দুখি মানুষের জন্য কাজ করে যাচ্ছেন প্রধানমন্ত্রী—-সিলেটের বিভাগীয় কমিশনার – এইবেলা
  1. admin@eibela.net : admin :
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ১০:৩৯ অপরাহ্ন
শিরোনাম :
জুড়ীতে অসহায় মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ বড়লেখায় মাসব্যাপী কুরআন প্রশিক্ষণ ও পুরস্কার বিতরণ  বড়লেখায় মশক নিধনে এমপির নেতৃত্বে সমন্বিত পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান জুড়ীতে প্রবাসী সমাজসেবক মাহবুব হাসান সাচ্চুর উদ্যোগে ইফতার মাহফিল ওসমানীনগর আব্দুল আজিজ ফাউন্ডেশনের  খাদ্যসামগ্রী বিতরণ ছাতকে ব্যবসার নামে অর্ধকোটি টাকা হাতিয়ে নিল প্রতারক চক্র প্রাণনাশের হুমকি : থানায় অভিযোগ কমলগঞ্জের খুচরা দোকানগুলোতে জ্বালানি তেল সংকটে দুর্ভোগ বড়লেখার সুজানগর ইউনিয়ন বিএনপির ইফতার মাহফিল আত্রাইয়ে ২৬ মার্চ স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা কমলগঞ্জে বছরের প্রথম কালবৈশাখি ঝড়ে বিদ্যুৎ ব্যবস্থা লন্ডভন্ড

দুখি মানুষের জন্য কাজ করে যাচ্ছেন প্রধানমন্ত্রী—-সিলেটের বিভাগীয় কমিশনার

  • মঙ্গলবার, ১১ জুন, ২০২৪

Manual4 Ad Code

ওসমানীনগর (সিলেট) প্রতিনিধি :: সিলেটের বিভাগীয় কমিশনার আবু আহমদ ছিদ্দীকী এনডিসি বলেছেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা দুখি মানুষ বিশেষ করে ভূমি ও গৃহহীন মানুষের জন্য কাজ করে যাচ্ছেন। স্বাধীনতার ৫৩ বছর হয়ে গেলেও কেউ এদেশের আশ্রয়হীন ভূমি ও গৃহহীন মানুষের জন্য কোনো চিন্তা করেনি।  প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের এসব দুখি মানুষের আশ্রয়ের জন্য ভূমি সহ বিনামূল্যে ঘর নির্মাণ করে দিয়েছেন। আর আমরা প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী মাঠ পর্যায়ে তা বাস্তবায়নে কাজ করে যাচ্ছি। আজকে যারা ঘর পাবেন উপকারভোগী আপনারা প্রধানমন্ত্রীর জন্য প্রাণভরে দোয়া করবেন।

Manual6 Ad Code

১১ জুন মঙ্গলবার দুপুরে ওসমানীনগর উপজেলা প্রশাসন আয়োজিত উপজেলা পরিষদ অডিটোরিয়ামে প্রধানমন্ত্রীর আশ্রয়ণ-২ প্রকল্পের পঞ্চম সধাপের দ্বিতীয় পর্যায়ে ১১০টি নির্মাণাধীন ঘরের মধ্যে ৩৬জন উপকারভোগীদের মধ্যে চাবি ও দলির হস্তাস্তর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সিলেটের জেলা প্রশাসক শেখ রাসেল হাসান। উপজেলা নির্বাহী কর্মকর্তা অনুপমা দাসের সভাপতিত্বে ও সহকারী কমিশনার (ভূমি) শাহানাজ পারভীন এবং সমাজসেবা কর্মকর্তা জয়তী দত্তের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) এএসএম কাসেম।

Manual8 Ad Code

অনুষ্ঠানে বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান শামিম আহমদ ভিপি, ওসি রাশেদুল হক, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আতাউর রহমান, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আফতাব আহমদ, তাজপুর ইউপি চেয়ারম্যান অরুনোদয় পাল ঝলক ও উমরপুর ইউপি চেয়ারম্যান গোলাম কিবরিয়া।

অনুষ্ঠানের পূর্বে গণভবন থেকে সরাসরি প্রধানমন্ত্রী কর্তৃক ১৮,৫৬৬টি ভূমিহীন-গৃহহীন পরিবারকে জমি ও গৃহ হস্তান্তর কার্যক্রমের শুভ উদ্বোধন অনুষ্ঠান বড় পর্দার মাধ্যমে অবলোকন করেন অনুষ্ঠানের আগত অতিথিগণ।#

Manual6 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!