ওসমানীনগরে ৮ চোরাই মোটরসাইকেলসহ ৩ চোর আটক – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বুধবার, ১৮ মার্চ ২০২৬, ১২:১১ পূর্বাহ্ন
শিরোনাম :
জুড়ীতে অসহায় মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ বড়লেখায় মাসব্যাপী কুরআন প্রশিক্ষণ ও পুরস্কার বিতরণ  বড়লেখায় মশক নিধনে এমপির নেতৃত্বে সমন্বিত পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান জুড়ীতে প্রবাসী সমাজসেবক মাহবুব হাসান সাচ্চুর উদ্যোগে ইফতার মাহফিল ওসমানীনগর আব্দুল আজিজ ফাউন্ডেশনের  খাদ্যসামগ্রী বিতরণ ছাতকে ব্যবসার নামে অর্ধকোটি টাকা হাতিয়ে নিল প্রতারক চক্র প্রাণনাশের হুমকি : থানায় অভিযোগ কমলগঞ্জের খুচরা দোকানগুলোতে জ্বালানি তেল সংকটে দুর্ভোগ বড়লেখার সুজানগর ইউনিয়ন বিএনপির ইফতার মাহফিল আত্রাইয়ে ২৬ মার্চ স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা কমলগঞ্জে বছরের প্রথম কালবৈশাখি ঝড়ে বিদ্যুৎ ব্যবস্থা লন্ডভন্ড

ওসমানীনগরে ৮ চোরাই মোটরসাইকেলসহ ৩ চোর আটক

  • রবিবার, ৭ এপ্রিল, ২০২৪

Manual1 Ad Code

ওসমানীনগর (সিলেট) প্রতিনিধি :: সিলেটের ওসমানীনগরে পুলিশের অভিযানে ৮ চোরাই মোটরসাইকেলসহ চোর সিন্ডিকেটের ৩ সদস্যকে গ্রেফতার করছে পুলিশ। শুক্রবার গভীর রাতে বিভিন্ন সময়ে পৃথক পৃথক স্থানে অভিযান চালিয়ে তাদেরকে আটক করে ওসমানীনগর থানা পুলিশ।

Manual8 Ad Code

আটককৃতরা হলো, সিলেট জেলার ওসমানীনগর থানার খাশিকাপন গ্রামের রফিজ মিয়ার পুত্র সাকেল আহমদ (২৫), সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর থানার শ্যামারগাও গ্রামের সুলেমান আলীর পুত্র নাসিম আহমদ (২০) ও একই গ্রামের আব্দুল খালিকের পুত্র আবু সুফিয়ান(১৯)। এ ঘটনায় ওসমানীনগর থানায় মামলা দায়ের করা হয়েছে।

Manual8 Ad Code

এ ঘটনা নিয়ে গতকাল শনিবার দুপুর ২টায় প্রেস ব্রিফিং করেন, অতিরিক্ত পুলিশ সুপার ওসমানীনগর (সার্কেলে) আশরাফুজ্জামান পিপিএম সেবা। প্রেস ব্রিফিংকালে তিনি বলেন, ওসমানীনগর থানার নিয়মিত অভিযানের অংশ হিসেবে আমরা একটি অভিযান চালিয়ে চোরাই ৮টি মোটরসাইকেল উদ্ধারসহ চোর সিন্ডিকেটেরে ৩ সদস্যকে আটক করি। এটা ওসমানীনগর থানা পুলিশসহ সিলেট জেলা পুলিশের একটি বিরাট সাফল্য। আমরা গোপন সূত্রে জানতে পারি ওসমানীনগর উপজেলার বেগমপুর এলাকার আবির ফিলিং স্টেশনের কাছে ও তেরহাতি এলাকায় চোরাই মোটরসাইকেল ক্রয় বিক্রয় হচ্ছে এই সংবাদের ভিত্তিতে ওসমানীনগর থানা পুলিশ ঘটনাস্থলে পৃথক অভিযান পরিচালনা করে ৬ সদস্যের চোর চক্রের মধ্যে ৩জনকে ৮মোটরসাইকেলসহ আটক করতে সক্ষম হয় পুলিশ। এ ধরণের অভিযান সব সময় চলমান থাকবে। এসময়
তিনি সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন।

ওসমানীনগর থানার ওসি রাশেদুল হক বিষয়টি নিশ্চিত করে বলেন, চোরাই মোটরসাইকেল উদ্ধারসহ আমাদের এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে। মোটরসাইকেল উদ্ধারসহ চুরিকৃত গাড়িও আমরা সম্প্রতি উদ্ধার করতে সক্ষম হয়েছি। চোর সিন্ডিকেটদের চিহ্নিত করতে থানা পুলিশ কাজ করে যাচ্ছে। আমাদের এ অভিযানে ওসি (তদন্ত) নিপেন্দ্র নাথ ঘোষ, এসআই সুবিনয় বৈদ্য, এসআই ওবায়দুল্লাহ, এসআই শফিকুল ইসলামসহ অন্যান্য পুলিশ সদস্যরা নিরলসভাবে কাজ করছে।#

Manual5 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!