জুড়ীতে শিশু উন্নয়ন প্রকল্পের বার্ষিক উপহার বিতরণ – এইবেলা
  1. admin@eibela.net : admin :
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৩:৩৩ অপরাহ্ন
শিরোনাম :
বড়লেখায় মশক নিধনে এমপির নেতৃত্বে সমন্বিত পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান জুড়ীতে প্রবাসী সমাজসেবক মাহবুব হাসান সাচ্চুর উদ্যোগে ইফতার মাহফিল ওসমানীনগর আব্দুল আজিজ ফাউন্ডেশনের  খাদ্যসামগ্রী বিতরণ ছাতকে ব্যবসার নামে অর্ধকোটি টাকা হাতিয়ে নিল প্রতারক চক্র প্রাণনাশের হুমকি : থানায় অভিযোগ কমলগঞ্জের খুচরা দোকানগুলোতে জ্বালানি তেল সংকটে দুর্ভোগ বড়লেখার সুজানগর ইউনিয়ন বিএনপির ইফতার মাহফিল আত্রাইয়ে ২৬ মার্চ স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা কমলগঞ্জে বছরের প্রথম কালবৈশাখি ঝড়ে বিদ্যুৎ ব্যবস্থা লন্ডভন্ড কমলগঞ্জে মণিপুরি ললিতকলা একাডেমীর পরিচালকের দায়িত্ব পেলেন ইউএনও নাগেশ্বরীতে ইউনিসেফের অর্থায়নে বাল্যবিবাহ বন্ধে সংলাপ ও ইন্টারেক্টিভ সভা

জুড়ীতে শিশু উন্নয়ন প্রকল্পের বার্ষিক উপহার বিতরণ

  • শুক্রবার, ৭ জুন, ২০২৪

Manual8 Ad Code

জুড়ী সংবাদদাতা:

Manual8 Ad Code

মৌলভীবাজারের জুড়ীতে আন্তর্জাতিক সংস্থা ‘কম্প্যাশন ইন্টারন্যাশনাল বাংলাদেশ’ পরিচালিত মধ্য ও দক্ষিণ বাংলাদেশ শিশু উন্নয়ন প্রকল্পের কার্যক্রমের উদ্বোধনী ও বার্ষিক উপহার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

Manual6 Ad Code

বৃহস্পতিবার (৬ জুন) দুপুরে উপজেলার ফুলতলা ইউনিয়নের এলবিনটিলা পুঞ্জিতে মধ্য ও দক্ষিণ বাংলাদেশ শিশু উন্নয়ন প্রকল্প প্রাঙ্গণে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য এবং বার্ষিক উপহার বিতরণ করেন ফুলতলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল আলিম সেলু।

Manual5 Ad Code

লুমডনবক ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের (এলডিএফ) চেয়ারম্যান সিনিয়র পালক পাইরিন সুটিংয়ের সভাপতিত্বে ও সমাজকর্মী মাইকেল নংরুমের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন বরমচাল লুমডনবক মিশনের পরিচালক ও এলডিএফ’র সাধারণ সম্পাদক লাভলী সুছিয়াং, প্রকল্প সমন্বয়কারী (পিডিএ) কনসালটেন্ট ডেন্টিনা মারলিয়া, এলবিনটিলা পুঞ্জির হেডম্যান (মান্ত্রী) এন্টনি পাটুয়াট।

Manual3 Ad Code

অন্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন মধ্য ও দক্ষিণ বাংলাদেশ শিশু উন্নয়ন প্রকল্প বরমচাল বিডি-০৪০৬ এর ব্যবস্থাপক পিউস পঃস্না, ইউপি সদস্য উত্তম গোষামী, প্রকল্পের চেয়ারম্যান সিউইং আমলেনরং, সেক্রেটারি লক্ষ্মী পঃথিমি, প্রকল্প ব্যবস্থাপক ডিকো সুরং, এলসিসি সদস্য ছেনমন তালাং প্রমুখ।

এ সময় প্রকল্পের ১৮০ জন উপকারভোগীর মাঝে বার্ষিক উপহারের ১টি করে পাতি, মশারী ও ছাতা বিতরণ করা হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!