চুনারুঘাটে বজ্রপাতে নিহত দুই কৃষক – এইবেলা
  1. admin@eibela.net : admin :
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৩:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম :
বড়লেখায় মশক নিধনে এমপির নেতৃত্বে সমন্বিত পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান জুড়ীতে প্রবাসী সমাজসেবক মাহবুব হাসান সাচ্চুর উদ্যোগে ইফতার মাহফিল ওসমানীনগর আব্দুল আজিজ ফাউন্ডেশনের  খাদ্যসামগ্রী বিতরণ ছাতকে ব্যবসার নামে অর্ধকোটি টাকা হাতিয়ে নিল প্রতারক চক্র প্রাণনাশের হুমকি : থানায় অভিযোগ কমলগঞ্জের খুচরা দোকানগুলোতে জ্বালানি তেল সংকটে দুর্ভোগ বড়লেখার সুজানগর ইউনিয়ন বিএনপির ইফতার মাহফিল আত্রাইয়ে ২৬ মার্চ স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা কমলগঞ্জে বছরের প্রথম কালবৈশাখি ঝড়ে বিদ্যুৎ ব্যবস্থা লন্ডভন্ড কমলগঞ্জে মণিপুরি ললিতকলা একাডেমীর পরিচালকের দায়িত্ব পেলেন ইউএনও নাগেশ্বরীতে ইউনিসেফের অর্থায়নে বাল্যবিবাহ বন্ধে সংলাপ ও ইন্টারেক্টিভ সভা

চুনারুঘাটে বজ্রপাতে নিহত দুই কৃষক

  • মঙ্গলবার, ৪ জুন, ২০২৪

Manual6 Ad Code

চুনারুঘাট (হবিগঞ্জ) প্রতিনিধি ::  হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার জমিতে হালচাষ করার সময় বজ্রপাতে নিহত হয়েছেন দুই কৃষক। মঙ্গলবার (০৪ মে) বিকেলে উপজেলার মিরাশী ইউনিয়নের রূপসপুর গ্রামের দক্ষিণ হাওরে ঘটনা ঘটে।

Manual6 Ad Code

বজ্রপাতে নিহতরা দুই কৃষক হলেন, উপজেলার ভুলারজুম গ্রামের মৃত আব্দুর রশিদের ছেলে আব্দুস সালাম (৪০) ও রূপাসপুর গ্রামের সতীশ দেবনাথের ছেলে প্রসু দেবনাথ (৪০)।

Manual1 Ad Code

জানা যায়, মঙ্গলবার বিকালে সালাম ও প্রসু রূপসপুর দক্ষিণ হাওরে ধানের জমিতে হালচাষ করছিলেন। এ সময় সেখানে বজ্রপাত হলে প্রসু দেবনাথ ঘটনাস্থলেই মারা যায়। স্থানীয়রা আহত অবস্থায় সালামকে চুনারুঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

Manual5 Ad Code

চুনারুঘাট থানার (ওসি) হিল্লোল রায় বলেন, বজ্রপাতে দুজন মারা যাওয়ার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।এদিকে, মারা যাওয়া দুই কৃষকের পরিবারকে সরকারের পক্ষ থেকে ২০ হাজার টাকা করে মোট ৪০ হাজার টাকা অর্থ সহায়তা দেওয়া হবে বলে জানিয়েছে উপজেলা প্রশাসন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!