বাংলাদেশ ক্রিকেটার্স এসোসিয়েশন ইন পর্তুগালের পূর্ণাঙ্গ কমিটি গঠন – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৬:২৩ অপরাহ্ন
শিরোনাম :
ছাতকে ফুটবল টুর্নামেন্টের বিরোধে দুই গ্রামবাসীর সংঘর্ষ : আহত শতাধিক চা শ্রমিক ইউনিয়ন নির্বাচন- বড়লেখায় ১৮ চা বাগানে ভোটার ৪ হাজার, প্রশাসনের প্রস্তুতি শুরু বড়লেখায় ইউসি ব্যাংকের ক্যাশলেস লেনদেন বিষয়ক র‌্যালি ও আলোচনা সভা কর্মজীবনের ইতি টানছেন ব্যাংকার সালাহ্ উদ্দিন : গণমাধ্যমকর্মীদের সাথে শুভেচ্ছা বিনিময় ভাতিজির সাথে অসমপ্রেম : প্রেমিকার পিতার হাতে যুবক নি হ ত জেলা প্রশাসক ও ইউএনওর কাছে অভিযোগ : ছাতকে নীতিমালা লঙ্ঘন করে পাগনা বড়বিলে মাছ লুটের প্রস্তুতি! খন্ডিত শিক্ষা দিয়ে পূর্ণাঙ্গ মানুষ তৈরি হয় না- ড. আবেদ চৌধুরী জুড়ীতে ১৩ বায়োগ্যাস প্লান্ট প্লান্ট থেকে ৮০ পরিবার বায়োগ্যাস ব্যবহারের সুবিধা পাচ্ছে কুড়িগ্রামে ৯ শিক্ষা প্রতিষ্ঠানে শতভাগ ফেল : জেলায় পাসের হার ৪০.৭২%  ওসমানীনগরে এমপিওভুক্ত শিক্ষকদের ৩ দফা দাবিতে মানববন্ধন ও সমাবেশ

বাংলাদেশ ক্রিকেটার্স এসোসিয়েশন ইন পর্তুগালের পূর্ণাঙ্গ কমিটি গঠন

  • শনিবার, ২৬ অক্টোবর, ২০২৪

Manual4 Ad Code

বিশেষ প্রতিনিধি :: খেলাধুলা শরীর ও মনকে করে জাগ্রত। আর প্রবাসের মাঝে কর্ম ব্যস্ততার মধ্যে খেলাধুলার চর্চা চালিয়ে যাওয়া অনেকটা কষ্টের তারপরও থেমে নেই পর্তুগালের প্রবাসী ক্রীড়াপ্রেমীরা।

Manual3 Ad Code

পর্তুগালের লিসবনে ক্রীড়া উন্নয়নের জন্য বিশেষ করে পর্তুগালের প্রবাসী এবং নতুন প্রজন্মের কাছে ক্রিকেট
খেলাকে আরো জনপ্রিয় করে তুলে ধরার জন্য বাংলাদেশ ক্রিকেট অ্যাসোসিয়েশন ইন পর্তুগালের দুই বছর মেয়াদী পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে। ২৫ অক্টোবর কমিটি অনুমোদন করেন সংগঠনের সভাপতি জাকির হোসাইন ও সাধারণ সম্পাদক কাজী আব্দুস সাত্তার।

Manual2 Ad Code

লিসবনের ক্রীড়াব্যক্তিত্ব জাকির হোসাইনকে সভাপতি, কাজী আব্দুস সাত্তারকে সাধারণ সম্পাদক ও নোমান হোসাইনকে সাংগঠনিক সম্পাদক করে দুই বছর মেয়াদী পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়। কমিটির অন্য সদস্যরা হলেন, সহ- সভাপতি তানভীর আলম জনি, ছাদেক চৌধুরী, হেলাল খাঁন, আব্দুল মতিন চৌধুরী লাভলু ও আল-আমীন, যুগ্ম সাধারণ সম্পাদক সাব্বির আহমেদ, ফারুক মুস্তাফিজ, কামরুল ফয়ছল ও রিয়াদ আহমেদ, সাংগঠনিক সম্পাদক জাহিদ আহমেদ, শাহজাহান ও মুন্না, কোষাধ্যক্ষ রনি শফি, প্রচার সম্পাদক শুভ্র দেব, সহ প্রচার সম্পাদক জামিল, দপ্তর সম্পাদক রাশেদুল ইসলাম, সহ দপ্তর সম্পাদক সাজ্জাদ হোসেন রবিন,
ক্রীড়া সম্পাদক নাজমুল ইসলাম। সদস্যরা হলেন, রাতুল, লিক্সন আরফিন, ফয়ছল, সুমন, ইমরান, নাঈম, সাইফুল হোদা, জীবন, সোহান, মামুন, আকাশ, মুনির, রাফি, মোস্তফা, রাজু,মুস্তাফিজ, কাইয়ুম, আশিক হোসাইন, সাব্বির আহমেদ, কাওছার আহমদ।

কমিটির উপদেষ্ঠারা হলেন, আবু সাঈদ, মো. রাসেল আহমেদ, এমদাদুর রহমান রায়হান, আব্দুল ওয়াহিদ পারভেজ। সংগঠনের সভাপতি জাকির হোসাইন ও সাংগঠনিক সম্পাদক নোমান হোসাইন বলেন, পর্তুগালে প্রবাসী বাংলাদেশীদের উদ্যোগে বাংলাদেশি তরুণদের ক্রিকেটের প্রতি আগ্রহ ও ভালো ক্রিকেটার তৈরির লক্ষে বাংলাদেশ ক্রিকেট এসোসিয়েশন ইন পর্তুগাল কাজ করবে। তাছাড়া খেলাধুলা শরীর ও মনের জন্য উপকারী। প্রবাসে বাংলাদেশি তরুণদের মধ্যে এর মাধ্যমে ভ্রাতৃত্বের বন্ধন সৃষ্টি হবে। পর্তুগালে ক্রিকেট অনুরাগীদের একত্রিত করার জন্যই আমাদেরএই প্লাটফর্ম। ক্রিকেট ও খেলাধুলার সাথে যুক্ত সকলকে একত্রিত করার জন্যই আমাদের এই উদ্যোগ। সংগঠনটি ক্রিকেট খেলার পাশাপাশি দেশীয় সংস্কৃতি উন্নয়নে এবং পর্তুগালের বিভিন্ন সামাজিক উন্নয়নমূলক কাজেও জড়িত রয়েছে।##

Manual1 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews