জাতীয় প্রাথমিক শিক্ষা পদকে বিভাগীয় পর্যায়ে প্রথম দোয়ারাবাজারের প্রিয়ন্তী – এইবেলা
  1. admin@eibela.net : admin :
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০১:৩৪ অপরাহ্ন
শিরোনাম :
বড়লেখায় মশক নিধনে এমপির নেতৃত্বে সমন্বিত পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান জুড়ীতে প্রবাসী সমাজসেবক মাহবুব হাসান সাচ্চুর উদ্যোগে ইফতার মাহফিল ওসমানীনগর আব্দুল আজিজ ফাউন্ডেশনের  খাদ্যসামগ্রী বিতরণ ছাতকে ব্যবসার নামে অর্ধকোটি টাকা হাতিয়ে নিল প্রতারক চক্র প্রাণনাশের হুমকি : থানায় অভিযোগ কমলগঞ্জের খুচরা দোকানগুলোতে জ্বালানি তেল সংকটে দুর্ভোগ বড়লেখার সুজানগর ইউনিয়ন বিএনপির ইফতার মাহফিল আত্রাইয়ে ২৬ মার্চ স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা কমলগঞ্জে বছরের প্রথম কালবৈশাখি ঝড়ে বিদ্যুৎ ব্যবস্থা লন্ডভন্ড কমলগঞ্জে মণিপুরি ললিতকলা একাডেমীর পরিচালকের দায়িত্ব পেলেন ইউএনও নাগেশ্বরীতে ইউনিসেফের অর্থায়নে বাল্যবিবাহ বন্ধে সংলাপ ও ইন্টারেক্টিভ সভা

জাতীয় প্রাথমিক শিক্ষা পদকে বিভাগীয় পর্যায়ে প্রথম দোয়ারাবাজারের প্রিয়ন্তী

  • রবিবার, ১০ মার্চ, ২০২৪

Manual1 Ad Code

দোয়ারাবাজার (সুনামগঞ্জ) প্রতিনিধি :: জুনাইরা ফাইহা রহমান প্রিয়ন্তী জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা ২০২৪-এ বিভাগীয় পর্যায়ে গল্প বলা প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করেছে। সে সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার টেংরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী। জনতা মহাবিদ্যালয়, ছাতকের প্রভাষক মোহাম্মদ মখলিছুর রহমান ও টেংরা মাধ্যমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষিকা মনিরা মাহমুদের জ্যেষ্ঠ সন্তান। জুনাইরা ফাইহা রহমান এর আগে স্কুল, ইউনিয়ন, উপজেলা ও জেলা পর্যায়ে প্রথম স্থান অর্জন করে বিভাগীয় পর্যায়ের প্রতিযোগি নির্বাচিত হয়েছিল। এবার বিভাগীয় পর্যায়ে একই প্রতিযোগিতায় সিলেট বিভাগে প্রথম স্থান অধিকার করে জাতীয় পর্যায়ের প্রতিযোগি নির্বাচিত হয়েছে সে।

Manual8 Ad Code

প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের সিলেট বিভাগীয় উপপরিচালকের কার্যালয়ের আয়োজনে গতকাল (০৯ মার্চ) শনিবার সিলেট উপশহরস্থ উমরশাহ তেররতন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দিনব্যাপী বিভাগীয় পর্যায়ে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা ২০২৪ অনুষ্ঠিত হয়।

প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের সিলেট বিভাগীয় উপপরিচালক মোঃ জালাল উদ্দিন’র সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সিলেট বিভাগীয় কমিশনার আবু আহমদ ছিদ্দীকী এনডিসি, বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) দেবজিৎ সিংহ, অতিরিক্ত বিভাগীয় কমিশনার মোহাম্মদ রোকন উদ্দিন প্রমুখ। পরে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরষ্কার ও সম্মাননা পত্র তুলে দেন অতিথিরা।

Manual4 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!