জুড়ী সীমান্তে মাদক হস্তান্তরকালে ইয়াবা, মোটরসাইকেল ও মোবাইলসহ যুবলীগ নেতা আটক – এইবেলা
  1. admin@eibela.net : admin :
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০১:২৫ অপরাহ্ন
শিরোনাম :
বড়লেখায় মশক নিধনে এমপির নেতৃত্বে সমন্বিত পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান জুড়ীতে প্রবাসী সমাজসেবক মাহবুব হাসান সাচ্চুর উদ্যোগে ইফতার মাহফিল ওসমানীনগর আব্দুল আজিজ ফাউন্ডেশনের  খাদ্যসামগ্রী বিতরণ ছাতকে ব্যবসার নামে অর্ধকোটি টাকা হাতিয়ে নিল প্রতারক চক্র প্রাণনাশের হুমকি : থানায় অভিযোগ কমলগঞ্জের খুচরা দোকানগুলোতে জ্বালানি তেল সংকটে দুর্ভোগ বড়লেখার সুজানগর ইউনিয়ন বিএনপির ইফতার মাহফিল আত্রাইয়ে ২৬ মার্চ স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা কমলগঞ্জে বছরের প্রথম কালবৈশাখি ঝড়ে বিদ্যুৎ ব্যবস্থা লন্ডভন্ড কমলগঞ্জে মণিপুরি ললিতকলা একাডেমীর পরিচালকের দায়িত্ব পেলেন ইউএনও নাগেশ্বরীতে ইউনিসেফের অর্থায়নে বাল্যবিবাহ বন্ধে সংলাপ ও ইন্টারেক্টিভ সভা

জুড়ী সীমান্তে মাদক হস্তান্তরকালে ইয়াবা, মোটরসাইকেল ও মোবাইলসহ যুবলীগ নেতা আটক

  • মঙ্গলবার, ৫ নভেম্বর, ২০২৪

Manual6 Ad Code

বড়লেখা প্রতিনিধি:

Manual8 Ad Code

জুড়ী উপজেলার সীমান্তবর্তী পূর্ব-বটুলি এলাকায় সোমবার রাতে মাদকদ্রব্য হস্তান্তরকালে বিজিবি’র খাচায় বন্দি হলেন সাগরনাল ইউনিয়ন যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক ও উপজেলা যুবলীগ নেতা নুরুল ইসলাম (৪২)। বিজিবি-৫২ ব্যাটালিয়নের ডাকটিলা বিওপির সদস্যরা গোপন তথ্যের ভিত্তিতে ওঁৎ পেতে তাকে আটক করে। এসময় তার পকেট হতে ১০ পিস ইয়াবা ট্যাবলেট, দুইটি মোবাইল ফোন ও বাংলাদেশী মুদ্রার ৫,০৫০ টাকা জব্দ এবং একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে। নুরুল ইসলাম দক্ষিণ সাগরনাল গ্রামের মৃত বশির মিয়ার ছেলে। এব্যাপারে মঙ্গলবার দুপুরে জুড়ী থানায় মামলা করেছে বিজিবি।

Manual3 Ad Code

বিজিবি সূত্র জানায়, সোমবার বিশেষ গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জুড়ী উপজেলার সীমান্তবর্তী ডাকটিলা বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত পিলার ১৮২৮/এমপি এর নিকট দিয়ে বিপুল পরিমাণে মাদকদ্রব্য পাচার হওয়ার সম্ভাবনার সংবাদের ভিত্তিতে ডাকটিলা বিওপি হতে একটি বিশেষ টহলদল দ্রুত বর্ণিত পূর্ব-বটুলী নামক স্থানে ওঁৎ পেতে থাকে। রাত সাড়ে এগারোটার দিকে সীমান্তের শূন্য লাইন হতে ৫০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে পূর্ব-বটুলী নামক স্থানে মাদক চোরাচালানের সাথে জড়িত একদল মাদক ব্যবসায়িকে অনুসরণ করে এবং মাদক হস্তান্তরের সময় উক্ত স্থান হতে যুবলীগ নেতা নুরুল ইসলামকে একটি মোটর সাইকেলসহ আটক করতে সক্ষম হয়। এ সময় বিজিবির উপস্থিতি টের পেয়ে অপর দুই চোরাকারবারী দৌঁড়ে জঙ্গলে পালিয়ে যায়। আটককৃত আসামীর পকেট তল্লাশি করে ১০ পিস ইয়াবা ট্যাবলেট, দুইটি মোবাইল ফোন ও বাংলাদেশী নগদ ৫,০৫০/- টাকা উদ্ধার করা হয়।

Manual3 Ad Code

জানা গেছে, আটককৃত মাদক চোরাকারবারী যুবলীগ নেতা মো. নুরুল ইসলামের বিরুদ্ধে সীমান্ত এলাকায় গরু চোরাচালান, তারকাটার বেড়া কেটে মানব পাচারসহ মাদক চোরাচালানের বিভিন্ন অভিযোগ রয়েছে। বিগত সরকারের রাজনৈতিক ছত্রছায়ায় এলাকায় আধিপত্য বিস্তার করে চোরাচালানী পরিচালনা করতেন। জুলাই-আগষ্টের আন্দোলনে ছাত্রদের বিরুদ্ধে সোচ্চার ছিল। ৫ আগষ্টের পর গা ঢাকা দিয়ে সীমান্ত এলাকা দিয়ে ভারতে অনুপ্রবেশের চেষ্টা চালিয়ে যাচ্ছিল। এ কারণে যুবলীগ নেতা নুরুল ইয়াবা ব্যবসার মাধ্যমে গোপনে টাকা সংগ্রহের জন্য চেষ্টা করছিল।

বিজিবি-৫২ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল মো. মেহেদী হাসান পিপিএম জানান, সীমান্ত হতে মাদকসহ আটক ব্যক্তিকে মঙ্গলবার থানায় সোপর্দ করেছেন। এব্যাপারে বিজিবি বাদি হয়ে থানায় মামলা হয়েছে।

Manual1 Ad Code

জুড়ী থানার ওসি মোরশেদুল আলম ভূঁইয়া জানান, বিজিবি নুরুল ইসলাম নামে এক ব্যক্তিকে সীমান্তে ইয়াবাসহ আটক করে থানায় সোপর্দ করেছে। মঙ্গলবার তাকে মাদক মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!