ওসমানীগরে বেশী দামে গরুর মাংস ও ফল বিক্রি করায় ৪ ব্যবসায়ীকে জরিমানা – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বুধবার, ১৮ মার্চ ২০২৬, ১২:১৪ পূর্বাহ্ন
শিরোনাম :
জুড়ীতে অসহায় মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ বড়লেখায় মাসব্যাপী কুরআন প্রশিক্ষণ ও পুরস্কার বিতরণ  বড়লেখায় মশক নিধনে এমপির নেতৃত্বে সমন্বিত পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান জুড়ীতে প্রবাসী সমাজসেবক মাহবুব হাসান সাচ্চুর উদ্যোগে ইফতার মাহফিল ওসমানীনগর আব্দুল আজিজ ফাউন্ডেশনের  খাদ্যসামগ্রী বিতরণ ছাতকে ব্যবসার নামে অর্ধকোটি টাকা হাতিয়ে নিল প্রতারক চক্র প্রাণনাশের হুমকি : থানায় অভিযোগ কমলগঞ্জের খুচরা দোকানগুলোতে জ্বালানি তেল সংকটে দুর্ভোগ বড়লেখার সুজানগর ইউনিয়ন বিএনপির ইফতার মাহফিল আত্রাইয়ে ২৬ মার্চ স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা কমলগঞ্জে বছরের প্রথম কালবৈশাখি ঝড়ে বিদ্যুৎ ব্যবস্থা লন্ডভন্ড

ওসমানীগরে বেশী দামে গরুর মাংস ও ফল বিক্রি করায় ৪ ব্যবসায়ীকে জরিমানা

  • শনিবার, ১৬ মার্চ, ২০২৪

Manual1 Ad Code

ওসমানীনগর (সিলেট) প্রতিনিধি :: সিলেটের ওসমানীনগরে বেশি দরে গরুর মাংস বিক্রি করায় দুই ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালত। একই অপরাধে দুই ফল বিক্রেতাকে ৯ হাজার টাকা জরিমানা করা হয়েছে। গতকাল শনিবার বিকেলে উপজেলার ব্যবসায়িক প্রাণকেন্দ্র গোয়ালাবাজারে এই অভিযান পরিচালনা করা হয়।

Manual5 Ad Code

জানা যায়, বেশি দরে মাংসসহ অন্যান্য পণ্য বিক্রির দায়ে শনিবার বিকেলে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্টেট রাজিব দাশ পুরকায়স্থের নেতৃত্বে ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়। এসময় ভাইভাই মিট হাউজ এবং মামুন মিট হাউজ সরকার নির্ধারিত মূল্যের বেশি দরে মাংস বিক্রি করায় ১০ হাজার টাকা হারে জরিমানা আদায় করা হয় এবং সরকার নির্ধারিত ৬৬৪ টাকা দরে বিক্রি করার নির্দেশ দেয়া হয়। একই সময়ে অতিরিক্ত দরে ফল বিক্রির অপরাধে দুই ব্যবসায়িকে ৯হাজার টাকা জরিমানা করে তা আদায় করা হয়।

Manual4 Ad Code

ভাম্যমান আদালত পরিচালানকারী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্টেট রাজীব দাশ পুরকায়স্থ জমিরামান আদায়ের সত্যতা নিশ্চিত করে বলেন, এধরণের অভিযান অব্যাহত থাকবে। #

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!