তাহিরপুরে কুকুরের কামড়ে শিশুসহ ১৬ জন আহত – এইবেলা
  1. admin@eibela.net : admin :
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ১০:৩২ অপরাহ্ন
শিরোনাম :
জুড়ীতে অসহায় মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ বড়লেখায় মাসব্যাপী কুরআন প্রশিক্ষণ ও পুরস্কার বিতরণ  বড়লেখায় মশক নিধনে এমপির নেতৃত্বে সমন্বিত পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান জুড়ীতে প্রবাসী সমাজসেবক মাহবুব হাসান সাচ্চুর উদ্যোগে ইফতার মাহফিল ওসমানীনগর আব্দুল আজিজ ফাউন্ডেশনের  খাদ্যসামগ্রী বিতরণ ছাতকে ব্যবসার নামে অর্ধকোটি টাকা হাতিয়ে নিল প্রতারক চক্র প্রাণনাশের হুমকি : থানায় অভিযোগ কমলগঞ্জের খুচরা দোকানগুলোতে জ্বালানি তেল সংকটে দুর্ভোগ বড়লেখার সুজানগর ইউনিয়ন বিএনপির ইফতার মাহফিল আত্রাইয়ে ২৬ মার্চ স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা কমলগঞ্জে বছরের প্রথম কালবৈশাখি ঝড়ে বিদ্যুৎ ব্যবস্থা লন্ডভন্ড

তাহিরপুরে কুকুরের কামড়ে শিশুসহ ১৬ জন আহত

  • বৃহস্পতিবার, ১৬ মে, ২০২৪

Manual6 Ad Code

এইবেলা ডেস্ক :: সুনামগঞ্জ জেলার তাহিরপুরে কুকুরের কামড়ে নারী-পুরুষ ও শিশুসহ অন্তত ১৬ জন আহত হয়েছেন।

Manual3 Ad Code

আজ বৃহস্পতিবার (১৬ মে) দুপুর ১২ টা থেকে ১টার মধ্যে তাহিরপুর সরকারি উচ্চ বিদ্যালয়ের সামনে এ ঘটনা ঘটে।

Manual3 Ad Code

আহত সবাই উপজেলার ভাটি তাহিরপুর ও ঠাকুরহাটি গ্রামের বাসিন্দা বলে জানা গেছে। তাদের মধ্যে ১৪ জন তাহিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে চিকিৎসা নিয়ে বাড়ি চলে গেছেন। অন্য দুজনকে উন্নতর চিকিৎসার জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

Manual1 Ad Code

স্থানীয় গণমাধ্যমকর্মী আবুল কাসেম বলেন, কুকুরটি শুরুতে ঘরের ভেতরে ঢুকে একজন নারীকে কামড় দিয়ে আহত করে। পরে আশপাশে থাকা ও রাস্তা দিয়ে চলাচল করা অনেকেই এই কুকুরের কামড়ের শিকার হয়ে আহত হয়েছেন। এ ঘটনায় আমার এক ভাতিজাও আহত হয়েছে। এ ঘটনার কিছু সময় পর স্থানীয় বাসিন্দারা কুকুরটিকে পিটিয়ে মেরে ফেলেছেন।

Manual1 Ad Code

এদিকে কুকুরের এমন অস্বাভাবিক আচরণে স্থানীয় বাসিন্দারা রয়েছেন আতঙ্কে, এমনটি জানিয়েছেন স্থানীয় ইউপি সদস্য সামায়ুন কবীর।

তাহিরপুর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মির্জা রিয়াদ হাসান বলেন, একদিনে কুকুরের কামড়ে আহত হয়ে একদিনে এত রোগী আগে কখনও হাসপাতালে আসেননি। এবারই প্রথম। আহত সবাইকে রেবিক্স ভাইরাসের ইমিউনি গ্লোবিলিন ও রেবিক্স ভাইরাসের টিকা দেয়া হয়েছে। এদের মধ্য থেকে দুজনকে সুনামগঞ্জে রেফার করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!