জুড়ীতে স্থানীয় দুর্যোগ ঝুঁকি ব্যবস্থাপনা বিষয়ক পরিকল্পনা প্রণয়ন কর্মশালা – এইবেলা
  1. admin@eibela.net : admin :
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৫:৩৫ অপরাহ্ন
শিরোনাম :
বড়লেখায় মশক নিধনে এমপির নেতৃত্বে সমন্বিত পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান জুড়ীতে প্রবাসী সমাজসেবক মাহবুব হাসান সাচ্চুর উদ্যোগে ইফতার মাহফিল ওসমানীনগর আব্দুল আজিজ ফাউন্ডেশনের  খাদ্যসামগ্রী বিতরণ ছাতকে ব্যবসার নামে অর্ধকোটি টাকা হাতিয়ে নিল প্রতারক চক্র প্রাণনাশের হুমকি : থানায় অভিযোগ কমলগঞ্জের খুচরা দোকানগুলোতে জ্বালানি তেল সংকটে দুর্ভোগ বড়লেখার সুজানগর ইউনিয়ন বিএনপির ইফতার মাহফিল আত্রাইয়ে ২৬ মার্চ স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা কমলগঞ্জে বছরের প্রথম কালবৈশাখি ঝড়ে বিদ্যুৎ ব্যবস্থা লন্ডভন্ড কমলগঞ্জে মণিপুরি ললিতকলা একাডেমীর পরিচালকের দায়িত্ব পেলেন ইউএনও নাগেশ্বরীতে ইউনিসেফের অর্থায়নে বাল্যবিবাহ বন্ধে সংলাপ ও ইন্টারেক্টিভ সভা

জুড়ীতে স্থানীয় দুর্যোগ ঝুঁকি ব্যবস্থাপনা বিষয়ক পরিকল্পনা প্রণয়ন কর্মশালা

  • সোমবার, ৪ মার্চ, ২০২৪

Manual3 Ad Code

বড়লেখা প্রতিনিধি:

Manual7 Ad Code

জুড়ী উপজেলা রিসোর্স সেন্টারে গত সোমবার প্রধান অতিথি হিসেবে দুই দিন ব্যাপী স্থানীয় দুর্যোগ ঝুঁকি ব্যবস্থাপনা বিষয়ক পরিকল্পনা প্রণয়ন প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করেছেন মৌলভীবাজার জেলা মৎস্য কর্মকর্তা মো. শাহনেওয়াজ সিরাজী।

Manual4 Ad Code

মাছ চাষ এবং কৃষি সংশ্লিষ্ট কাজে সংঘটিত ও সম্ভাব্য ঝুঁকি সমূহের বিষয়ে সচেতনতা বৃদ্ধি এবং প্রশমনের লক্ষ্যে মৎস্য অধিদপ্তর এবং জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার বাস্তবায়নে ‘কমিউনিটি বেইজড ক্লাইমেট রেজিলিয়েন্ট ফিশারিজ অ্যান্ড অ্যাকুয়াকালচার ডেভেলপমেন্ট ইন বাংলাদেশ’ প্রকল্পের আওতায় কর্মশালাটি অনুষ্ঠিত হয়েছে।

Manual6 Ad Code

এই কর্মশালায় জুড়ী উপজেলার বিভিন্ন ইউনিয়নের প্রকল্প সংশ্লিষ্ট ৩০ জন সিবিও পুরষ-মহিলা প্রতিনিধি অংশগ্রহণ করেছেন।

উপজেলা মৎস্য কর্মকর্তা মো. মনিরুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় প্রশিক্ষণ প্রদান করেন জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার ন্যাশনাল ক্যাপাসিটি বিল্ডিং অ্যান্ড ট্রেনিং এক্সপার্ট কিংকর চন্দ্র সাহা, ন্যাশনাল মনিটরিং অ্যান্ড ইভালুয়েশন স্পেশালিষ্ট হেনা বাড়ৈ, ন্যাশনাল কমিউনিটি ম্যানেজম্যান্ট স্পেশালিষ্ট জিয়াউল হক, ফিল্ড কো-অর্ডিনেটর ড. শফি উল্লাহ্ প্রমুখ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!