ভূরুঙ্গামারীতে প্রকল্প বাস্তবায়নের দাবীতে মানববন্ধন – এইবেলা
  1. admin@eibela.net : admin :
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ১০:৪৯ অপরাহ্ন
শিরোনাম :
জুড়ীতে অসহায় মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ বড়লেখায় মাসব্যাপী কুরআন প্রশিক্ষণ ও পুরস্কার বিতরণ  বড়লেখায় মশক নিধনে এমপির নেতৃত্বে সমন্বিত পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান জুড়ীতে প্রবাসী সমাজসেবক মাহবুব হাসান সাচ্চুর উদ্যোগে ইফতার মাহফিল ওসমানীনগর আব্দুল আজিজ ফাউন্ডেশনের  খাদ্যসামগ্রী বিতরণ ছাতকে ব্যবসার নামে অর্ধকোটি টাকা হাতিয়ে নিল প্রতারক চক্র প্রাণনাশের হুমকি : থানায় অভিযোগ কমলগঞ্জের খুচরা দোকানগুলোতে জ্বালানি তেল সংকটে দুর্ভোগ বড়লেখার সুজানগর ইউনিয়ন বিএনপির ইফতার মাহফিল আত্রাইয়ে ২৬ মার্চ স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা কমলগঞ্জে বছরের প্রথম কালবৈশাখি ঝড়ে বিদ্যুৎ ব্যবস্থা লন্ডভন্ড

ভূরুঙ্গামারীতে প্রকল্প বাস্তবায়নের দাবীতে মানববন্ধন

  • শনিবার, ৩ অক্টোবর, ২০২০
ভূরুঙ্গামারী :: নদী ভাঙন রোধে প্রস্তাবিত প্রকল্প বাস্তবায়নের দাবীতে মানববন্ধনে অংশগ্রহণকারীর একটি অংশ। ছবি :: প্রতিনিধি

Manual7 Ad Code

কুড়িগ্রাম প্রতিনিধি :: কুড়িগ্রামের দুধকুমার নদী ভাঙ্গন রোধে প্রস্তাবিত প্রকল্প বাস্তবায়নের দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

Manual6 Ad Code

সামাজিক সংগঠন ভূরুঙ্গামারী উন্নয়ন সংস্থার আয়োজনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। শনিবার ০৩ অক্টোবর দুপুরে ভূরুঙ্গমারী-সোনাহাট স্থলবন্দর মহাসড়কে ঘন্টা ব্যাপি মানববন্ধনে উপজেলার সামাজিক সংগঠন,ছাত্র-শিক্ষক,রাজনৈতিক ব্যক্তিসহ বিভিন্ন পেশার সহস্রাধিক মানুষ অংশ নেন।

এসময় বক্তব্য রাখেন,উপজেলা পরিষদ চেয়ারম্যান নুরুন্নবী চৌধুরী,ভাইস চেয়ারম্যান শাহানারা বেগম মীরা,সাবেক পরিষদ চেয়ারম্যান ও শিক্ষক আব্দুল হাই সরকার,সামাজিক সংগঠন ভূরুঙ্গামারী উন্নয়ন সংস্থার সভাপতি সাবেক অধ্যক্ষ মোজাম্মেল হক প্রমুখ।

কুড়িগ্রাম জেলার মধ্য দিয়ে প্রবাহিত দুধকুমার নদীর ব্যবস্থাপনা ও উন্নয়ন শিরোনামে পানি উন্নয়ন বোর্ডের ৭১৪ কোটি টাকার প্রস্তাবিত প্রকল্পের দ্রুত বাস্তবায়নের দাবী করেন বক্তারা। প্রস্তাবিত প্রকল্পে ভূরুঙ্গামারী, নাগেশ্বরী এবং কুড়িগ্রাম সদর উপজেলায় নতুন বাঁধ নির্মান, সংস্কার এবং নদীর তীর সংরক্ষণে সি,সি ব্লক দিয়ে প্রায় ২৬ কিলোমিটার নদীর তীর রক্ষা বাস্তবায়ন হবে।

Manual3 Ad Code

আরআর/জেএইচজে

Manual1 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!