তামিমকে জাতীয় দলে ফেরাতে বোর্ডের উদ্যোগ – এইবেলা
  1. admin@eibela.net : admin :
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০১:২১ অপরাহ্ন
শিরোনাম :
বড়লেখায় মশক নিধনে এমপির নেতৃত্বে সমন্বিত পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান জুড়ীতে প্রবাসী সমাজসেবক মাহবুব হাসান সাচ্চুর উদ্যোগে ইফতার মাহফিল ওসমানীনগর আব্দুল আজিজ ফাউন্ডেশনের  খাদ্যসামগ্রী বিতরণ ছাতকে ব্যবসার নামে অর্ধকোটি টাকা হাতিয়ে নিল প্রতারক চক্র প্রাণনাশের হুমকি : থানায় অভিযোগ কমলগঞ্জের খুচরা দোকানগুলোতে জ্বালানি তেল সংকটে দুর্ভোগ বড়লেখার সুজানগর ইউনিয়ন বিএনপির ইফতার মাহফিল আত্রাইয়ে ২৬ মার্চ স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা কমলগঞ্জে বছরের প্রথম কালবৈশাখি ঝড়ে বিদ্যুৎ ব্যবস্থা লন্ডভন্ড কমলগঞ্জে মণিপুরি ললিতকলা একাডেমীর পরিচালকের দায়িত্ব পেলেন ইউএনও নাগেশ্বরীতে ইউনিসেফের অর্থায়নে বাল্যবিবাহ বন্ধে সংলাপ ও ইন্টারেক্টিভ সভা

তামিমকে জাতীয় দলে ফেরাতে বোর্ডের উদ্যোগ

  • সোমবার, ১১ মার্চ, ২০২৪

Manual3 Ad Code

এইবেলা স্পোর্টস :: বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপনের মনোনীত প্রতিনিধি হয়ে তামিম ইকবালের সাথে কথা বলেছেন বিসিবির দুই সিনিয়র পরিচালক এনায়েত হোসেন সিরাজ ও জালাল ইউনুস।

Manual5 Ad Code

তামিম ইকবালের সঙ্গে দেখা করার পর জালাল ইউনুস জানান, তামিম আমাদের যা বলছে, আমরা তা বোর্ড সভাপতি নাজমুল হাসান পাপনকে জানাব। তিনি সব শুনে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন।

Manual1 Ad Code

তামিম ইস্যুতে সোমবার মিরপুরে জাতীয় দলের সাবেক অধিনায়ক খালেদ মাহমুদ সুজন বলেন, অবশ্যই তামিম বাংলাদেশ ক্রিকেটের জন্য খুবই গুরুত্বপূর্ণ একজন খেলোয়াড়। সেটা বোর্ডই সিদ্ধান্ত নেবে। তামিম ফিরে আসুক আমরা সবাই চাই। তবে শর্ত দিয়ে খেলবে একজন ক্রিকেটার-এ কথাটা শুনতে যেন কেমন লাগে।
সুজন আরও বলেন, এখানে আসলে শর্ত থাকবে কী থাকবে না, এই কথাটা শুনতেই খারাপ দেখায়। তামিম এত বছর বাংলাদেশ দলকে সার্ভিস দিয়েছে, ওকে আমাদের প্রয়োজন। টিম সিলেক্টররা আছেন, তারা যদি মনে করেন তামিমকে আমাদের প্রয়োজন মনে করেন তবে নেবেন। দরকার হলে খেলবে; কিন্তু সেটা কোনো কিছুর বিনিময়ে বা কোনো শর্তে, এমন কথা কতটা যৌক্তিক, আমি বলতে পারব না।’

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!