জুড়ীতে ২৮০ দুস্থ পরিবারের মাঝে হাঁস বিতরণ – এইবেলা
  1. admin@eibela.net : admin :
সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪১ পূর্বাহ্ন
শিরোনাম :
কুলাউড়ায় পথচারীকে বাঁচাতে গিয়ে মোটরসাইকেল থেকে পড়ে যুবক নিহত চিহ্নিত দুর্বলতা কাটিয়ে স্বকীয়তা রক্ষায় মাদরাসা শিক্ষায় আধুনিকায়ন ও সংস্কার জরুরি- জাতীয় ওলামা পরিষদ কমলগঞ্জের আদমপুর বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির নির্বাচন সম্পন্ন : সভাপতি আনিছ ও সম্পাদক সালেহ কমলগঞ্জের শমশেরনগরে অটোরিক্সা থেকে চাঁদা আদায়কে কেন্দ্র করে হামলা : থানায় অভিযোগ কমলগঞ্জে ডাকাতির মিথ্যা মামলা দায়েরে এলাকাবাসীর প্রতিবাদ বদরুল ইসলাম ফাউন্ডেশনের অর্থায়ন- বড়লেখার সুজানগরের গ্রামীণ সড়কে সোলার স্ট্রীট লাইট স্থাপন নেপালের বন্যা: জলবায়ু পরিবর্তন কোনো সীমান্ত মানে না কমলগঞ্জে মহাবতার ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উৎসব পালিত রাজারহাটে শহীদ রাজীব স্মৃতি ফুটবল টুর্নামেন্ট খেলা অনুষ্ঠিত  কমলগঞ্জে মণিপুরি ভাষা দিবস উদযাপন

জুড়ীতে ২৮০ দুস্থ পরিবারের মাঝে হাঁস বিতরণ

  • বৃহস্পতিবার, ৬ জুন, ২০২৪

Manual4 Ad Code

জুড়ী প্রতিনিধি::

Manual2 Ad Code

জুড়ীতে প্রান্তিক জনগোষ্ঠীর আর্তসামাজিক উন্নয়নে উপজেলার ২৮০ পরিবারের মাঝে গত বুধবার পরিবার প্রতি ১৫টি করে পালনের সরঞ্জামসহ হাঁস বিতরণ করা হয়েছে। এর আগে উপকারভোগিদের হাঁস পালনের উপর প্রশিক্ষণ প্রদান করেছে উপজেলা প্রাণিসম্পদ কার্যালয়। হাওর অঞ্চলের সমন্বিত পানি সম্পদ উন্নয়ন প্রকল্পের আওতায় এসব হাঁস বিতরণ, সরঞ্জাম প্রদান ও প্রশিক্ষণ দেওয়া হয়।

Manual5 Ad Code

উপজেলা প্রাণী সম্পদ অফিস সূত্রে জানা গেছে, হাকালুকি হাওর বেষ্টিত এ উপজেলার ৫ টি ইউনিয়নের ২৮০ টি পরিবারের মধ্যে হাসঁ, ছাগল দিয়ে এসব পরিবারকে স্বাবলম্বী করতে হাওর অঞ্চলের সমন্বিত পানি সম্পদ উন্নয়ন প্রকল্পের আওতায় ২০২১ সালের ডিসেম্বরে কাজ শুরু করা হয়।এসব পরিবারের সদস্যদের হাঁস পালনের উপর প্রশিক্ষণ দেওয়া হয়।

হাসঁ নিতে আসা পশ্চিম জুড়ী ইউনিয়নের আমতৈল চক গ্রামের অল্পনা রানী বিশ্বাস বলেন, আমার স্বামীর সামান্য কৃষিক্ষেত রয়েছে। যে ধান পাই তা দিয়ে বছরের খাবার হয়ে যায়। আমি হাঁস ছাগল পালন করে আমাদের তিন বাচ্চাকে লেখাপড়া করাচ্ছি। বড় মেয়ে ডিগ্রী ৩য় বর্ষে, ২য় মেয়ে ডিগ্রী ১ম বর্ষে, ছোট ছেলে এসএসসি পরীক্ষা দিয়েছে। সব কিছু সম্ভব হয়েছে হাসঁ, মুরগ ও ছাগল পালন করে। এসব হাসঁ, মুরগির ডিম বিক্রি করি। ছাগল ও বিক্রি করে এসব খরচ জোগাড় করি।এখন যে হাঁস পেয়েছি সেগুলোও অনেক কাজে আসবে।এই ১৫ টি হাঁস বড় হয়ে বাচ্চা দেওয়ার মাধ্যমে বড় খামার করতে পারবো।

পশ্চিম গোবিন্দ পুর গ্রামের ময়না রানী বিশ্বাস বলেন,আমাদের বাড়ি হাকালুকি হাওরের একবারে পাশে।আমার আরও হাঁস রয়েছে এগুলোর সাথে সব হাঁস হাকালুকিতে বড় হয়ে ডিম দিবে।এসব ডিম বিক্রির টাকা থেকে পরিবারের অনেক সক্ষমতা আসে।

Manual2 Ad Code

জুড়ী উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ রমা পদ দে জানান, হাওর অঞ্চলের সমন্বিত পানি সম্পদ উন্নয়ন প্রকল্পের আওতায় এসব হাঁস দেওয়া হয়েছে। উপজেলার ৫ টি ইউনিয়নের চেয়ারম্যান কর্তৃক প্রেরিত তালিকা অনুযায়ি এসব হাঁস প্রদান করা হয়।

Manual2 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!