বজ্রপাতে কুলাউড়ার হাজিপুরে কৃষকের মৃত্যু – এইবেলা
  1. admin@eibela.net : admin :
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৩:২৩ অপরাহ্ন
শিরোনাম :
বড়লেখায় মশক নিধনে এমপির নেতৃত্বে সমন্বিত পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান জুড়ীতে প্রবাসী সমাজসেবক মাহবুব হাসান সাচ্চুর উদ্যোগে ইফতার মাহফিল ওসমানীনগর আব্দুল আজিজ ফাউন্ডেশনের  খাদ্যসামগ্রী বিতরণ ছাতকে ব্যবসার নামে অর্ধকোটি টাকা হাতিয়ে নিল প্রতারক চক্র প্রাণনাশের হুমকি : থানায় অভিযোগ কমলগঞ্জের খুচরা দোকানগুলোতে জ্বালানি তেল সংকটে দুর্ভোগ বড়লেখার সুজানগর ইউনিয়ন বিএনপির ইফতার মাহফিল আত্রাইয়ে ২৬ মার্চ স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা কমলগঞ্জে বছরের প্রথম কালবৈশাখি ঝড়ে বিদ্যুৎ ব্যবস্থা লন্ডভন্ড কমলগঞ্জে মণিপুরি ললিতকলা একাডেমীর পরিচালকের দায়িত্ব পেলেন ইউএনও নাগেশ্বরীতে ইউনিসেফের অর্থায়নে বাল্যবিবাহ বন্ধে সংলাপ ও ইন্টারেক্টিভ সভা

বজ্রপাতে কুলাউড়ার হাজিপুরে কৃষকের মৃত্যু

  • সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২০

Manual3 Ad Code

এইবেলা, কুলাউড়া ::

Manual3 Ad Code

কুলাউড়া উপজেলার হাজীপুর ইউনিয়নে সোমবার ১৪ সেপ্টেম্বর বিকেল ৪টায় আকষ্মিক বজ্রপাতে অনিল দেবনাথ (৪৫) নামক এক কৃষকের মৃত্যু হয়েছে। হাজিপুর ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল বাছিত বাচ্চু মৃত্যুর খবর নিশ্চিত করেছেন।

স্থানীয় সুত্রে জানা যায়, সোমবার বিকেলে আনুমানিক ৪ টায় আকষ্মিক ঝড়বৃষ্টি শুরু হয়। এসময় বৃষ্টির সাথে বজ্রপাত ঘটলে হাজিপুর ইউনিয়নের চান্দগাও গ্রামের বজেন্দ্র দেবনাথের ছেলে অনিল দেবনাথ মারা যান। তিনি বাড়ির পাশে ক্ষেতের জমিতে কাজ করছিলেন। কাজ করার সময় বজ্রপাতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। নিহত অনিল দেবনাথ ৩ পুত্রের জনক।

Manual1 Ad Code

হাজিপুর ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল বাছিত বাচ্চু জানান, কৃষক অনিল দেবনাথ অত্যন্ত সহজ সরল প্রকৃতির মানুষ। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে আসে।

কুলাউড়া উপজেলা নির্বাহী অফিসার এটিএম ফরহাদ চৌধুরী বজ্রপাতে নিহত অনিল দেবনাথের অসহায় পরিবার ২০ হাজার টাকা সহায়তা প্রদানের আশ্বাস দেন।#

Manual1 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!