ওসমানীনগর প্রেসক্লাবের সাধারণ সম্পাদকের মোটরসাইকেল চুরি – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বুধবার, ১৮ মার্চ ২০২৬, ১২:১৪ পূর্বাহ্ন
শিরোনাম :
জুড়ীতে অসহায় মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ বড়লেখায় মাসব্যাপী কুরআন প্রশিক্ষণ ও পুরস্কার বিতরণ  বড়লেখায় মশক নিধনে এমপির নেতৃত্বে সমন্বিত পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান জুড়ীতে প্রবাসী সমাজসেবক মাহবুব হাসান সাচ্চুর উদ্যোগে ইফতার মাহফিল ওসমানীনগর আব্দুল আজিজ ফাউন্ডেশনের  খাদ্যসামগ্রী বিতরণ ছাতকে ব্যবসার নামে অর্ধকোটি টাকা হাতিয়ে নিল প্রতারক চক্র প্রাণনাশের হুমকি : থানায় অভিযোগ কমলগঞ্জের খুচরা দোকানগুলোতে জ্বালানি তেল সংকটে দুর্ভোগ বড়লেখার সুজানগর ইউনিয়ন বিএনপির ইফতার মাহফিল আত্রাইয়ে ২৬ মার্চ স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা কমলগঞ্জে বছরের প্রথম কালবৈশাখি ঝড়ে বিদ্যুৎ ব্যবস্থা লন্ডভন্ড

ওসমানীনগর প্রেসক্লাবের সাধারণ সম্পাদকের মোটরসাইকেল চুরি

  • বুধবার, ১৩ মার্চ, ২০২৪

Manual8 Ad Code

ওসমানীনগর (সিলেট) প্রতিনিধি :: সিলেটের ওসমানীনগর উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও দৈনিক সমকাল পত্রিকার ওসমানীনগর প্রতিনিধি আনোয়ার হোসেন আনার ব্যবহৃত মোটরসাইকেলটি চোর চক্র তালা ভেঙ্গে চুরি করে নিয়ে গেছে। গতকাল( ১২ মার্চ) মঙ্গলবার রাতে উপজেলার গোয়ালাবাজার ইউনিয়নের গোয়ালাবাজার হাজী নছিব উল্লা মার্কেট জামে মসজিদের নিচতলায় মার্কেটের বারান্দা থেকে মোটরসাইকেলটি চুরি করে নিয়ে যায় চুরেরা। এ ঘটনায় মামলা দায়ের করবেন বলে জানিয়েছেন সাংবাদিক আনোয়ার হোসেন আনা।

Manual2 Ad Code

জানা যায়, সাংবাদিক আনোয়ার হোসেন আনা উপজেলার গোয়ালাবাজার হাজী নছিব উল্লা মার্কেটের জামে মসজিদে তারাবির নামাজ আদায় করতে এসেছিলেন। তারাবির নামাজ আদায় শেষে মসজিদ থেকে বের হয়ে দেখতে পান তার ১২৫ সিসির সিলেট-হ ১৪-৭২৯৪ বাজাজ ডিস্কোভার  মোটরসাইকেলটি নির্দিষ্ট স্থানে নেই। খবর পেয়ে ওসমানীনগর থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

ওসমানীনগর থানার ওসি রাশেদুল হক সাংবাদিকের মোটরসাইকেল চুরির বিষয়টি নিশ্চিত করে বলেন, আমরািএঘটনা নিয়ে কাজ করছি।#

Manual1 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!