প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে —প্রতিমন্ত্রি শফিকুর রহমান চৌধুরী – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বুধবার, ১৮ মার্চ ২০২৬, ১২:১১ পূর্বাহ্ন
শিরোনাম :
জুড়ীতে অসহায় মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ বড়লেখায় মাসব্যাপী কুরআন প্রশিক্ষণ ও পুরস্কার বিতরণ  বড়লেখায় মশক নিধনে এমপির নেতৃত্বে সমন্বিত পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান জুড়ীতে প্রবাসী সমাজসেবক মাহবুব হাসান সাচ্চুর উদ্যোগে ইফতার মাহফিল ওসমানীনগর আব্দুল আজিজ ফাউন্ডেশনের  খাদ্যসামগ্রী বিতরণ ছাতকে ব্যবসার নামে অর্ধকোটি টাকা হাতিয়ে নিল প্রতারক চক্র প্রাণনাশের হুমকি : থানায় অভিযোগ কমলগঞ্জের খুচরা দোকানগুলোতে জ্বালানি তেল সংকটে দুর্ভোগ বড়লেখার সুজানগর ইউনিয়ন বিএনপির ইফতার মাহফিল আত্রাইয়ে ২৬ মার্চ স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা কমলগঞ্জে বছরের প্রথম কালবৈশাখি ঝড়ে বিদ্যুৎ ব্যবস্থা লন্ডভন্ড

প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে —প্রতিমন্ত্রি শফিকুর রহমান চৌধুরী

  • শুক্রবার, ৫ এপ্রিল, ২০২৪

Manual5 Ad Code

ওসমানীনগর (সিলেট) প্রতিনিধি :: প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রি শফিকুর রহমান চৌধুরী এমপি বলেছেন, প্রধানমিন্ত্রর নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা যখন ডিজিটাল বাংলাদেশের ঘোষণা দিয়েছিলেন তখন বিরোধী দলীয় নেত্রী খালেদা জিয়া জুঝতে পারেননি ডিজিটাল বাংলাদেশ কি। আজ বাংলাদেশ ডিজিটাল হয়েছে। অফিস আদালত সর্বত্রই কম্পিউটার ব্যবহার হচ্ছে।

Manual7 Ad Code

 শুক্রবার বিকেলে ওসমানীনগরের উমরপুরে বীর মুক্তিযোদ্ধাদের স্মরণে চেতনায়-৭১ তরুন সংঘের আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।

উমরপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি সুমন সূত্রধরের সভাপতিত্বে এবং চেতনায়-৭১ তরুন সংঘের সভাপতি মতিউর রহমানের পরিচালানায় অনুষ্ঠানে বক্তব্যরাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি আতাউর রহমান, সাধারণ সম্পাদক আফজালুর রহমান চৌধুরী নাজলু, সহ সভাপতি হারুন মিয়া, পল্লী বিদ্যুতের ডিজিএম নাইমুল হাসান, আওয়ামী লীগ নেতা শাহ নুরুর রহমান সানুর, ফেরদৌস খান, তোফাজ্জুল হোসেন, জালাল উদ্দিন ছইল, মাহবুবুর রহমান, উপজেলা যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি ইকবাল আহমদ, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক দিলদার আলী, উপজেলা ছাত্র লীগের যুগ্ম আহবায়ক জাবেদ আহমদ আবীর প্রমূখ।#

Manual8 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!