জুড়ীতে পূজামণ্ডপ কমিটির সাথে জামায়াত নেতৃবৃন্দের মতবিনিময় – এইবেলা
  1. admin@eibela.net : admin :
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০১:২৩ অপরাহ্ন
শিরোনাম :
বড়লেখায় মশক নিধনে এমপির নেতৃত্বে সমন্বিত পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান জুড়ীতে প্রবাসী সমাজসেবক মাহবুব হাসান সাচ্চুর উদ্যোগে ইফতার মাহফিল ওসমানীনগর আব্দুল আজিজ ফাউন্ডেশনের  খাদ্যসামগ্রী বিতরণ ছাতকে ব্যবসার নামে অর্ধকোটি টাকা হাতিয়ে নিল প্রতারক চক্র প্রাণনাশের হুমকি : থানায় অভিযোগ কমলগঞ্জের খুচরা দোকানগুলোতে জ্বালানি তেল সংকটে দুর্ভোগ বড়লেখার সুজানগর ইউনিয়ন বিএনপির ইফতার মাহফিল আত্রাইয়ে ২৬ মার্চ স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা কমলগঞ্জে বছরের প্রথম কালবৈশাখি ঝড়ে বিদ্যুৎ ব্যবস্থা লন্ডভন্ড কমলগঞ্জে মণিপুরি ললিতকলা একাডেমীর পরিচালকের দায়িত্ব পেলেন ইউএনও নাগেশ্বরীতে ইউনিসেফের অর্থায়নে বাল্যবিবাহ বন্ধে সংলাপ ও ইন্টারেক্টিভ সভা

জুড়ীতে পূজামণ্ডপ কমিটির সাথে জামায়াত নেতৃবৃন্দের মতবিনিময়

  • মঙ্গলবার, ৮ অক্টোবর, ২০২৪

Manual2 Ad Code

এইবেলা, জুড়ী::

Manual2 Ad Code

মৌলভীবাজার জেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা আব্দুর রহমান বলেছেন, ‘কোনো স্বার্থান্বেষী মহল যেন তাদের রাজনৈতিক ফায়দা হাসিলের জন্য সনাতন ধর্মের ধর্মীয় অনুষ্ঠানকে ব্যবহার করতে না পারে, সেদিকে সকলকে সজাগ দৃষ্টি রাখতে হবে। রাজনৈতিক ফায়দার জন্য অর্থাৎ তাদের স্বার্থে আঘাত পড়েছে, এমন কোনো প্রতিশোধ নেওয়ার জন্য ধর্মীয় অনুষ্ঠানকে কাজে লাগিয়ে বাংলাদেশের সম্প্রীতি নষ্ট করতে না পারে। সেদিকে আমাদের সকলকে খেয়াল রাখতে হবে।’

Manual6 Ad Code

তিনি মঙ্গলবার (৮ অক্টোবর) মৌলভীবাজারের জুড়ী উপজেলার সোনারূপা চা বাগান সার্বজনিন পূজামণ্ডপ পরিদর্শনকালে মণ্ডপ কমিটির নেতৃবৃন্দের সাথে অনুষ্ঠিত মতবিনিময় সভায় উপরোক্ত কথাগুলো বলেন।

জেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা আব্দুর রহমান আরো বলেন, ‘যে যে রাজনৈতিক দলেরই হোন না কেন; ধর্মীয় অনুষ্ঠান কিন্তু সবার ঊর্ধ্বে। তাই ধর্মীয় অনুষ্ঠানকে রাজনৈতিক তুরুপের তাস হিসেবে কাউকে ব্যবহার করতে দেওয়ার সুযোগ দেওয়া যাবে না।’

Manual2 Ad Code

সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন মৌলভীবাজার-১ (বড়লেখা-জুড়ী) আসনের বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী মাওলানা আমিনুল ইসলাম, জুড়ী উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা হাফেজ নাজমুল ইসলাম, নায়েবে আমীর আব্দুল হাই হেলাল, সেক্রেটারি মো. আজিম উদ্দিন, পূজা উদযাপন পরিষদ জুড়ী উপজেলার পূর্ব জুড়ী ইউনিয়ন শাখার সাধারণ সম্পাদক সুভাষ রুদ্র পাল, গোবিন্দপুর কালীবাড়ি দূর্গামন্দিরের সভাপতি যতিন্দ্র বিশ্বাস, সোনারূপা চা বাগান দুর্গামন্দির কমিটির সভাপতি নারায়ন রুদ্র পাল, সাধারণ সম্পাদক সুমন রুদ্র পাল প্রমুখ।

Manual3 Ad Code

এর আগে জেলা জামায়াত ও স্থানীয় জামায়াতে ইসলামীর নেতৃবৃন্দ জুড়ী উপজেলার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করে সনাতন ধর্মাবলম্বীদের সাথে মতবিনিময় করেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!