আমরা সাম্যের বাংলাদেশ গড়ে তুলবো- ডা. শফিকুর রহমান  – এইবেলা
  1. admin@eibela.net : admin :
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৪:০৩ অপরাহ্ন
শিরোনাম :
বড়লেখায় মশক নিধনে এমপির নেতৃত্বে সমন্বিত পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান জুড়ীতে প্রবাসী সমাজসেবক মাহবুব হাসান সাচ্চুর উদ্যোগে ইফতার মাহফিল ওসমানীনগর আব্দুল আজিজ ফাউন্ডেশনের  খাদ্যসামগ্রী বিতরণ ছাতকে ব্যবসার নামে অর্ধকোটি টাকা হাতিয়ে নিল প্রতারক চক্র প্রাণনাশের হুমকি : থানায় অভিযোগ কমলগঞ্জের খুচরা দোকানগুলোতে জ্বালানি তেল সংকটে দুর্ভোগ বড়লেখার সুজানগর ইউনিয়ন বিএনপির ইফতার মাহফিল আত্রাইয়ে ২৬ মার্চ স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা কমলগঞ্জে বছরের প্রথম কালবৈশাখি ঝড়ে বিদ্যুৎ ব্যবস্থা লন্ডভন্ড কমলগঞ্জে মণিপুরি ললিতকলা একাডেমীর পরিচালকের দায়িত্ব পেলেন ইউএনও নাগেশ্বরীতে ইউনিসেফের অর্থায়নে বাল্যবিবাহ বন্ধে সংলাপ ও ইন্টারেক্টিভ সভা

আমরা সাম্যের বাংলাদেশ গড়ে তুলবো- ডা. শফিকুর রহমান 

  • শনিবার, ২১ ডিসেম্বর, ২০২৪

Manual1 Ad Code

মৌলভীবাজার প্রতিনিধি :: বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান  বলেন, ‘আমরা সাম্যের বাংলাদেশ গড়ে তুলবো। সেই সঙ্গে বৈষম্যকে নির্বাসনে পাঠিয়ে দেব। এখানে ধর্ম লিঙ্গ বিবেচনায় কাজ করবে না। নারী পুরুষ নির্বিশেষে যার যার যোগ্যতায় কাজ করবে। আমরা ফ্যাসিবাদী সরকারকে বিদায় করতে পারিনি। ভারতকে উদ্দেশ্য করে বলেন, আপনারা ভালো থাকুন। আমাদের ভালো থাকতে দিন।

Manual8 Ad Code

শনিবার (২১ ডিসেম্বর) দুপুরে মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে জেলা কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

Manual4 Ad Code

তিনি দুঃখের সঙ্গে বলেন, ‘এ জেলায় সরকারিভাবে কোনো ভালো শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তুলা হয়নি। এ জেলায় নেই কোনো বিশ্ববিদ্যালয়, নেই কোনো মেডিকেল কলেজ, নেই ইঞ্জিনিয়ারিং বিশ্ববিদ্যালয় বা কৃষি বিশ্ববিদ্যালয়।’

আমি নিজে দুঃখিত, কিন্তু আমাদের বৈষম্যবিরোধী আন্দোলনের সন্তানরা তাদের বীরত্বের জন্য শ্রদ্ধা সম্মান জানাচ্ছি। তাদের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি। জাতীর পক্ষ থেকে তাদের সেলুট জানাচ্ছি।’

তিনি বলেন, ‘শিক্ষার্থীরা অসাধ্য কাজকে সাধ্য করেছে। এ রকম সন্তান পেয়ে জাতি গর্বিত। ইনশাআল্লাহ আগামীর বাংলাদেশ তাদের হাতেই তুলে দেব। ফ্যাসিবাদী সরকার পালিয়ে যাবার আগে ব্যাংক বীমা আর্থিক প্রতিষ্ঠান লুটেপুটে খেয়ে বিদেশে অর্থ পাচার করেছে। দেশ ছেড়ে পালায় কারা, যারা সন্ত্রাসী ও অপরাধী। যে দেশকে ভালোবাসে জনগণকে ভালোবাসে, সে কখনো পালায় না। যে পালিয়েছে তিনি সেই দিন বলেছিলেন, আমি ওমুকের মেয়ে আমি পালাই না।’

Manual5 Ad Code

জেলা আমির ইঞ্জিনিয়ার শাহেদ আলীর সভাপতিত্বে এ সমাবেশে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন: জামায়াতের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের। জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য মো. সেলিম উদ্দিন, মৌলভীবাজার জেলা বিএনপির আহ্বয়াক ফয়জুল করিম ময়ূন প্রমুখ।#

Manual5 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!