হুমকি : থানায় অভিযোগ কমলগঞ্জের খুচরা দোকানগুলোতে জ্বালানি তেল সংকটে দুর্ভোগ বড়লেখার সুজানগর ইউনিয়ন বিএনপির ইফতার মাহফিল আত্রাইয়ে ২৬ মার্চ স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা কমলগঞ্জে বছরের প্রথম কালবৈশাখি ঝড়ে বিদ্যুৎ ব্যবস্থা লন্ডভন্ড

ওসমানীনগর প্রেসক্লাবে সাংবাদিকদের সাথে মতবিনিময় করলেন ইয়াহইয়া চৌধুরী

  • রবিবার, ২৪ ডিসেম্বর, ২০২৩

Manual1 Ad Code
 ওসমানীনগর (সিলেট) প্রতিনিধি :: সিলেট-২ ( বিশ্বনাথ-ওসমানীনগর) মামলা হামলা আর নির্যাতন থেকে রক্ষা পেতে বিএনপি সমর্থকসহ সাধারণ জনগণ আমার লাঙ্গল প্রতীকে ভোট দিয়ে জয়যুক্ত করবেন বলে প্রত্যাশা ব্যক্ত করছেন জাতীয় প্রার্টির মনোনিত প্রার্থী সাবেক সংসদ সদস্য ইয়াহইয়া চৌধুরী।
শনিবার সন্ধ্যায় ওসমানীনগর উপজেলা প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে এই প্রত্যাশা ব্যক্ত করেন তিনি। ইয়াহইয়া বলেন, বিএনপি নেতাকর্মীরা মামলা-হামলায় জর্জরিত। কিন্তু আমি এমপি থাকাবস্থায় তারা নিরাপদে ছিল। বর্তমান এমপি মোকাব্বির খাঁনের কাছে তারা নিরাপদ আছে। তাই বিএনপির কর্মী সমর্থকরা অল্টারনেটিভ হিসেবে আমাকে ভোট দিতে পারে বলে বিশ্বাস রয়েছে।
তিনি বলেন ২০১৮ সালে জাতীয় পার্টি মহাজোটে ছিল। কিন্ত সারা দেশে মহাজোট থাকলেও সিলেট-২ আসনে মহাজোট হয়নি। ২০১৪ সালে মহাজোটের প্রার্থী হয়ে নির্বাচিত হওয়ার পর এলাকার শিক্ষা, স্বাস্থ্য, নদী ভাঙ্গনরোধ ও যোগাযোগ ব্যবস্থার অনেক উন্নয়ন করেছি। জনকল্যাণকর নিজের পরিকল্পিত অনেক প্রকল্প বাস্তবায়ন হয়নি। জনকল্যাণমূখি সেই অসমাপ্ত কাজগুলোসম্পন্ন করতে তাকে ভোট দিয়ে জয়ী করার অনুরোধ জানান। #

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!