জুড়ীতে চা শ্রমিকের মাঝে অনুুদানের চেক বিতরণ – এইবেলা
  1. admin@eibela.net : admin :
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৯:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম :
বড়লেখায় মশক নিধনে এমপির নেতৃত্বে সমন্বিত পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান জুড়ীতে প্রবাসী সমাজসেবক মাহবুব হাসান সাচ্চুর উদ্যোগে ইফতার মাহফিল ওসমানীনগর আব্দুল আজিজ ফাউন্ডেশনের  খাদ্যসামগ্রী বিতরণ ছাতকে ব্যবসার নামে অর্ধকোটি টাকা হাতিয়ে নিল প্রতারক চক্র প্রাণনাশের হুমকি : থানায় অভিযোগ কমলগঞ্জের খুচরা দোকানগুলোতে জ্বালানি তেল সংকটে দুর্ভোগ বড়লেখার সুজানগর ইউনিয়ন বিএনপির ইফতার মাহফিল আত্রাইয়ে ২৬ মার্চ স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা কমলগঞ্জে বছরের প্রথম কালবৈশাখি ঝড়ে বিদ্যুৎ ব্যবস্থা লন্ডভন্ড কমলগঞ্জে মণিপুরি ললিতকলা একাডেমীর পরিচালকের দায়িত্ব পেলেন ইউএনও নাগেশ্বরীতে ইউনিসেফের অর্থায়নে বাল্যবিবাহ বন্ধে সংলাপ ও ইন্টারেক্টিভ সভা

জুড়ীতে চা শ্রমিকের মাঝে অনুুদানের চেক বিতরণ

  • বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২০

Manual4 Ad Code

এইবেলা, জুড়ী ::

মৌলভীবাজারের জুড়ীতে চা শ্রমিকদের জীবনমান উন্নয়ন কর্মসূচীর আওতায় এককালীন আর্থিক অনুুদানের চেক বিতরণ করা হয়েছে। উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা অধিদপ্তরের আয়োজনে বৃহস্পতিবার সকাল ১১টায় উপজেলা সভাকক্ষে চেক বিতরণী অনুষ্টানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আল ইমরান রুহুল ইসলাম।

Manual1 Ad Code

অনুষ্টানে ভার্চুুয়ালে প্রধান অতিথি ছিলেন পরিবেশ, বন ও জলবায়ূ পরিবর্তনমন্ত্রী মো: শাহাব উদ্দিন এমপি। বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এম এ মোঈদ ফারুক, ভাইস চেয়ারম্যান রিংকু রঞ্জন দাস, উপজেলা সমাজসেবা কর্মকর্তা রাকেশ পাল, গোয়ালবাড়ী ইউপি চেয়ারম্যান শাহাব উদ্দিন আহমদ লেমন, শিলুয়া চা বাগান ব্যবস্থাপক শহিদুল ইসলাস খান। এছাড়া রাজনৈতিক নেতৃবৃন্দ, বিভিন্ন বাগান পঞ্চায়েত সভাপদি-সম্পাদক উপস্থিত ছিলেন।

Manual3 Ad Code

অনুষ্টানে উপজেলার ৩৪৪৭ জন চা শ্রমিকের মধ্যে এককালীন পাঁচ হাজার টাকা করে ১কোটি ৭২লাখ ৩৫হাজার টাকা বিতরণের প্রথম পর্যায়ে আজ ২৪৬ জনের মধ্যে চেক বিতরণ করা হয়।#

Manual1 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!