জুড়ীতে টিলাকাটার দায়ে ওয়াহিদ কন্সট্রাকশনকে ২ লাখ টাকা জরিমানা – এইবেলা
  1. admin@eibela.net : admin :
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ১১:২৬ পূর্বাহ্ন
শিরোনাম :
বড়লেখায় মশক নিধনে এমপির নেতৃত্বে সমন্বিত পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান জুড়ীতে প্রবাসী সমাজসেবক মাহবুব হাসান সাচ্চুর উদ্যোগে ইফতার মাহফিল ওসমানীনগর আব্দুল আজিজ ফাউন্ডেশনের  খাদ্যসামগ্রী বিতরণ ছাতকে ব্যবসার নামে অর্ধকোটি টাকা হাতিয়ে নিল প্রতারক চক্র প্রাণনাশের হুমকি : থানায় অভিযোগ কমলগঞ্জের খুচরা দোকানগুলোতে জ্বালানি তেল সংকটে দুর্ভোগ বড়লেখার সুজানগর ইউনিয়ন বিএনপির ইফতার মাহফিল আত্রাইয়ে ২৬ মার্চ স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা কমলগঞ্জে বছরের প্রথম কালবৈশাখি ঝড়ে বিদ্যুৎ ব্যবস্থা লন্ডভন্ড কমলগঞ্জে মণিপুরি ললিতকলা একাডেমীর পরিচালকের দায়িত্ব পেলেন ইউএনও নাগেশ্বরীতে ইউনিসেফের অর্থায়নে বাল্যবিবাহ বন্ধে সংলাপ ও ইন্টারেক্টিভ সভা

জুড়ীতে টিলাকাটার দায়ে ওয়াহিদ কন্সট্রাকশনকে ২ লাখ টাকা জরিমানা

  • মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০২০

Manual6 Ad Code

এইবেলা, জুড়ী প্রতিনিধি ::

Manual8 Ad Code

মৌলভীবাজারের জুুড়ীতে অবৈধভাবে টিলা কাটার দায়ে ওয়াহিদ কন্সট্রাকশন নামক একটি নির্মাতা প্রতিষ্ঠানকে দুুই লাখ টাকা জরিমানা করা হয়েছে। সেই সাথে একটি এক্সেভেটর ও একটি ট্রাক জব্দ করা হয়।

Manual8 Ad Code

মঙ্গলবার বেলা ৩টায় উপজেলার সাগরনাল ইউনিয়নের উত্তর বড়ডহর গ্রামে জুড়ী থানা পুুলিশের উপস্থিতিতে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোস্তাফিজুর রহমান অভিযান পরিচালনা করেন।

জানা যায়, জুড়ী-ফুলতলা-বটুলী সড়ক নির্মাণ কাজ করছে ওয়াহিদ কন্সট্রাকশন নামের একেটি প্রতিষ্ঠান। উক্ত রাস্তার কাজে স্থানীয় বিভিন্ন টিলা কেটে টিলার মাটি ব্যবহার করা হচ্ছিল। এমন খবরের ভিত্তিতে জুড়ী উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মোস্তাফিজুর রহমান জুড়ী থানার ওসি সঞ্জয় চক্রবর্তীসহ একদল পুুলিশ নিয়ে অকুস্থলে অভিযান পরিচালনা করেন। এ সময় সরেজমিন টিলা কাটার দৃশ্য দেখতে পান। তখন অবৈধ ভাবে টিলা কাটার কাজে ব্যবহৃত একটি এক্সেভেটর ও একটি ট্রাক জব্দ করা হয়। চালকদ্বয় পালিয়ে গেলেও ওয়াহিদ কন্সট্রাকশন এর সাইট ইঞ্জিনিয়ার মতিয়ার রহমানকে দুই লাখ টাকা জরিমানা অনাদায়ে তিন মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়।

Manual5 Ad Code

জুড়ী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোস্তাফিজুর রহমান ও জুড়ী থানার ওসি সঞ্জয় চক্রবর্তী বিষয়টির সত্যতা নিশ্চিত করেন।#

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!