মাধবপুর অ্যাসোসিয়েশন সিলেটের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প – এইবেলা
  1. admin@eibela.net : admin :
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০২:২৮ পূর্বাহ্ন
শিরোনাম :
বড়লেখায় মশক নিধনে এমপির নেতৃত্বে সমন্বিত পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান জুড়ীতে প্রবাসী সমাজসেবক মাহবুব হাসান সাচ্চুর উদ্যোগে ইফতার মাহফিল ওসমানীনগর আব্দুল আজিজ ফাউন্ডেশনের  খাদ্যসামগ্রী বিতরণ ছাতকে ব্যবসার নামে অর্ধকোটি টাকা হাতিয়ে নিল প্রতারক চক্র প্রাণনাশের হুমকি : থানায় অভিযোগ কমলগঞ্জের খুচরা দোকানগুলোতে জ্বালানি তেল সংকটে দুর্ভোগ বড়লেখার সুজানগর ইউনিয়ন বিএনপির ইফতার মাহফিল আত্রাইয়ে ২৬ মার্চ স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা কমলগঞ্জে বছরের প্রথম কালবৈশাখি ঝড়ে বিদ্যুৎ ব্যবস্থা লন্ডভন্ড কমলগঞ্জে মণিপুরি ললিতকলা একাডেমীর পরিচালকের দায়িত্ব পেলেন ইউএনও নাগেশ্বরীতে ইউনিসেফের অর্থায়নে বাল্যবিবাহ বন্ধে সংলাপ ও ইন্টারেক্টিভ সভা

মাধবপুর অ্যাসোসিয়েশন সিলেটের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প

  • শনিবার, ১৫ ফেব্রুয়ারী, ২০২৫

Manual6 Ad Code

মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি :: মাধবপুর অ্যাসোসিয়েশন সিলেটের উদ্যেগে উপজেলার গোবিন্দপুর সরকারি উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে বিশেষজ্ঞ চিকিৎসকের তত্বাবধানে শুক্রবার দিন ব্যাপী ফ্রি মেডিকেল ও ডেন্টাল ক্যাম্প অনুষ্ঠিত হয়। ফ্রি মেডিকেল ক্যাম্পে মেডিকেল ১৯জন বিশেষজ্ঞ চিকিৎসক প্রায় ১হাজার দরিদ্র ও সুবিধা বঞ্চিত মানুষকে ফ্রি চিকিৎসা ঔষুধ দেয়া হয়।

Manual4 Ad Code

সিলেট ওসমানী মেডিকেল কলেজের সহযোগী অধ্যাপক শিশুরোগ বিশেষজ্ঞ ডাঃ আখলাক আহমেদ সার্জারি বিশেষজ্ঞ ডাঃ আব্দুল কাদের গাইনি বিশেষজ্ঞ ডাক্তার রেজওয়ানা মির্জা, দন্ত বিশেষজ্ঞ অধ্যাপক তফাজ্জল ইসলাম চক্ষু বিশেষজ্ঞ তৌফিক এলাহী, মেডিসিন বিশেষজ্ঞ ডাঃ তরুণ কান্তি পাল, ডাক্তার এহছানুল হক ডাক্তার সাখাওয়াত জাহান রিফাত ডাঃ এ কে এম কামরুজ্জামান, সাইফুল ইসলাম তুষার ডাঃ রূপক দেবনাথ, ডাঃ সাইকা ইসলাম জান্নাত, ডাঃ মনিরুল হক রুবেল সহ ১৯জন চিকিৎসক ক্যাম্পে অংশ নেন। সকাল ১১ টা থেকে বিকেল ৪টা পর্যন্ত সহস্রাধিক সুবিধাবঞ্চিত হতদরিদ্র রোগীদের বিনামূল্যে ঔষধ দেওয়া হয়।

Manual7 Ad Code

এ সময় অ্যাসোসিয়েশনের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ রফিকুল ইসলাম চৌধুরী, সাধারণ সম্পাদক মোহাম্মদ জামাল মিয়ার, মুক্তিযোদ্ধা আবুল কালাম, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক শাহাবুদ্দিন, সিলেট প্রেসক্লাবের সাবেক সেক্রেটারি ও দৈনিক সিলেটের ডাকের বার্তা সম্পাদক সমরেন্দ্র বিশ্বাস সমর সংগঠনের সাবেক সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিন, গোয়াইনঘাট সরকারি কলেজের অধ্যক্ষ হাবিবুর রহমান, প্রিন্সিপাল কুদরতে এলাহী পূনম, মাধবপুর উপজেলা বিএনপির সভাপতি শামসুল ইসলাম কামাল, ধর্মঘর ইউনিয়নের চেয়ারম্যান ফারুক আহমেদ পারুল, চৌমুহনী ইউনিয়নের চেয়ারম্যান মাহবুবুর রহমান সোহাগসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।#

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!