জুড়ীতে ভারতীয় নাগরিক আটক করেছে ৫২ বিজিবি – এইবেলা
  1. admin@eibela.net : admin :
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০১:১১ অপরাহ্ন
শিরোনাম :
বড়লেখায় মশক নিধনে এমপির নেতৃত্বে সমন্বিত পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান জুড়ীতে প্রবাসী সমাজসেবক মাহবুব হাসান সাচ্চুর উদ্যোগে ইফতার মাহফিল ওসমানীনগর আব্দুল আজিজ ফাউন্ডেশনের  খাদ্যসামগ্রী বিতরণ ছাতকে ব্যবসার নামে অর্ধকোটি টাকা হাতিয়ে নিল প্রতারক চক্র প্রাণনাশের হুমকি : থানায় অভিযোগ কমলগঞ্জের খুচরা দোকানগুলোতে জ্বালানি তেল সংকটে দুর্ভোগ বড়লেখার সুজানগর ইউনিয়ন বিএনপির ইফতার মাহফিল আত্রাইয়ে ২৬ মার্চ স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা কমলগঞ্জে বছরের প্রথম কালবৈশাখি ঝড়ে বিদ্যুৎ ব্যবস্থা লন্ডভন্ড কমলগঞ্জে মণিপুরি ললিতকলা একাডেমীর পরিচালকের দায়িত্ব পেলেন ইউএনও নাগেশ্বরীতে ইউনিসেফের অর্থায়নে বাল্যবিবাহ বন্ধে সংলাপ ও ইন্টারেক্টিভ সভা

জুড়ীতে ভারতীয় নাগরিক আটক করেছে ৫২ বিজিবি

  • সোমবার, ২৭ জানুয়ারী, ২০২৫

Manual6 Ad Code

আল আমিন আহমদ: মৌলভীভাজারের জুড়ীতে অবৈধভাবে বাংলাদেশে অনুপ্রবেশকারী ভারতীয় এক নাগরিকে আটক করেছে বিয়ানীবাজার ব্যাটালিয়ন ৫২বিজিবি’র অধীনস্থ ফুলতলা বিওপি’র বিজিবি। সোমবার সকালে উপজেলার ফুলতলা ইউনিয়নের কোনাগাও এলাকা থেকে তাকে আটক করা হয়।

Manual8 Ad Code

বিজিবি সূত্রে জানা যায়, ফুলতলা বিওপি’র দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার ১৮১৯/১২- এস হতে আনুমানিক ১০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে বসবাসকারী জুড়ী উপজেলার ফুলতলা ইউনিয়নের সীমান্তবর্তী কোনাগাঁও গ্রামের ইসমাইল হোসেন ছেলে মোঃ রাজু আহমেদ (২৫) বসত বাড়ীতে এক জন ভারতীয় নাগরিক সীমান্ত অতিক্রম করে অনুপ্রবেশ করতঃ লুকায়িত আছে এরকম সংবাদের ভিত্তিতে বিজিবি ফুলতলা বিওপি’র একটি বিশেষ টহলদল দ্রুত কোনাগাঁও রাজু আহমেদ বাড়ীতে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে অভিযান পরিচালনা করে। এসময় ভারতীয় নাগরিক মোঃ রাহুল উদ্দিন (২১) আটক করে। সে ভারতের ত্রিপুরা জেলার ধর্মনগর থানার ভাগ্যপুর পাঁচ নাম্বার গ্রামের গিয়াস মিয়ার ছেলে। রাহুল কে আটকের পূর্বেই বিজিবির উপস্থিতি টের পেয়ে বাড়ীর মালিক বাংলাদেশী নাগরিক মোঃ রাজু আহমেদ (২৫) পালিয়ে যায়।

Manual6 Ad Code

বিজিবি-৫২ ব্যাটালিয়নের (বিয়ানীবাজার) অধিনায়ক লে. কর্ণেল মেহেদী হাসান পিপিএম বলেন, গ্রেফতারকৃত ভারতীয় নাগরিক বিভিন্ন সময় ভারত হতে পাচারকৃত চোরাচালান এবং মানব পাচারের সাথে জড়িত। অনেকদিন যাবৎ গ্রেফতারকৃত ভারতীয় নাগরিক সীমান্তে অবৈধ অনুপ্রবেশ এবং চোরাচালানে অংশগ্রহণ ও সহযোগিতা করে আসছিল। অবৈধভাবে বাংলাদেশে অনুপ্রবেশের দায়ে আটককৃত ভারতীয় নাগরিকের বিরুদ্ধে অবৈধ অনুপ্রবেশ এবং মানব পাচার এর অভিযোগে আইনী ব্যবস্থার জন্য জুড়ী থানায় হস্তান্তর করা হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!