হবিগঞ্জে মাঠ থেকে নারীর লাশ উদ্ধার : আটক ২ – এইবেলা
  1. admin@eibela.net : admin :
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৪:১২ পূর্বাহ্ন
শিরোনাম :
বড়লেখায় মশক নিধনে এমপির নেতৃত্বে সমন্বিত পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান জুড়ীতে প্রবাসী সমাজসেবক মাহবুব হাসান সাচ্চুর উদ্যোগে ইফতার মাহফিল ওসমানীনগর আব্দুল আজিজ ফাউন্ডেশনের  খাদ্যসামগ্রী বিতরণ ছাতকে ব্যবসার নামে অর্ধকোটি টাকা হাতিয়ে নিল প্রতারক চক্র প্রাণনাশের হুমকি : থানায় অভিযোগ কমলগঞ্জের খুচরা দোকানগুলোতে জ্বালানি তেল সংকটে দুর্ভোগ বড়লেখার সুজানগর ইউনিয়ন বিএনপির ইফতার মাহফিল আত্রাইয়ে ২৬ মার্চ স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা কমলগঞ্জে বছরের প্রথম কালবৈশাখি ঝড়ে বিদ্যুৎ ব্যবস্থা লন্ডভন্ড কমলগঞ্জে মণিপুরি ললিতকলা একাডেমীর পরিচালকের দায়িত্ব পেলেন ইউএনও নাগেশ্বরীতে ইউনিসেফের অর্থায়নে বাল্যবিবাহ বন্ধে সংলাপ ও ইন্টারেক্টিভ সভা

হবিগঞ্জে মাঠ থেকে নারীর লাশ উদ্ধার : আটক ২

  • মঙ্গলবার, ৩০ জানুয়ারী, ২০২৪

Manual2 Ad Code

হবিগঞ্জ প্রতিনিধি :: হবিগঞ্জ সদর উপজেলার চানপুর গ্রাম থেকে ৩ সন্তানের জননী আছিয়া খাতুন (৫০) নামে এক নারীর ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ওই নারী চাঁনপুর গ্রামের মৃত আব্দুল জব্বারের স্ত্রী। এঘটনায় নিহতের ছেলে আব্দুল মজিদ ও তার স্ত্রী রিমা আক্তারকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ।

মঙ্গলবার (৩০ জানুয়ারি) সকালে লোকড়া ইউনিয়নের চাঁনপুর মাঠে ডোবার পাশ থেকে মরদেহ উদ্ধার করা হয়।

Manual5 Ad Code

স্থানীয়রা জানায়, ওই নারী বাড়ীতে একা থাকতেন। দুই মেয়ে বিয়ে দেয়ার পর ছেলে আলাদা হয়ে গেছে। সকালে লোকজন জমিতে কাজ করতে যাওয়ার সময় চানপুর মাঠে ডোবার পাশে রক্তাক্ত অবস্থায় আছিয়ার মরদেহ পড়ে থাকতে দেখেন। এ সময় স্থানীয় লোকজন সদর থানায় খবর দিলে উপপরিদর্শক (এসআই) মুমিনুল ইসলামের নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থলে যান। পরে লাশ উদ্ধার করে সুরতহাল রিপোর্ট তৈরী করে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ সদর হাসপাতালে প্রেরণ করা হয়।

Manual5 Ad Code

পুলিশ জানায়, ওই নারী শরীরের বিভিন্ন স্থানে রক্তাক্ত আঘাতের চিহ্ন রয়েছে। নিহতের ছেলে আব্দুল মজিদ ও তার স্তী রিমা আক্তারকে জিজ্ঞেসাবাদের জন্য আটক করা হয়েছে।জিজ্ঞেসাবাদ ও ময়না তদন্ত শেষে বিস্তারিত জানা যাবে।#

Manual8 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!