মাধবপুরে বিদ্যুৎস্পর্শে স্কুল ছাত্রীর মৃত্যু – এইবেলা
  1. admin@eibela.net : admin :
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৬:১৭ পূর্বাহ্ন
শিরোনাম :
বড়লেখায় মশক নিধনে এমপির নেতৃত্বে সমন্বিত পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান জুড়ীতে প্রবাসী সমাজসেবক মাহবুব হাসান সাচ্চুর উদ্যোগে ইফতার মাহফিল ওসমানীনগর আব্দুল আজিজ ফাউন্ডেশনের  খাদ্যসামগ্রী বিতরণ ছাতকে ব্যবসার নামে অর্ধকোটি টাকা হাতিয়ে নিল প্রতারক চক্র প্রাণনাশের হুমকি : থানায় অভিযোগ কমলগঞ্জের খুচরা দোকানগুলোতে জ্বালানি তেল সংকটে দুর্ভোগ বড়লেখার সুজানগর ইউনিয়ন বিএনপির ইফতার মাহফিল আত্রাইয়ে ২৬ মার্চ স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা কমলগঞ্জে বছরের প্রথম কালবৈশাখি ঝড়ে বিদ্যুৎ ব্যবস্থা লন্ডভন্ড কমলগঞ্জে মণিপুরি ললিতকলা একাডেমীর পরিচালকের দায়িত্ব পেলেন ইউএনও নাগেশ্বরীতে ইউনিসেফের অর্থায়নে বাল্যবিবাহ বন্ধে সংলাপ ও ইন্টারেক্টিভ সভা

মাধবপুরে বিদ্যুৎস্পর্শে স্কুল ছাত্রীর মৃত্যু

  • মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০২০

Manual8 Ad Code

এইবেলা, মাধবপুর ::

হবিগঞ্জের মাধবপুরে পানির লাইন চালু করতে গিয়ে বিদ্যুৎস্পর্শে অপ্রিতা কৈরী তৃষা নামে এক মেধাবী ছাত্রীর মৃত্যু হয়েছে।

Manual8 Ad Code

উপজেলার তেলিয়াপাড়া এলাকায় সোমবার রাতে এ ঘটনা ঘটে। তৃষা ওই এলাকার মৃত গোপাল কৈরীর মেয়ে ও জগদীশপুর জেসি স্কুল অ্যান্ড কলেজের ৮ম শ্রেণির ছাত্রী।

Manual7 Ad Code

মাধবপুর থানার ইন্সপেক্টর (তদন্ত) গোলাম দস্তগীর আহমেদ এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

নিহত ছাত্রীর প্রতিবেশী সাংবাদিক শংকর পাল চৌধুরী জানান, সোমবার রাত ১০টার দিকে তৃষা কৈরী নিজ বাসায় পানির পাম্প চালু করতে গিয়ে বিদ্যুতায়িত হয়।

তাকে উদ্ধার করে দ্রুত মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

Manual7 Ad Code

এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। এ বছরের ৬ জানুযারি এক সড়ক দুর্ঘটনায় তৃষার বাবা গোপাল কৈরী প্রাণ হারান।#

Manual3 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!