অভিজ্ঞতা বিনিময়ে বিশ্বনাথ উপজেলা সফরে জুড়ীর মৎস্যচাষীরা  – এইবেলা
  1. admin@eibela.net : admin :
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৫:৩৫ অপরাহ্ন
শিরোনাম :
বড়লেখায় মশক নিধনে এমপির নেতৃত্বে সমন্বিত পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান জুড়ীতে প্রবাসী সমাজসেবক মাহবুব হাসান সাচ্চুর উদ্যোগে ইফতার মাহফিল ওসমানীনগর আব্দুল আজিজ ফাউন্ডেশনের  খাদ্যসামগ্রী বিতরণ ছাতকে ব্যবসার নামে অর্ধকোটি টাকা হাতিয়ে নিল প্রতারক চক্র প্রাণনাশের হুমকি : থানায় অভিযোগ কমলগঞ্জের খুচরা দোকানগুলোতে জ্বালানি তেল সংকটে দুর্ভোগ বড়লেখার সুজানগর ইউনিয়ন বিএনপির ইফতার মাহফিল আত্রাইয়ে ২৬ মার্চ স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা কমলগঞ্জে বছরের প্রথম কালবৈশাখি ঝড়ে বিদ্যুৎ ব্যবস্থা লন্ডভন্ড কমলগঞ্জে মণিপুরি ললিতকলা একাডেমীর পরিচালকের দায়িত্ব পেলেন ইউএনও নাগেশ্বরীতে ইউনিসেফের অর্থায়নে বাল্যবিবাহ বন্ধে সংলাপ ও ইন্টারেক্টিভ সভা

অভিজ্ঞতা বিনিময়ে বিশ্বনাথ উপজেলা সফরে জুড়ীর মৎস্যচাষীরা 

  • রবিবার, ৩ মার্চ, ২০২৪

Manual6 Ad Code

এইবেলা ডেস্ক::

মাছের শুটকি উৎপাদনে অভিজ্ঞতা বিনিময় করতে জুড়ীর একদল শুটকি উৎপাদনকারী গত শনিবার (২ মার্চ) সিলেটের বিশ্বনাথ উপজেলার বিভিন্ন মৎস্যখামার সফর করেছেন।

Manual4 Ad Code

জুড়ী উপজেলা মৎস্য কর্মকর্তা কার্যালয়ের আয়োজনে মৎস্য অধিদপ্তর বাংলাদেশ এবং জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা বাস্তবায়নে কমিউনিটি বেইজড ক্লাইমেট রেজিলিয়েন্ট ফিশারিজ এন্ড আ্যাকুয়াকালচার ডেভেলপমেন্ট ইন বাংলাদেশ প্রকল্পের আওতায় বিশ্বনাথ উপজেলার মাহতাবপুর, লামাকাজী শুটকি পল্লীতে এই অভিজ্ঞতা বিনিময় সফর অনুষ্ঠিত হয়।

Manual8 Ad Code

জুড়ী উপজেলার সিবিও এর নারী-পুরুষ মিলে ২০ জন মাছ চাষী এই অভিজ্ঞতা বিনিময়ে অংশ নেয়। একদল শুটকি উৎপাদনকারী মাহতাবপুর শুটকি পল্লীতে পৌছালে কর্তৃপক্ষ তাদের স্বাগতম জানান।

জুড়ী উপজেলা মৎস্য কর্মকর্তা মো: মনিরুজ্জামান এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন মৌলভীবাজার জেলা মৎস্য অফিসার মো: শাহনেওয়াজ সিরাজী। বিশেষ অতিথি ছিলেন বিশ্বনাথ সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা স্বপন কুমার ধর, জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার ফিল্ড কো-অর্ডিনেটর মোঃ শফিউল্লাহ ।

জুড়ীর সিবিও সদস্যগণকে শুটকি পল্লীর কর্তৃপক্ষ তাদের বিস্তারিত কার্যক্রম তুলে ধরেন। সকল কিছু পর্যবেক্ষণ করে সদস্যবৃন্দ অত্যন্ত অনুপ্রাণিত হন এবং তারা নিজেরাও ভবিষ্যতে সফল হওয়ার আশাবাদ ব্যক্ত করেন।

Manual5 Ad Code

জেলা মৎস্য অফিসার মো: শাহনেওয়াজ সিরাজী বলেন, ‘আমরা ২০ জন শুটকি উৎপাদনকারী নিয়ে ভালোভাবে শুটকি উৎপাদনের অভিজ্ঞতা জন্য নিয়ে এসেছি। এ ধরনের অভিজ্ঞতা বিনিময় সফর করে শুটকি উৎপাদনকারী খুব উপকৃত হবেন পাশাপাশি এই শুটকি পল্লী দেখে উৎপাদনকারীরা শুটকি উৎপাদন করতে আরও আগ্রহী হবে।’

বিশ্বনাথ সিনিয়র উপজেলা মৎস্য অফিসার স্বপন কুমার ধর বলেন, ‘জুড়ীর শুটকি উৎপাদনকারী ২০ জন নারী ও পুরুষ মিলে অভিজ্ঞতা বিনিময়ে যোগ দেন। শুটকি প্রস্তুতকারী তার নিজ খামারে শুটকি উৎপাদন বিষয়ে আধুনিক কলাকৌশল সম্পর্কে ভালো ধারনা পেয়েছেন। এই অভিজ্ঞতা কাজে লাগালে মাছের শুটকি উৎপাদনে ভবিষ্যতে তাদের অনেক সফলতা আসবে।

Manual4 Ad Code

শুটকি উৎপাদনকারী শিপন বিশ্বাস বলেন, ‘বিশ্বনাথে মাহতাপুর শুটকি পল্লী দেখে ভালো অভিজ্ঞতা হয়েছে। আমরা চাই জুড়ীর মানুষ এরকম শুটকি পল্লী গড়ে করে সবাই স্বাবলম্বী হোক।’

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!