ওসমানীনগরে মাহে রমজান উপলক্ষে খাদ্য সামগ্রী বিতরণ – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বুধবার, ১৮ মার্চ ২০২৬, ১২:১১ পূর্বাহ্ন
শিরোনাম :
জুড়ীতে অসহায় মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ বড়লেখায় মাসব্যাপী কুরআন প্রশিক্ষণ ও পুরস্কার বিতরণ  বড়লেখায় মশক নিধনে এমপির নেতৃত্বে সমন্বিত পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান জুড়ীতে প্রবাসী সমাজসেবক মাহবুব হাসান সাচ্চুর উদ্যোগে ইফতার মাহফিল ওসমানীনগর আব্দুল আজিজ ফাউন্ডেশনের  খাদ্যসামগ্রী বিতরণ ছাতকে ব্যবসার নামে অর্ধকোটি টাকা হাতিয়ে নিল প্রতারক চক্র প্রাণনাশের হুমকি : থানায় অভিযোগ কমলগঞ্জের খুচরা দোকানগুলোতে জ্বালানি তেল সংকটে দুর্ভোগ বড়লেখার সুজানগর ইউনিয়ন বিএনপির ইফতার মাহফিল আত্রাইয়ে ২৬ মার্চ স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা কমলগঞ্জে বছরের প্রথম কালবৈশাখি ঝড়ে বিদ্যুৎ ব্যবস্থা লন্ডভন্ড

ওসমানীনগরে মাহে রমজান উপলক্ষে খাদ্য সামগ্রী বিতরণ

  • শনিবার, ৯ মার্চ, ২০২৪

Manual7 Ad Code

ওসমানীনগর (সিলেট) প্রতিনিধি :: সিলেটের ওসমানীনগরে প্রবাসীর উদ্যোগে আসন্ন মাহে রমজান উপলক্ষে গরীব অসহায় দু:স্থ মানুষের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। শনিবার সকাল সাড়ে ১১টায় উপজেলার খসরুপুর গ্রামে খোলাফায়ে রাশেদিন ইসলামী সমাজ কল্যাণ সংস্থার প্রতিষ্ঠাতা সভাপতি যুক্তরাজ্য প্রবাসী এনাম মিয়ার পক্ষ থেকে খাদ্যসামগ্রী গুলো বিতরণ করা হয়।

ইসলাম পাড়া জামে মসজিদের মোতাওয়াল্লী প্রবীন মুরব্বি আবুল মিয়ার সভাপতিত্বে ও খোলাফায়ে রাশেদিন ইসলামী সমাজ কল্যাণ সংস্থা শেরপুর শাখার পরিচালক সমাজকর্মী আনোয়ার আহমদের সঞ্চালনায় খাদ্যসামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, ওসমানীনগর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও সিলেট জেলা যুবলীগের সভাপতি শামিম আহমদ ভিপি।

Manual2 Ad Code

বিশেষ অতিথি ছিলেন সাদিপুর ইউনিয়ন চেয়ারম্যান সাহেদ আহমদ মূছা ভিপি, ওসমানীনগর উপজেলা প্রেসক্লাবের সভাপতি জুবেল আহমদ সেকেল, জাতীয় মানবাধিকার ইউনিট সিলেট বিভাগীয় শাখার সভাপতি সৈয়দ এন আলী এহিয়া, বাংলাদেশ মানবাধিকার কমিশন ওসমানীনগর শাখার সাধারণ সম্পাদক কবি সাহিত্যিক আরজু মিয়া, জাতীয় মানবাধিকার ইউনিট সিলেট বিভাগীয় শাখার সাধারণ সম্পাদক মামুনুর রশিদ মামুন।

Manual1 Ad Code

অনুষ্ঠানে বক্তব্য রাখেন, সমাজসেবী ও রাজনীতিবীদ মোস্তফা কামাল, ইউপি সদস্য এসাম উদ্দীন ও সমাজসেবক আসাব উদ্দীন কালা। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলায়াত করেন, আওরঙ্গপুর
টাইটেল মাদ্রাসার শিক্ষক আব্দুল বাছিত। অনুষ্ঠানে শতাধিক অসহায় গরীব দুস্থ মানুষের মধ্যে মাহে রমজান
উপলক্ষে চাল ডাল তেলসহ বিভিন্ন খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।#

Manual5 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!