৪ ঘন্টা পর সিলেটের সাথে ট্রেন চলাচল স্বাভাবিক – এইবেলা
  1. admin@eibela.net : admin :
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৩:২৩ অপরাহ্ন
শিরোনাম :
বড়লেখায় মশক নিধনে এমপির নেতৃত্বে সমন্বিত পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান জুড়ীতে প্রবাসী সমাজসেবক মাহবুব হাসান সাচ্চুর উদ্যোগে ইফতার মাহফিল ওসমানীনগর আব্দুল আজিজ ফাউন্ডেশনের  খাদ্যসামগ্রী বিতরণ ছাতকে ব্যবসার নামে অর্ধকোটি টাকা হাতিয়ে নিল প্রতারক চক্র প্রাণনাশের হুমকি : থানায় অভিযোগ কমলগঞ্জের খুচরা দোকানগুলোতে জ্বালানি তেল সংকটে দুর্ভোগ বড়লেখার সুজানগর ইউনিয়ন বিএনপির ইফতার মাহফিল আত্রাইয়ে ২৬ মার্চ স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা কমলগঞ্জে বছরের প্রথম কালবৈশাখি ঝড়ে বিদ্যুৎ ব্যবস্থা লন্ডভন্ড কমলগঞ্জে মণিপুরি ললিতকলা একাডেমীর পরিচালকের দায়িত্ব পেলেন ইউএনও নাগেশ্বরীতে ইউনিসেফের অর্থায়নে বাল্যবিবাহ বন্ধে সংলাপ ও ইন্টারেক্টিভ সভা

৪ ঘন্টা পর সিলেটের সাথে ট্রেন চলাচল স্বাভাবিক

  • মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০২০

Manual2 Ad Code

এইবেলা, কুলাউড়া ::

Manual7 Ad Code

মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার ভাটেরা রেলস্টেশনের অদুরে মোমিনছড়া চা বাগান এলাকায় তেলবাহী ট্রেন দূর্ঘটনা কবলিত হওয়ার ৪ ঘন্টা পর সিলেটের সাথে ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে।

Manual1 Ad Code

১৫ সেপ্টেম্বর মঙ্গলবার সকাল সাড়ে ৮টার দিকে ট্রেনটির একটি বগি লাইনচ্যুত হয়।

সিলেট রেলস্টেশন ম্যানেজার মো. খলিলুর রহমান ও কুলাউড়া স্টেশন মাস্টার মুহিবুর রহমান ট্রেন চালুর বিষয়টি নিশ্চিত করেছেন।

ট্রেনের পরিচালক আলাউদ্দিন জানান, ৯৫২ নম্বর মালবাহী ট্রেনটি মঙ্গলবার সকাল সাড়ে ৮টায় সিলেট থেকে ছেড়ে যাওয়ার পর মাইজগাঁও ও ভাটেরা স্টেশনের মধ্যবর্তী মোমিনছড়া চা বাগান এলাকায় একটি বগির ৮টি চাকা লাইনচ্যুত হয়।

Manual5 Ad Code

এতে ঢাকা-সিলেট ও ঢাকা-চট্টগ্রাম রুটে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। এতে পাশর্^বর্তী বরমচাল স্টেশনে ৪ ঘন্টা আটকা ছিলো যাত্রীবাহি সুরমা এক্সপ্রেস ট্রেন।

Manual4 Ad Code

খবর পেয়ে উদ্ধারকারী ট্রেন ঘটনাস্থলে যায় এবং দূর্ঘটনা কবলিত বগি উদ্ধারের পর বেলা পৌনে ১২ টায় ট্রেন চলাচল স্বাভাবিক হয়। #

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!