সুনামগঞ্জে আশ্রয়ণ প্রকল্পে আগুনে পুড়ে একই পরিবারের ৬ জনের মৃত্যু – এইবেলা
  1. admin@eibela.net : admin :
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৩:২২ অপরাহ্ন
শিরোনাম :
বড়লেখায় মশক নিধনে এমপির নেতৃত্বে সমন্বিত পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান জুড়ীতে প্রবাসী সমাজসেবক মাহবুব হাসান সাচ্চুর উদ্যোগে ইফতার মাহফিল ওসমানীনগর আব্দুল আজিজ ফাউন্ডেশনের  খাদ্যসামগ্রী বিতরণ ছাতকে ব্যবসার নামে অর্ধকোটি টাকা হাতিয়ে নিল প্রতারক চক্র প্রাণনাশের হুমকি : থানায় অভিযোগ কমলগঞ্জের খুচরা দোকানগুলোতে জ্বালানি তেল সংকটে দুর্ভোগ বড়লেখার সুজানগর ইউনিয়ন বিএনপির ইফতার মাহফিল আত্রাইয়ে ২৬ মার্চ স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা কমলগঞ্জে বছরের প্রথম কালবৈশাখি ঝড়ে বিদ্যুৎ ব্যবস্থা লন্ডভন্ড কমলগঞ্জে মণিপুরি ললিতকলা একাডেমীর পরিচালকের দায়িত্ব পেলেন ইউএনও নাগেশ্বরীতে ইউনিসেফের অর্থায়নে বাল্যবিবাহ বন্ধে সংলাপ ও ইন্টারেক্টিভ সভা

সুনামগঞ্জে আশ্রয়ণ প্রকল্পে আগুনে পুড়ে একই পরিবারের ৬ জনের মৃত্যু

  • মঙ্গলবার, ১ অক্টোবর, ২০২৪

Manual5 Ad Code

সুনামগঞ্জ প্রতিনিধি :: রাতে শেষবারের মত খাবার খেয়ে পরিবারের গৃহকর্তা এমারুলসহ সবাই ঘুমিয়ে ছিলেন। কিন্তু পরদিন আর ভোর দেখা হল না ওই পরিবারের সদস্যদের। এক ভয়াবহ অগ্নিকাণ্ডে একে একে পরিবারের ৬ সদস্যই নিহত হলেন। এমনই এক মর্মস্পর্শী ঘটনা ঘটনা ঘটেছে সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার এক আশ্রয়ণ প্রকল্পে।

নিহতরা হলেন- উপজেলার জয়শ্রী ইউনিয়নের শীমের আশ্রয়ণ প্রকল্পের বাসিন্দা এমারুল (৫০), তার স্ত্রী পলি আক্তার (৪৫), ও তাদের চার শিশু সন্তান পলাশ মিয়া (৯), ফরহাদ হোসেন (৭), ফাতেমা বেগম (৫) ও ওমর ফারুক (৩)।

Manual1 Ad Code

জানা যায়, সোমবার রাত সাড়ে ১২টার দিকে ধর্মপাশার শীমের খাল সরকারি আশ্রয়ণ প্রকল্পের এমারুলের বসত ঘরে আগুন লাগে।

Manual2 Ad Code

রাতে এক সঙ্গে খাবার খেয়ে পরিবারের সদস্যদের নিয়ে ঘুমাতে যান এমারুলসহ তার পরিবারের সদস্যরা। এরপর রাত সাড়ে ১২টার দিকে বসতঘরে আগুন লাগলে তারা আর ঘর থেকে বের হতে পারেনি। একপর্যায়ে বসতঘরে আটকে পড়ে এমারুলসহ পরিবারে থাকা স্ত্রী, শিশু সন্তান আগুনে পুড়ে মারা যায়।

Manual5 Ad Code

মঙ্গলবার সকালে ধর্মপাশা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ গিয়াস উদ্দীন অগ্নিকাণ্ডে আশ্রয়ণ প্রকল্পের ঘরে থাকা এমারুলসহ একই পরিবারের ৬ জন নিহত হওয়ার তথ্য নিশ্চিত করলেও ওই বসতঘরে অগ্নিকাণ্ডের সূত্রপাত কিভাবে হয়েছিল, সে বিষয়ে এখনো নিশ্চিত হওয়া যায়নি।#

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!