কুলাউড়ায় সড়কে প্রাণ গেলো ২ মোটরসাইকেল আরোহীর – এইবেলা
  1. admin@eibela.net : admin :
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৭:২১ অপরাহ্ন
শিরোনাম :
বড়লেখায় মশক নিধনে এমপির নেতৃত্বে সমন্বিত পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান জুড়ীতে প্রবাসী সমাজসেবক মাহবুব হাসান সাচ্চুর উদ্যোগে ইফতার মাহফিল ওসমানীনগর আব্দুল আজিজ ফাউন্ডেশনের  খাদ্যসামগ্রী বিতরণ ছাতকে ব্যবসার নামে অর্ধকোটি টাকা হাতিয়ে নিল প্রতারক চক্র প্রাণনাশের হুমকি : থানায় অভিযোগ কমলগঞ্জের খুচরা দোকানগুলোতে জ্বালানি তেল সংকটে দুর্ভোগ বড়লেখার সুজানগর ইউনিয়ন বিএনপির ইফতার মাহফিল আত্রাইয়ে ২৬ মার্চ স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা কমলগঞ্জে বছরের প্রথম কালবৈশাখি ঝড়ে বিদ্যুৎ ব্যবস্থা লন্ডভন্ড কমলগঞ্জে মণিপুরি ললিতকলা একাডেমীর পরিচালকের দায়িত্ব পেলেন ইউএনও নাগেশ্বরীতে ইউনিসেফের অর্থায়নে বাল্যবিবাহ বন্ধে সংলাপ ও ইন্টারেক্টিভ সভা

কুলাউড়ায় সড়কে প্রাণ গেলো ২ মোটরসাইকেল আরোহীর

  • মঙ্গলবার, ৩০ জানুয়ারী, ২০২৪

Manual6 Ad Code

এইবেলা, কুলাউড়া  :: মৌলভীবাজারের কুলাউড়া-জুড়ী সড়কের আছুরিঘাট নামক স্থানে ৩০ জানুয়ারি মঙ্গলবার দুপুর আনুমানিক একটায় ট্রাকের সাথে মোটর সাইকেলে মুখোমুখি ধাক্কায় ২ মোটর সাইকেল আরোহীর মৃত্যু হয়েছে।

Manual6 Ad Code

মোটরসাইকেল আরোহী নিহতরা হলেন আবু সুফিয়ান (৫২) ও নরসিংহ বুনার্জি (৩৫)। নিহতদের বাড়ি পার্শ্ববর্তী জুড়ী উপজেলার ফুলতলা ইউনিয়নে।

Manual6 Ad Code

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, কুলাউড়া-জুড়ী সড়কের আছুরিঘাট এলাকায় কুলাউড়াগামী একটি ট্রাকের সাথে বিপরীত দিক থেকে আসা মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটর সাইকেল আরোহী আবু সুফিয়ান ও নরসিংহ বুনার্জি গুরুতর আহত হন।

আশঙ্কাজনক অবস্থায় ২ মোটরসাইকেল আরোহীকে উদ্ধার করে কুলাউড়া হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাদের মৃত ঘোষণা করেন।

Manual3 Ad Code

নিহত আবু সুফিয়ান জুড়ী উপজেলার ফুলতলা ইউনিয়নের রহিমপুর গ্রামের মৃত ইয়াকুব আলীর পুত্র এবং নরসিংহ বুনার্জি একই ইউনিয়নের ফলতলা চা বাগানের সুরেন্দ্র বুনার্জির ছেলে।

কুলাউড়া থানার অফিসার ইনচার্জ মো. আলী মাহমুদ জানান, লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মৌলভীবাজার মর্গে প্রেরণ করা হয়েছে।##

Manual7 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!