মৌলভীবাজার জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি’র পরিচিতি ও বৃত্তি প্রদান – এইবেলা
  1. admin@eibela.net : admin :
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ১১:০০ অপরাহ্ন
শিরোনাম :
জুড়ীতে অসহায় মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ বড়লেখায় মাসব্যাপী কুরআন প্রশিক্ষণ ও পুরস্কার বিতরণ  বড়লেখায় মশক নিধনে এমপির নেতৃত্বে সমন্বিত পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান জুড়ীতে প্রবাসী সমাজসেবক মাহবুব হাসান সাচ্চুর উদ্যোগে ইফতার মাহফিল ওসমানীনগর আব্দুল আজিজ ফাউন্ডেশনের  খাদ্যসামগ্রী বিতরণ ছাতকে ব্যবসার নামে অর্ধকোটি টাকা হাতিয়ে নিল প্রতারক চক্র প্রাণনাশের হুমকি : থানায় অভিযোগ কমলগঞ্জের খুচরা দোকানগুলোতে জ্বালানি তেল সংকটে দুর্ভোগ বড়লেখার সুজানগর ইউনিয়ন বিএনপির ইফতার মাহফিল আত্রাইয়ে ২৬ মার্চ স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা কমলগঞ্জে বছরের প্রথম কালবৈশাখি ঝড়ে বিদ্যুৎ ব্যবস্থা লন্ডভন্ড

মৌলভীবাজার জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি’র পরিচিতি ও বৃত্তি প্রদান

  • বুধবার, ১৭ জানুয়ারী, ২০২৪

Manual3 Ad Code

শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি :: রুখবো দুর্নীতি, পড়বো দেশ, হবে সোনার বাংলাদেশ এই স্লোগান নিয়ে নবগঠিত জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি মৌলভীবাজার এর পরিচিতি ও বৃত্তি প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।  (১৭ জানুয়ারি) সকালে মৌলভীবাজার জেলা শিক্ষা অফিসায়ের সম্মেলন কক্ষ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন দুর্নীতি দমন কমিশন (দুদক)  সমন্বিত জেলা কার্যালয় হবিগঞ্জ উপপরিচালক মোজাম্মিল হোসেন।

Manual7 Ad Code


দুর্নীতি দমন কমিশন (দুদক) ও জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি মৌলভীবাজার নবগঠিত জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি নবনির্বাচিত সভাপতি মৌলভীবাজার সরকারি কলেজে সাবেক অধ্যক্ষ  ড. মোঃ ফজলুল আলী’র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এডভোকেট শাহ আখলাকুল আম্বিয়া এর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা শিক্ষা অফিসার মোহাম্মদ ফজলুর রহমান।

Manual2 Ad Code


অনুষ্ঠানের বক্তব্য রাখেন দুদকের উপসহকারী পরিচালক শাহীন কাওছার, জেলা দুর্নীতির প্রতিরোধ কমিটির সহ-সভাপতি ডা, আবু মুহিত চৌধুরী।

আলোচনা সভা শেষে জেলা সাত উপজেলার ১৪ জন গরীব মেধাবী শিক্ষার্থীদের মাঝে দুর্নীতি দমন কমিশন (দুদক) সমন্বিত জেলা কার্যালয় হবিগঞ্জ এর পক্ষ থেকে
৬ হাজার টাকা করে উপবৃত্তি প্রদান করা হয়।

কমিটির অন্যান্য সদস্যগণ হলেন, সহসভাপতি নুরজাহান সুয়ারা, সদস্য এডভোকেট মো, আব্দুল মান্নান চৌধুরী, এস এম উমেদ আলী, আলহাজ্ব ফয়সল আহমদ, মুক্তিযোদ্ধা এস এম মুজিব, হাফিজ মির্জা শামীম আহমদ, মো, ইকবাল হোসেন, সৈয়দা ইয়াসমিন নাহার, আব্দুল বশির মসুদ ও শিরিন আক্তার।#

Manual4 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!