কুলাউড়ার রবিরবাজারে মানববন্ধন  – এইবেলা
  1. admin@eibela.net : admin :
মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম :
কমলগঞ্জের লাউয়াছড়া জাতীয় উদ্যান থেকে বিশালাকৃতির সেগুন গাছ পাচার  কুলাউড়ায় পথচারীকে বাঁচাতে গিয়ে মোটরসাইকেল থেকে পড়ে যুবক নিহত চিহ্নিত দুর্বলতা কাটিয়ে স্বকীয়তা রক্ষায় মাদরাসা শিক্ষায় আধুনিকায়ন ও সংস্কার জরুরি- জাতীয় ওলামা পরিষদ কমলগঞ্জের আদমপুর বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির নির্বাচন সম্পন্ন : সভাপতি আনিছ ও সম্পাদক সালেহ কমলগঞ্জের শমশেরনগরে অটোরিক্সা থেকে চাঁদা আদায়কে কেন্দ্র করে হামলা : থানায় অভিযোগ কমলগঞ্জে ডাকাতির মিথ্যা মামলা দায়েরে এলাকাবাসীর প্রতিবাদ বদরুল ইসলাম ফাউন্ডেশনের অর্থায়ন- বড়লেখার সুজানগরের গ্রামীণ সড়কে সোলার স্ট্রীট লাইট স্থাপন নেপালের বন্যা: জলবায়ু পরিবর্তন কোনো সীমান্ত মানে না কমলগঞ্জে মহাবতার ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উৎসব পালিত রাজারহাটে শহীদ রাজীব স্মৃতি ফুটবল টুর্নামেন্ট খেলা অনুষ্ঠিত 

কুলাউড়ার রবিরবাজারে মানববন্ধন 

  • সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২০

Manual1 Ad Code

মুফতি আলাউদ্দিন জিহাদীর মুক্তি ও মামলা প্রত্যাহারের দাবীতে
এইবেলা, কুলাউড়া (মৌলভীবাজার) প্রতিনিধি ::
ফেসবুকে একটি মন্তব্য করার অভিযোগে আটক আহলে সুন্নাত ওয়াল জামাত বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাংগঠনিক সচিব, ফতুল্লার ভূঁইঘর মাহমুদপুর আবতাহী মুজাদ্দেদিয়া সুন্নিয়া মাদরাসা ও এতিমখানার পরিচালক মুফতি আলাউদ্দিন জিহাদীকে মুক্তি ও মামলা প্রত্যাহারের দাবীতে রবিরবাজারে মানববন্ধন করেছেনআহলে সুন্নাত ওয়াল জামাত রবিরবাজার আঞ্চলিক কমিটি।
২৭ সেপ্টেম্বর দুপুরে রবিরবাজারে বিক্ষোভ মিছিল ও মানববন্ধনে সভাপতিত্ব করেন বিশ্ব জাকের মঞ্জিল  রবিরবাজার আঞ্চলিক কমিটির কর্মি প্রধান হাজী আব্দুল মুহাইমিন।
রাসেল  আহমদ চৌধুরীর পরিচালনায় উক্ত মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্য দেন আহলে সুন্নাত ওয়াল জামাত কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক মাওলানা আব্দুল মুহিত হাসানী। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন বিশ্ব জাকের মঞ্জিল মৌলভীবাজার শাখার কর্মি প্রধান মাওলানা সোহরাব হোসেন।
এসময় আরো বক্তব্য দেন হাফেজ নওয়াব আলী, মো. ইউসুফ আলী, নানু মিয়া, ইসরাইল আলী, রবিরবাজার গাউছিয়া কমিটির সাধারণ সম্পাদক মাসুক আহমদ, মো. মাউলা মিয়া, রুবেল আহমদ, সমুজ আলী, হাসান আহমদ,শেখ নুরুল ইসলাম, মাও. চান্দ আহমদ আল- কাদরী, হুমায়ুন আহমদ, জুয়েল আহমদ, ছালিক আহমদ, হাফেজ আবুল কাসেম প্রমুখ।
বক্ত্যরা গত শনিবার রাতে ডিজিটাল নিরাপত্তা আইনে করা মামলায় গ্রেপ্তার মুফতি আলাউদ্দিন জিহাদীকে মুক্তি এবং মামলা প্রত্যাহারের করার দাবী জানান সরকারের কাছে।##

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!