জুড়ীতে মোটরসাইকেল কেড়ে নিলো যুবকের প্রাণ – এইবেলা
  1. admin@eibela.net : admin :
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৫:৩৫ অপরাহ্ন
শিরোনাম :
বড়লেখায় মশক নিধনে এমপির নেতৃত্বে সমন্বিত পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান জুড়ীতে প্রবাসী সমাজসেবক মাহবুব হাসান সাচ্চুর উদ্যোগে ইফতার মাহফিল ওসমানীনগর আব্দুল আজিজ ফাউন্ডেশনের  খাদ্যসামগ্রী বিতরণ ছাতকে ব্যবসার নামে অর্ধকোটি টাকা হাতিয়ে নিল প্রতারক চক্র প্রাণনাশের হুমকি : থানায় অভিযোগ কমলগঞ্জের খুচরা দোকানগুলোতে জ্বালানি তেল সংকটে দুর্ভোগ বড়লেখার সুজানগর ইউনিয়ন বিএনপির ইফতার মাহফিল আত্রাইয়ে ২৬ মার্চ স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা কমলগঞ্জে বছরের প্রথম কালবৈশাখি ঝড়ে বিদ্যুৎ ব্যবস্থা লন্ডভন্ড কমলগঞ্জে মণিপুরি ললিতকলা একাডেমীর পরিচালকের দায়িত্ব পেলেন ইউএনও নাগেশ্বরীতে ইউনিসেফের অর্থায়নে বাল্যবিবাহ বন্ধে সংলাপ ও ইন্টারেক্টিভ সভা

জুড়ীতে মোটরসাইকেল কেড়ে নিলো যুবকের প্রাণ

  • মঙ্গলবার, ৫ মার্চ, ২০২৪

Manual6 Ad Code

জুড়ী প্রতিনিধি :: মৌলভীবাজারের জুড়ী উপজেলায়  মোটরসাইকেল দুর্ঘটনায় একজন নিহত হয়েছেন। ০৫ মার্চ মঙ্গলবার সকাল ১১ টার দিকে উপজেলার মক্তদীর বালিকা উচ্চ বিদ্যালয়ের গেইটের সামনে এ দুর্ঘটনা ঘটে।

Manual1 Ad Code

প্রত্যক্ষদর্শী জাবের জানান, বাছিরপুর গ্রামের আব্দুস সামাদ মোটরসাইকেলে করে আরেক আরোহী মাহিকে নিয়ে এম এ মুমিত আসুক চত্বর থেকে জুড়ী বাজারের দিকে যাচ্ছিলেন। পথে মক্তদীর বালিকা উচ্চ বিদ্যালয়ের গেইটের সামনে পানিবাহী ট্রাকের সাথে মোটরসাইকেলরে  ধাক্কা লাগে।

Manual7 Ad Code

এতে আহত সামাদকে স্থানীয়রা তাদের উদ্ধার করে জুড়ী হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তিনি পাশ্ববর্তী কুলাউড়া উপজেলার জয়চন্ডী ইউনিয়নের গোগালীছড়া গ্রামের আব্দুর রশিদের পুত্র। জুড়ীর বাছিরপুরে তার মামার বাড়িতে বসবাস করতেন বলে জানা গেছে।

জুড়ী থানার ওসি এস এম মাইন উদ্দিন বলেন, এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে। গাড়ি আটক করে রাখা হয়েছে।#

Manual7 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!