নবীগঞ্জে কিশোরের গলাকাটা লাশ উদ্ধার – এইবেলা
  1. admin@eibela.net : admin :
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৫:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম :
বড়লেখায় মশক নিধনে এমপির নেতৃত্বে সমন্বিত পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান জুড়ীতে প্রবাসী সমাজসেবক মাহবুব হাসান সাচ্চুর উদ্যোগে ইফতার মাহফিল ওসমানীনগর আব্দুল আজিজ ফাউন্ডেশনের  খাদ্যসামগ্রী বিতরণ ছাতকে ব্যবসার নামে অর্ধকোটি টাকা হাতিয়ে নিল প্রতারক চক্র প্রাণনাশের হুমকি : থানায় অভিযোগ কমলগঞ্জের খুচরা দোকানগুলোতে জ্বালানি তেল সংকটে দুর্ভোগ বড়লেখার সুজানগর ইউনিয়ন বিএনপির ইফতার মাহফিল আত্রাইয়ে ২৬ মার্চ স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা কমলগঞ্জে বছরের প্রথম কালবৈশাখি ঝড়ে বিদ্যুৎ ব্যবস্থা লন্ডভন্ড কমলগঞ্জে মণিপুরি ললিতকলা একাডেমীর পরিচালকের দায়িত্ব পেলেন ইউএনও নাগেশ্বরীতে ইউনিসেফের অর্থায়নে বাল্যবিবাহ বন্ধে সংলাপ ও ইন্টারেক্টিভ সভা

নবীগঞ্জে কিশোরের গলাকাটা লাশ উদ্ধার

  • সোমবার, ২৫ নভেম্বর, ২০২৪

Manual7 Ad Code

হবিগঞ্জ প্রতিনিধি :: হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার পল্লীতে মোস্তাকিন মিয়া (১৭) নামে এক কিশোরের গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। নারী সংক্রান্ত বিষয়ে হত্যাকাণ্ড সংগঠিত হতে পারে বলে ধারণা করছেন স্থানীয় এক জনপ্রতিনিধি। তবে পুলিশ বলছে, তদন্ত শেষে দ্রুত হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন করা হবে।

Manual1 Ad Code

রোববার রাত সাড়ে ১১টার দিকে উপজেলার কালিয়ারভাঙ্গা ইউনিয়নের পুরানগাঁও গ্রামের বসতঘর থেকে তার লাশ উদ্ধার করা হয়।

নিহত মোস্তাকিন মিয়া পুরানগাঁও গ্রামের মৃত জফর মিয়ার ছেলে। মোস্তাকিন পেশায় রাজমিস্ত্রি।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়-উপজেলার পুরানগাঁও গ্রামের মৃত জফর মিয়ার ৫ ছেলের মধ্যে নিহত মোস্তাকিন চতুর্থ, দুই ছেলে প্রবাসী ও অপর দুই ছেলে অন্যত্র কাজ করে। নিজ বাড়িতে মোস্তাকিম তার মা ও প্রবাসী দুই ভাইয়ের স্ত্রীকে নিয়ে বসবাস করে আসছিল। রোববার সন্ধ্যায় মৃত জফর মিয়ার শাশুড়ি অসুস্থ হওয়ায় জফর মিয়ার স্ত্রী বসতঘরে প্রবাসী দুই ছেলের দুই স্ত্রী ও ছেলে মোস্তাকিন মিয়াকে রেখে বাবার বাড়ি চলে যান। সন্ধ্যার দিকে নিজ বসতঘরের খাটে মোস্তাকিন মিয়া ঘুমিয়ে পড়েন। রাত ১০টার দিকে বাথরুমে যান মোস্তাকিন। পরে বাথরুম থেকে নিজ বসতঘরে প্রবেশের পর মোস্তাকিন মিয়ার চিৎকার শুনে দৌঁড়ে আসেন দুই ভাইয়ের স্ত্রী। পরে খাটের ওপর মোস্তাকিন মিয়ার গলাকাটা লাশ দেখতে পেয়ে চিৎকার শুরু করেন তারা। এ সময় আশপাশের স্থানীয় লোকজন ছুটে আসেন।

পরে খবর পেয়ে নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. কামাল হোসেন ঘটনাস্থল পরিদর্শণ করে মোস্তাকিন মিয়ার গলাকাটা লাশ উদ্ধার করেন।

Manual1 Ad Code

এদিকে বসতঘরে গলাকেটে কিশোর মোস্তাকিনকে হত্যার ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

Manual8 Ad Code

কালিয়ারভাঙ্গা ইউনিয়ন পরিষদের সদস্য নুরুল আমীন বলেন, আমরা চেয়ারম্যান সাহেবসহ একটি পাঞ্চায়েতে ছিলাম। খবর পেয়ে আমরা ঘটনাস্থলে ছুটে আসি। ঘটনার সময় বসতঘরে মোস্তাকিন ও তার দুই ভাইয়ের দুই স্ত্রী ছিল। পুলিশ নিহত মোস্তাকিনের দুই ভাইয়ের স্ত্রীদেরকে জিজ্ঞাসাবাদ করছে।

এ প্রসঙ্গে কালিয়ারভাঙ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইমদাদুল হক চৌধুরী বলেন-নিজ বসতঘরে মোস্তাকিন নামে এক কিশোরকে গলা কেটে হত্যা করা হয়েছে। বিষয়টি খুবই দুঃখজনক। ঘরে তখন শুধুমাত্র দুই ভাইয়ের দুই স্ত্রী ছিল। তিনি বলেন, নারী সংক্রান্ত গোপন কোন ঘটনাকে কেন্দ্রে করে হত্যাকাণ্ড সংগঠিত হতে পারে।

নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. কামাল হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, আমরা ঘটনাস্থল পরির্দশন করেছি। তাৎক্ষণিক বিস্তারিত বলা যাবেনা। হত্যাকাণ্ডের আগে-পরে যারা ঘটনাস্থলে ছিলেন তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।#

Manual2 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!