চুনারুঘাটে ২ সন্তানকে বিষ খাইয়ে পিতাও বিষপানে মারা গেলেন – এইবেলা
  1. admin@eibela.net : admin :
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০২:২৭ পূর্বাহ্ন
শিরোনাম :
বড়লেখায় মশক নিধনে এমপির নেতৃত্বে সমন্বিত পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান জুড়ীতে প্রবাসী সমাজসেবক মাহবুব হাসান সাচ্চুর উদ্যোগে ইফতার মাহফিল ওসমানীনগর আব্দুল আজিজ ফাউন্ডেশনের  খাদ্যসামগ্রী বিতরণ ছাতকে ব্যবসার নামে অর্ধকোটি টাকা হাতিয়ে নিল প্রতারক চক্র প্রাণনাশের হুমকি : থানায় অভিযোগ কমলগঞ্জের খুচরা দোকানগুলোতে জ্বালানি তেল সংকটে দুর্ভোগ বড়লেখার সুজানগর ইউনিয়ন বিএনপির ইফতার মাহফিল আত্রাইয়ে ২৬ মার্চ স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা কমলগঞ্জে বছরের প্রথম কালবৈশাখি ঝড়ে বিদ্যুৎ ব্যবস্থা লন্ডভন্ড কমলগঞ্জে মণিপুরি ললিতকলা একাডেমীর পরিচালকের দায়িত্ব পেলেন ইউএনও নাগেশ্বরীতে ইউনিসেফের অর্থায়নে বাল্যবিবাহ বন্ধে সংলাপ ও ইন্টারেক্টিভ সভা

চুনারুঘাটে ২ সন্তানকে বিষ খাইয়ে পিতাও বিষপানে মারা গেলেন

  • শুক্রবার, ১৪ ফেব্রুয়ারী, ২০২৫

Manual4 Ad Code

হবিগঞ্জ প্রতিনিধি :: হবিগঞ্জের চুনারুঘাট উপজেলায় স্ত্রীর সঙ্গে ঝগড়া করে দুই শিশুসন্তানসহ বিষপানে আত্মহত্যা করেছেন এক ব্যক্তি। ১৪ ফেব্রুয়ারি শুক্রবার সকালে উপজেলার আতিকপুর গ্রামে এ ঘটনা ঘটে।

Manual3 Ad Code

নিহতরা হলেন- উপজেলার রানীগাঁও ইউনিয়নের আতিকপুর গ্রামের বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাইয়ের ছেলে আব্দুর রউফ এবং দুই মেয়ে খাদিজা আক্তার (৫) ও আয়েশা আক্তার (৩)।

জানা যায়, আব্দুর রউফ ও তার স্ত্রী হাফিজা দম্পতির তিন সন্তান। ওই দম্পতির মধ্যে প্রায়ই ঝগড়া হতো। এতে ক্ষুব্ধ হয়ে দুদিন আগে হাফিজা দুই শিশু সন্তানকে রেখে এক বছরের অপর শিশুকে নিয়ে বাড়ি থেকে চলে যান। এ ঘটনায় অভিমান করে বৃহস্পতিবার রাত ২টার দিকে ঘরের দরজা বন্ধ করে আব্দুর রউফ শিশুকন্যা আয়েশা আক্তার ও খাদিজা আক্তারকে বিষপান করিয়ে নিজেও বিষপান করেন।

Manual7 Ad Code

পরে শিশুদের চিৎকারে ঘরের লোকজন দরজা ভেঙে তাদের উদ্ধার করে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। আশঙ্কাজনক আব্দুর রউফকে হাসপাতালে ভর্তি করা হলে শুক্রবার সকাল সাড়ে ১০টার তিনিও মারা যান।

চুনারুঘাট থানার ওসি মোহাম্মদ নূর আলম জানান, পারিবারিক কলহের জের ধরে আব্দুর রউফ সন্তানদের নিয়ে আত্মহত্যা করেছেন।#

Manual8 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!