চুনারুঘাট সীমান্তে বৃদ্ধকে ‘হ ত্যা করে লা শ নিয়ে গেছে বিএসএফ – এইবেলা
  1. admin@eibela.net : admin :
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০২:৩১ পূর্বাহ্ন
শিরোনাম :
বড়লেখায় মশক নিধনে এমপির নেতৃত্বে সমন্বিত পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান জুড়ীতে প্রবাসী সমাজসেবক মাহবুব হাসান সাচ্চুর উদ্যোগে ইফতার মাহফিল ওসমানীনগর আব্দুল আজিজ ফাউন্ডেশনের  খাদ্যসামগ্রী বিতরণ ছাতকে ব্যবসার নামে অর্ধকোটি টাকা হাতিয়ে নিল প্রতারক চক্র প্রাণনাশের হুমকি : থানায় অভিযোগ কমলগঞ্জের খুচরা দোকানগুলোতে জ্বালানি তেল সংকটে দুর্ভোগ বড়লেখার সুজানগর ইউনিয়ন বিএনপির ইফতার মাহফিল আত্রাইয়ে ২৬ মার্চ স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা কমলগঞ্জে বছরের প্রথম কালবৈশাখি ঝড়ে বিদ্যুৎ ব্যবস্থা লন্ডভন্ড কমলগঞ্জে মণিপুরি ললিতকলা একাডেমীর পরিচালকের দায়িত্ব পেলেন ইউএনও নাগেশ্বরীতে ইউনিসেফের অর্থায়নে বাল্যবিবাহ বন্ধে সংলাপ ও ইন্টারেক্টিভ সভা

চুনারুঘাট সীমান্তে বৃদ্ধকে ‘হ ত্যা করে লা শ নিয়ে গেছে বিএসএফ

  • মঙ্গলবার, ৭ জানুয়ারী, ২০২৫

Manual5 Ad Code

এইবেলা, হবিগঞ্জ ::

Manual8 Ad Code

হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার সীমান্তবর্তী বাল্লা স্থলবন্দরে জহুর আলী (৬০) নামের এক বৃদ্ধকে হত্যা করার অভিযোগ উঠেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ-এর বিরুদ্ধে। হত্যার পর ওই ব্যক্তির মরদেহও তারা নিয়ে গেছে। লাশ দেশে নিয়ে আসার চেষ্টা চালাচ্ছে বিজিবি ও পুলিশ।

মঙ্গলবার (৭ জানুয়ারি) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন চুনারুঘাট থানার (ওসি) মো. নুর আলম। জহুর আলী চুনারুঘাট উপজেলার গাজীপুর ইউনিয়নের পশ্চিম ডুলনা গ্রামের মনসুব উল্লাহর ছেলে।

নিহতের স্বজনদের বরাত দিয়ে উপজেলার গাজীপুর ইউনিয়নের ৮নং ওয়ার্ডের ইউপি সদস্য আব্দুল মালেক চৌধুরী বলেন- জহুর আলী ঢাকায় একটি কোম্পানিতে সিকিউরিটি গার্ডের চাকরি করতেন। ৩ দিন আগে তিনি বাড়িতে আসেন। আসার সময় তিনি বেশ কিছু লুঙ্গি সাথে করে নিয়ে আসেন। সোমবার বিকেলে তিনি বাড়ির পার্শ্ববর্তী নালুয়া বাগানে যান। এসময় তিনি তার পরিবারের সদস্যদের বলে যান- লুঙ্গিগুলো বিক্রি করে বাড়ি ফিরবেন। কিন্তু আর ফিরেননি। মঙ্গলবার সকালে খবর পাওয়া যায়- বিএসএফ-এর হাতে তিনি নিহত হয়েছেন।

Manual3 Ad Code

স্থানীয়রা বলছেন- সীমান্ত এলাকা থেকে তাকে ধরে নিয়ে যায় বিএসএফের সদস্যরা। এরপর তাকে গুলি করে অথবা পিটিয়ে হত্যা করে। মরদেহ এখনো তাদের কাছে রয়েছে।

তারা বলেন- জহুর আলী একজন ভালো ও বয়স্ক মানুষ। তাকে কেন এমনভাবে হত্যা করা হলো তা বোধগম্য নয়। আমরা এই হত্যাকাণ্ডে সুষ্ঠ বিচারসহ সকল সীমান্তহত্যা বন্ধ চাই।

Manual1 Ad Code

চুনারুঘাট থানার (ওসি) মো. নুর আলম বলেন- ওই বৃদ্ধকে বিএসএফ মেরেছে বলে জানতে পেরেছি। বিজিবিকে সাথে নিয়ে মরদেহ উদ্ধারের চেষ্টা চালাচ্ছি।

Manual7 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!