যুক্তরাজ্যের হ্যারো কাউন্সিলের মেয়র হলেন ওসমানীনগরের সেলিম – এইবেলা
  1. admin@eibela.net : admin :
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ১০:৩২ অপরাহ্ন
শিরোনাম :
জুড়ীতে অসহায় মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ বড়লেখায় মাসব্যাপী কুরআন প্রশিক্ষণ ও পুরস্কার বিতরণ  বড়লেখায় মশক নিধনে এমপির নেতৃত্বে সমন্বিত পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান জুড়ীতে প্রবাসী সমাজসেবক মাহবুব হাসান সাচ্চুর উদ্যোগে ইফতার মাহফিল ওসমানীনগর আব্দুল আজিজ ফাউন্ডেশনের  খাদ্যসামগ্রী বিতরণ ছাতকে ব্যবসার নামে অর্ধকোটি টাকা হাতিয়ে নিল প্রতারক চক্র প্রাণনাশের হুমকি : থানায় অভিযোগ কমলগঞ্জের খুচরা দোকানগুলোতে জ্বালানি তেল সংকটে দুর্ভোগ বড়লেখার সুজানগর ইউনিয়ন বিএনপির ইফতার মাহফিল আত্রাইয়ে ২৬ মার্চ স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা কমলগঞ্জে বছরের প্রথম কালবৈশাখি ঝড়ে বিদ্যুৎ ব্যবস্থা লন্ডভন্ড

যুক্তরাজ্যের হ্যারো কাউন্সিলের মেয়র হলেন ওসমানীনগরের সেলিম

  • শুক্রবার, ১৭ মে, ২০২৪

Manual6 Ad Code

ওসমানীনগর(সিলেট)প্রতিনিধি :: যুক্তরাজ্যের হ্যারো কাউন্সিলের মেয়র নির্বাচিত হলেন সিলেটের ওসমানীনগরের সেলিম চৌধুরী। গত ১৬ মে যুক্তরাজ্যের হ্যারো কাউন্সিলরদের ভোটের মাধ্যমে তিনি মেয়র নির্বাচিত হয়েছেন। সেলিম চৌধুরী সিলেটের ওসমানীনগরের গোয়ালাবাজার ইউপির নগরীকাপন গ্রামের বিশিষ্টি দানশীল শিক্ষানুরাগী ও সালিশ ব্যক্তিত্ব মরহুম আব্দুল মতিন চৌধুরীর বড় ছেলে। সেলিম চৌধুরী দীর্ঘদিন থেকে যুক্তরাজ্যে সপরিবারে সববাস করছেন।

Manual5 Ad Code

তিনি একাধিকবার স্থানীয় কাউন্সিলের কাউন্সিলর নির্বাচিত হয়েছেন। সেলিম চৌধুরী যুক্তরাজ্যের একজন খ্যাতনামা ব্যবসায়ী, তিনি ব্রিটিশ বাংলাদেশ ক্যাটার এসোসিয়শরে সভাপতি, এনআরবি ব্যাংকের পরিচালক, সেলিম ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান সহ দেশে ও প্রবাসে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান মসজিদ মাদ্রাসা সহ কমউিনিটির নানা সমাজসেবামূলক কর্মকান্ডে প্রত্যক্ষ ভাবে জড়িত রয়েছেন।

সেলিম চৌধুরী যুক্তরাজ্যের হ্যারো কাউন্সিলের মেয়র নির্বাচিত হওয়ায় প্রবাসে বাঙ্গালী কমিউনিটি বিশেষ করে সিলেটের প্রবাসী সহ সেলিম চৌধুরীর পরিবার ও আত্মীয়স্বজনদের মধ্যে আনন্দের বন্যা দেখা দিয়েছে। এছাড়াও সেলিম চৌধুরীর নিজ এলাকা ওসমানীনগরের নগরীকাপন গ্রাম সহ গোটা ওসমানীনগরবাসী অত্যন্ত আনন্দিত।

Manual2 Ad Code

গোয়ালাবাজার ইউপির সাবেক চেয়ারম্যান যুক্তরাজ্য প্রবাসী আতাউর রহমান মানিক বলেন, সেলিম চৌধুরী আমার আত্মীয় আপনজন ও আমাদের ইউনিয়নের বাসিন্দা। তিনি যুক্তরাজ্যর একজন সফল ব্যবসায়ী সহ কমিউনিটির বিভিন্ন পর্যায়ে দীর্ঘ দিন থেকে অবদান রেখে আসছেন। সেলিম চৌধুরী যুক্তরাজ্যের হ্যারো কাউন্সিলের মেয়র নির্বাচিত হওয়ায় আমরা আনন্দিত। এলাকাবাসীর পক্ষ থেকে তাকে আন্তরিক অভিনন্দন ও ফুলেল শুভেচ্ছা জানাচ্ছি।

Manual7 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!