জুড়ী নদী থেকে মহিলার ভাসমান লাশ উদ্ধার – এইবেলা
  1. admin@eibela.net : admin :
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৩:৩৪ অপরাহ্ন
শিরোনাম :
বড়লেখায় মশক নিধনে এমপির নেতৃত্বে সমন্বিত পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান জুড়ীতে প্রবাসী সমাজসেবক মাহবুব হাসান সাচ্চুর উদ্যোগে ইফতার মাহফিল ওসমানীনগর আব্দুল আজিজ ফাউন্ডেশনের  খাদ্যসামগ্রী বিতরণ ছাতকে ব্যবসার নামে অর্ধকোটি টাকা হাতিয়ে নিল প্রতারক চক্র প্রাণনাশের হুমকি : থানায় অভিযোগ কমলগঞ্জের খুচরা দোকানগুলোতে জ্বালানি তেল সংকটে দুর্ভোগ বড়লেখার সুজানগর ইউনিয়ন বিএনপির ইফতার মাহফিল আত্রাইয়ে ২৬ মার্চ স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা কমলগঞ্জে বছরের প্রথম কালবৈশাখি ঝড়ে বিদ্যুৎ ব্যবস্থা লন্ডভন্ড কমলগঞ্জে মণিপুরি ললিতকলা একাডেমীর পরিচালকের দায়িত্ব পেলেন ইউএনও নাগেশ্বরীতে ইউনিসেফের অর্থায়নে বাল্যবিবাহ বন্ধে সংলাপ ও ইন্টারেক্টিভ সভা

জুড়ী নদী থেকে মহিলার ভাসমান লাশ উদ্ধার

  • রবিবার, ২ জুন, ২০২৪

Manual6 Ad Code

জুড়ী প্রতিনিধি :: মৌলভীবাজারের জুড়ীতে নদীতে ভাসমান অবস্থায় বদরুন নেছা (৬২) নামে এক বৃদ্ধার লাশ উদ্ধার করা হয়েছে। রোববার (২ জুন) দুপুর ১টায় জুড়ী-ফুলতলা সড়কের রানীমুরা এলাকায় জুড়ী নদী থেকে লাশটি উদ্ধার করে পুলিশ।

জানা যায়, উপজেলার সাগরনাল ইউনিয়নের পাতিলাসাঙ্গন গ্রামের মৃত আকমল আলীর বোন বদরুন নেছাকে উপজেলার গোয়ালবাড়ি ইউনিয়নের পশ্চিম গোয়ালবাড়ি গ্রামে বিয়ে দেওয়া হয়েছিল। কিন্তু তিনি দীর্ঘদিন থেকে মানসিক ভারসাম্যহীন ও নিঃসন্তান হওয়ায় ভাইয়ের বাড়িতে থাকতেন। রোববার সকাল ৯ টায় তিনি বাড়ি থেকে বের হন। দুপুরের দিকে জুড়ী নদীর রানীমুরা নামক স্থানে এক বৃদ্ধার লাশ ভাসার খবর পেয়ে পরিবারের লোকজন সেখানে গিয়ে বদরুন নেছার লাশ সনাক্ত করেন।

Manual4 Ad Code

জুড়ী থানার এস আই উবায়েদ আহমদ বলেন- বৃদ্ধার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে।#

Manual3 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!