মাধবপুরের যুগান্তরের রজত জয়ন্তী উদযাপিত – এইবেলা
  1. admin@eibela.net : admin :
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০২:২৮ পূর্বাহ্ন
শিরোনাম :
বড়লেখায় মশক নিধনে এমপির নেতৃত্বে সমন্বিত পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান জুড়ীতে প্রবাসী সমাজসেবক মাহবুব হাসান সাচ্চুর উদ্যোগে ইফতার মাহফিল ওসমানীনগর আব্দুল আজিজ ফাউন্ডেশনের  খাদ্যসামগ্রী বিতরণ ছাতকে ব্যবসার নামে অর্ধকোটি টাকা হাতিয়ে নিল প্রতারক চক্র প্রাণনাশের হুমকি : থানায় অভিযোগ কমলগঞ্জের খুচরা দোকানগুলোতে জ্বালানি তেল সংকটে দুর্ভোগ বড়লেখার সুজানগর ইউনিয়ন বিএনপির ইফতার মাহফিল আত্রাইয়ে ২৬ মার্চ স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা কমলগঞ্জে বছরের প্রথম কালবৈশাখি ঝড়ে বিদ্যুৎ ব্যবস্থা লন্ডভন্ড কমলগঞ্জে মণিপুরি ললিতকলা একাডেমীর পরিচালকের দায়িত্ব পেলেন ইউএনও নাগেশ্বরীতে ইউনিসেফের অর্থায়নে বাল্যবিবাহ বন্ধে সংলাপ ও ইন্টারেক্টিভ সভা

মাধবপুরের যুগান্তরের রজত জয়ন্তী উদযাপিত

  • মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারী, ২০২৫

Manual4 Ad Code

মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি ::  শুরু থেকেই সত্য ও সাহসের সঙ্গে যুগান্তর বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশ করে এখনো এ ধারা অব্যাহত রেখেছে। যুগান্তরের স্বপ্নদ্রষ্টা বীর মুক্তিযোদ্ধা প্রয়াত নুরুল ইসলাম ছিলেন একজন সৎ ও সাহসী মানুষ। তার প্রতিষ্ঠিত যমুনা গ্রুপের মাধ্যমে দেশের হাজার হাজার মানুষ জীবনজীবিকা নির্বাহ করছেন। যমুনা গ্রুপ দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।

Manual8 Ad Code

মাধবপুরে যমুনা ইন্ডাস্ট্রিয়াল পার্ক গড়ে উঠায় এখানকার হাজার হাজার মানুষের কর্মসংস্থান হয়েছে। ব্যবসা বাণিজ্যের প্রসার ঘটেছে। যুগান্তর পত্রিকা প্রকাশ করে দেশের মিডিয়া অঙ্গনেও আলোড়ন সৃষ্টি করে। যে কারণে যুগান্তর শুরু থেকেই পাঠকপ্রিয় হয়ে ওঠে।

Manual7 Ad Code

বৈষম্য বিরোধী ছাত্র-জনতার আন্দোলনে যুগান্তর বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশ করে দেশের মানুষের আস্থা অর্জন করেছে।

১১ ফেব্রুয়ারি মঙ্গলবার দুপুর ১২টায় মাধবপুর প্রেস ক্লাবে যুগান্তরের মাধবপুর প্রতিনিধি রোকন উদ্দিন লস্করের আয়োজনে যুগান্তরের রজত জয়ন্তী উপলক্ষ্যে কেক কাটা, আলোচনা সভা, অনুষ্ঠানে বক্তারা উপরোক্ত কথা বলেন।

Manual2 Ad Code

মাধবপুর প্রেস ক্লাবের সভাপতি মহিউদ্দিন আহম্মেদের সভাপতিত্বে ও সেক্রেটারি সাব্বির হাসান এর সঞ্চালনায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন, সাবেক মেয়র হাবিবুর রহমান মানিক, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুল আজিজ, পৌর বিএনপির সভাপতি গোলাপ খান, থানার সেকেন্ড অফিসার এস আই সাহানুর, পৌর বিএনপির সেক্রেটারি সাংবাদিক আলাউদ্দিন আল রনি, সিনিয়র সহ সভাপতি হাজী মাসুকুর রহমান, পৌর জামায়াতের সভাপতি আব্দুর রহমান সোহাগ, সেক্রেটারি আব্দুস সামাদ মানিক, ছাত্র সমন্বয়ক এসদাদুল হক মিলন, সাবেক সভাপতি শংকর পাল সুমন, ক্লাবের সহ সভাপতি আবুল খায়ের, যুগ্ন সম্পাদক আলমগীর কবির, সাংবাদিক জুলহাস উদ্দিন রিংকু, আব্দুল হাফিজ ভুইয়া,যুবদল নেতা জনি পাঠান,সুহেল মাহমুদ প্রমুখ। অনুষ্ঠানে বিভিন্ন শ্রেণিপেশার মানুষ অংশ নেয়। #

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!