নিটারে কোণঠাসা ক্লাবগুলো লাগে হাজারটা অনুমতিপত্র – এইবেলা
  1. admin@eibela.net : admin :
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ১০:৫১ অপরাহ্ন
শিরোনাম :
জুড়ীতে অসহায় মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ বড়লেখায় মাসব্যাপী কুরআন প্রশিক্ষণ ও পুরস্কার বিতরণ  বড়লেখায় মশক নিধনে এমপির নেতৃত্বে সমন্বিত পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান জুড়ীতে প্রবাসী সমাজসেবক মাহবুব হাসান সাচ্চুর উদ্যোগে ইফতার মাহফিল ওসমানীনগর আব্দুল আজিজ ফাউন্ডেশনের  খাদ্যসামগ্রী বিতরণ ছাতকে ব্যবসার নামে অর্ধকোটি টাকা হাতিয়ে নিল প্রতারক চক্র প্রাণনাশের হুমকি : থানায় অভিযোগ কমলগঞ্জের খুচরা দোকানগুলোতে জ্বালানি তেল সংকটে দুর্ভোগ বড়লেখার সুজানগর ইউনিয়ন বিএনপির ইফতার মাহফিল আত্রাইয়ে ২৬ মার্চ স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা কমলগঞ্জে বছরের প্রথম কালবৈশাখি ঝড়ে বিদ্যুৎ ব্যবস্থা লন্ডভন্ড

নিটারে কোণঠাসা ক্লাবগুলো লাগে হাজারটা অনুমতিপত্র

  • বুধবার, ১৪ আগস্ট, ২০২৪

Manual5 Ad Code

নিজস্ব প্রতিনিধি :: ঢাকা-আরিচা মহাসড়ক সংলগ্ন ন্যাশনাল ইনস্টিটিউট অফ টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং এন্ড রিসার্চ (নিটার)। ১৩ একরের উপর দাড়িয়ে থাকা ছোট্ট ক্যাম্পাসটিতে রয়েছে ১৫টির ও বেশি সচল ক্লাব।

Manual8 Ad Code

নিটার গেইমস এন্ড স্পোর্টস ক্লাব, নিটার ফিল্ম এন্ড ফটোগ্রাফিক সোসাইটি, নিটার ডিবেটিং সোসাইটি, নিটার ক্যারিয়ার ক্লাব, নিটার কম্পিউটার ক্লাব সহ আরো বেশ কয়েকটি ক্লাব রয়েছে যারা কিনা অধ্যয়নরত শিক্ষার্থীদের স্কিল ডেভলপমেন্টের উদ্দেশ্যে সারাবছরই নানা ধরনের কর্মসূচি চালিয়ে যায়।

পূর্বের দিনগুলোতে, নিটারের ক্লাবগুলো বরাবরই সারাবছর নানা ধরনের কার্যক্রম চলমান রাখলেও বর্তমানে কর্তৃপক্ষের নানা নিয়ম, অনুমতির বেড়াজালে পড়ে ক্লাবগুলোর কার্যক্রম অনেকটা স্থবির হয়ে পড়েছে। এর পিছনের কারন হিসেবে ক্লাবগুলোর সদস্যরা মনে করেন কোনো একটা ক্লাবের একটা প্রোগ্রাম পরিচালনা করার জন্য যতোটুকু অর্থ প্রয়োজন ক্লাবগুলো নিটার কর্তৃপক্ষের কাছ থেকে সেই পরিমাণ অর্থ পায় না, আবার সেই অর্থ নিতে হলেও প্রয়োজন হয় ব্যাংক একাউন্টের। পাশাপাশি বর্তমানে ক্যাম্পাসে কোনো একটি প্রোগ্রাম আয়োজন করার ক্ষেত্রে কমপক্ষে একমাস (০১) আগে অনুমতির জন্য আবেদন করতে হয় যেটি সাধারণ শিক্ষার্থীদের নিকট একপ্রকার জুলুম ও হেনস্তার সমতুল্য। এছাড়া কমিটির অনুমোদন নেওয়ার ক্ষেত্রে ও ক্লাবগুলোকে ভালো বেগ পোহাতে হয়।

Manual3 Ad Code

সবকিছু মিলিয়ে ক্লাবগুলো এইসকল একের পর এক ধাপ অতিক্রম করতে করতে অনেক সময় মূল উদ্দেশ্যের পথ থেকেই সরে যায় ফলে নেমে আসে স্থবিরতা। এমতবস্থায়, সকল ক্লাব সদস্যদের দাবি যেন ক্লাবগুলোকে তাদের নিজেদের স্বাধীন মতো কাজ করতে দেওয়া হয়, পাশাপাশি আর্থিকভাবে সহয়তা করে ক্লাব কার্যক্রম পরিচালনা পথ সুমসৃণ করে দেওয়া হয়।#

Manual7 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!