মৌলভীবাজার জেলা বিএনপির আহবায়ক ময়ুন ৩২ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা – এইবেলা
  1. admin@eibela.net : admin :
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৫:৩০ অপরাহ্ন
শিরোনাম :
বড়লেখায় মশক নিধনে এমপির নেতৃত্বে সমন্বিত পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান জুড়ীতে প্রবাসী সমাজসেবক মাহবুব হাসান সাচ্চুর উদ্যোগে ইফতার মাহফিল ওসমানীনগর আব্দুল আজিজ ফাউন্ডেশনের  খাদ্যসামগ্রী বিতরণ ছাতকে ব্যবসার নামে অর্ধকোটি টাকা হাতিয়ে নিল প্রতারক চক্র প্রাণনাশের হুমকি : থানায় অভিযোগ কমলগঞ্জের খুচরা দোকানগুলোতে জ্বালানি তেল সংকটে দুর্ভোগ বড়লেখার সুজানগর ইউনিয়ন বিএনপির ইফতার মাহফিল আত্রাইয়ে ২৬ মার্চ স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা কমলগঞ্জে বছরের প্রথম কালবৈশাখি ঝড়ে বিদ্যুৎ ব্যবস্থা লন্ডভন্ড কমলগঞ্জে মণিপুরি ললিতকলা একাডেমীর পরিচালকের দায়িত্ব পেলেন ইউএনও নাগেশ্বরীতে ইউনিসেফের অর্থায়নে বাল্যবিবাহ বন্ধে সংলাপ ও ইন্টারেক্টিভ সভা

মৌলভীবাজার জেলা বিএনপির আহবায়ক ময়ুন ৩২ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা

  • মঙ্গলবার, ৫ নভেম্বর, ২০২৪

Manual1 Ad Code

মৌলভীবাজার প্রতিনিধি :: মৌলভীবাজার জেলা বিএনপির পূর্ণাঙ্গ কমিটি ভেঙে আংশিক আহবায়ক কমিটি গঠন করা হয়েছে। কমিটির আহবায়ক করা হয়েছে সাবেক মেয়র অ্যাডভোকেট ফয়জুল করিম ময়ূনকে।

Manual6 Ad Code

সোমবার বিকালে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর স্বাক্ষরিত প্যাডে ৩২ সদস্য বিশিষ্ট মৌলভীবাজার জেলা বিএনপির আহবায়ক কমিটি অনুমোদিত করেন।

 কমিটির অন্যান্য সদস্যরা হলেন- সাবেক সংসদ সদস্য ও সাবেক সভাপতি এম নাসের রহমান, মোয়াজ্জেম হোসনে মাতুক, মিজানুর রহমান, আব্দুর রহিম রিপন, মোশারফ হোসেন বাদশা, অ্যাডভোকেট আবেদ রাজা, হাজী মুজিবুর রহমান, আব্দুল ওয়ালি সিদ্দিকি, নাছির উদ্দিন মিঠু, আশিক মোশারফ, আব্দুল মুকিত, মো. ফখরুল ইসলাম, মুহিতুর রহমান হেলাল, আব্দুল হাফিজ, মাহমুদুর রহমান, হেলু মিয়া, মনোয়ার আহমদ রহমান, বকসি মিছবাহুর রহমান, মতিন বকস, মাহবুব ইজদানি ইমরান, বকশি জুবায়ের আহমদ, আবুল কালাম বেলাল, জিতু মিয়া, স্বাগত কিশোর দাস চৌধুরী, গাজী মারুফ আহমদ, আব্দুল হক, দুরুদ আহমদ, আশরাফুজ্জামান খান, সেলিম মোহাম্মদ সালাউদ্দিন, আনিছুজ্জামান বায়েছ ও মহসিন মিয়া মধু।

Manual7 Ad Code

শেখ হাসিনা সরকার পতনের পর মৌলভীবাজার জেলা বিএনপি এখন তিন ভাগে বিভক্ত। বিগত কয়েক বছর ধরে চলছে জেলা বিএনপিতে গ্রুপিং রাজনীতি। আধিপত্য ধরে রাখতে নিজেদের মতো ইউনিট কমিটি দেওয়া হচ্ছে।

২০১৯ সালের ১৭ এপ্রিল মৌলভীবাজার জেলা বিএনপির পূর্ণাঙ্গ কমিটি কেন্দ্রের অনুমোদন পায়। সভাপতি হন প্রয়াত অর্থ ও পরিকল্পনামন্ত্রী এম সাইফুর রহমানের বড় ছেলে এম নাসের রহমান। সাধারণ সম্পাদকের পদে আসেন সাবেক ছাত্রদল নেতা মিজানুর রহমান। শুরুতে দুজনের নেতৃত্বে সব কার্যক্রম পরিচালিত হচ্ছিল।#

Manual5 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!