বাংলাদেশের সিরিজ বাঁচানোর ম্যাচে রাত ৯টায় – এইবেলা
  1. admin@eibela.net : admin :
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৯:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম :
বড়লেখায় মশক নিধনে এমপির নেতৃত্বে সমন্বিত পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান জুড়ীতে প্রবাসী সমাজসেবক মাহবুব হাসান সাচ্চুর উদ্যোগে ইফতার মাহফিল ওসমানীনগর আব্দুল আজিজ ফাউন্ডেশনের  খাদ্যসামগ্রী বিতরণ ছাতকে ব্যবসার নামে অর্ধকোটি টাকা হাতিয়ে নিল প্রতারক চক্র প্রাণনাশের হুমকি : থানায় অভিযোগ কমলগঞ্জের খুচরা দোকানগুলোতে জ্বালানি তেল সংকটে দুর্ভোগ বড়লেখার সুজানগর ইউনিয়ন বিএনপির ইফতার মাহফিল আত্রাইয়ে ২৬ মার্চ স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা কমলগঞ্জে বছরের প্রথম কালবৈশাখি ঝড়ে বিদ্যুৎ ব্যবস্থা লন্ডভন্ড কমলগঞ্জে মণিপুরি ললিতকলা একাডেমীর পরিচালকের দায়িত্ব পেলেন ইউএনও নাগেশ্বরীতে ইউনিসেফের অর্থায়নে বাল্যবিবাহ বন্ধে সংলাপ ও ইন্টারেক্টিভ সভা

বাংলাদেশের সিরিজ বাঁচানোর ম্যাচে রাত ৯টায়

  • বৃহস্পতিবার, ২৩ মে, ২০২৪

Manual8 Ad Code

স্পোর্টস ডেস্ক :: প্রথম টি-টোয়েন্টি ম্যাচে ৫ উইকেটের ব্যবধানে টাইগাদের পরাজয়ের পর আজ বৃৃহস্পতিবার (২৩ মে) রাত ৯টায় দ্বিতীয় ম্যাচে যুক্তরাষ্ট্রের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ দল। সিরিজ বাঁচাতে মাঠে নামবে টাইগাররা। যুক্তরাষ্ট্রের হিউস্টনে অনুষ্ঠিত হবে এ ম্যাচটি।

Manual1 Ad Code

এ সিরিজ দিয়েই মূলত বিশ্ব আসরের টি-টোয়েন্টি বিশ্বকাপে নিজেদের সেরা একাদশ বাছাইয়ের কাজ করছে টাইগাররা। হিউস্টনের প্রেইরি ভিউ ক্রিকেট কমপ্লেক্সের উইকেট সম্পর্কেও যথেষ্ট ধারণা নেই ক্রিকেটারদের। যে কারণে প্রথম ম্যাচে যুক্তরাষ্ট্রের বিপক্ষে কিছু বুঝে উঠার আগে হেরে বসে তারা।

Manual6 Ad Code

ম্যাচ হারের পরে অধিনায়ক নাজমুল হোসেন শান্ত বলছিলেন, ‘আমার মনে হয় আমরা ভালো উইকেটে খেলছি না। জিম্বাবুয়ে সিরিজেও ভালো উইকেটে খেলিনি। আশা করি ব্যাটসম্যানরা ঘুরে দাঁড়াতে পারবে। (প্রবাসী বাংলাদেশিরা) হতাশ হয়ে ফিরে গেছেন, তার কারণ আমরা ভালো খেলিনি। সামনের ম্যাচে চেষ্টা করব যেন একটা ভালো খেলতে পারি।’

Manual2 Ad Code

তবে শান্তর এমন মনোভাবের কারণে দেশ থেকে সমালোচনাও হয়েছে। যুক্তরাষ্ট্রের বিপক্ষে ম্যাচ হারা নিয়ে বুধবার মিরপুরে দুর্জয় বলেন, ‘ঘরের মাঠে উইকেট ভালো না। এটা অজুহাত। পিচ যদি স্লো উইকেটও বানানো হয়, সেটা দলের চাওয়াতেই হয়। এখন তোমরা উইকেটের অজুহাত দাও বিদেশে গিয়ে। সবাই হোম কন্ডিশনের একটা সুবিধা নেয়, দলের চাওয়া থেকেই সেটা করা হয়। কোন উইকেট হলে দল পারফর্ম করবে, সে চাওয়াটা দল থেকেই আসে। কাজেই এখন উইকেটে দোহাই দিলে তো আমরা মানতে পারি না।’

বাংলাদেশের বিপক্ষে জয়ের পর যুক্তরাষ্ট্রের তারকা হারমীত বলেছিলেন, যুক্তরাষ্ট্রকে গুরুত্ব দেয়নি বাংলাদেশ। টিম টাইগার্সদের পরাজয়ের পেছনে এটিকেই বড় কারণ হিসেবে দাঁড় করিয়েছিলেন ভারত থেকে যাওয়া এই তারকা। দ্বিতীয় ম্যাচে বাংলাদেশ নিশ্চিতভাবেই স্বাগতিকদের শক্ত প্রতিপক্ষ হিসেবেই বিবেচনা করবে।

Manual3 Ad Code

জাতীয় দল অজুহাতের জায়গা না বলে দাবি সাবেক অধিনায়ক দুর্জয়ের, জাতীয় দল পারফর্ম করার জায়গা, সেখানে আমি উইকেটের দোহাই দিই, এসব অজুহাত কিন্তু গ্রহণযোগ্য না। কারণ পারফর্ম করতে গিয়েছি, আমরা জাতীয় দলে খেলছি, ওখানে যে পরিস্থিতিই হোক পারফরম করতে হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!