নবীগঞ্জে পর্নোগ্রাফি মামলার উপজেলা কৃষকলীগের আহ্বায়ক গ্রেফতার – এইবেলা
  1. admin@eibela.net : admin :
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৩:১৯ অপরাহ্ন
শিরোনাম :
বড়লেখায় মশক নিধনে এমপির নেতৃত্বে সমন্বিত পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান জুড়ীতে প্রবাসী সমাজসেবক মাহবুব হাসান সাচ্চুর উদ্যোগে ইফতার মাহফিল ওসমানীনগর আব্দুল আজিজ ফাউন্ডেশনের  খাদ্যসামগ্রী বিতরণ ছাতকে ব্যবসার নামে অর্ধকোটি টাকা হাতিয়ে নিল প্রতারক চক্র প্রাণনাশের হুমকি : থানায় অভিযোগ কমলগঞ্জের খুচরা দোকানগুলোতে জ্বালানি তেল সংকটে দুর্ভোগ বড়লেখার সুজানগর ইউনিয়ন বিএনপির ইফতার মাহফিল আত্রাইয়ে ২৬ মার্চ স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা কমলগঞ্জে বছরের প্রথম কালবৈশাখি ঝড়ে বিদ্যুৎ ব্যবস্থা লন্ডভন্ড কমলগঞ্জে মণিপুরি ললিতকলা একাডেমীর পরিচালকের দায়িত্ব পেলেন ইউএনও নাগেশ্বরীতে ইউনিসেফের অর্থায়নে বাল্যবিবাহ বন্ধে সংলাপ ও ইন্টারেক্টিভ সভা

নবীগঞ্জে পর্নোগ্রাফি মামলার উপজেলা কৃষকলীগের আহ্বায়ক গ্রেফতার

  • বুধবার, ১৬ সেপ্টেম্বর, ২০২০

Manual5 Ad Code

এইবেলা, হবীগঞ্জ ::

হবিগঞ্জের নবীগঞ্জে পর্নোগ্রাফি আইনের এক মামলার পলাতক আসামী হিসেবে গ্রেফতার হয়েছেন নবীগঞ্জ উপজেলা কৃষকলীগের আহ্বায়ক শেখ শাহানুর আলম ছানু। বুধবার (১৬ সেপ্টেম্ব) সন্ধায় নবীগঞ্জ শহরতলীর বাংলা টাউন এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

এর আগে একই মামলার ওয়ারেন্টভুক্ত আসামী তার ছোট ভাই মোঃ নাজমুল আলম (৩২)কে গ্রেফতার করে পুলিশ। তারা পৌর এলাকার জয়নগর গ্রামের বাসিন্দা।

Manual5 Ad Code

জানা যায়, সিলেট কোতোয়ালী থানায় ফরিদা আক্তার নামের জনৈকা এক মহিলা কর্তৃক দায়েরকৃত পর্নোগ্রাফি আইনের জিআর ৬২০/১৯ নং মামলায় বিজ্ঞ আদালত নবীগঞ্জ উপজেলা কৃষকলীগের আহ্বায়ক শেখ শাহানুর আলম ছানু ও তার সহোদর নাজমুল আলম এর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন। এরই প্রেক্ষিতে গোপন সংবাদের ভিত্তিতে নবীগঞ্জ থানার এস আই রুহুল আমীন, এএসআই আক্তার হোসেনসহ একদল পুলিশ অভিযান চালিয়ে তাকে শহরের বাংলা টাউন এলাকা থেকে গ্রেফতার করেন।

Manual2 Ad Code

নবীগঞ্জ  থানার অফিসার ইনচার্জ মোঃ আজিজুর রহমান গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে জানান, আটককৃতকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

Manual8 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!