আত্রাইয়ে দুর্নীতি বিষয়ক বিতর্ক প্রতিযোগিতার সমাপনী – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০৬:৩৮ অপরাহ্ন
শিরোনাম :
কমলগঞ্জের সুনছড়া থেকে অবৈধভাবে সিলিকা বালু লুটের অভিযোগ : বাঁধা দেয়ায় মামলা হামলার হুমকি  ওসমানীনগরে মন্ত্রী ও উপদেষ্টার খাল খনন এবং বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন  কমলগঞ্জে মুন্সীবাড়ির উদ্যোগে সুবিধাবঞ্চিত মানুষের মধ্যে বস্ত্র বিতরণ কুলাউড়ায় জবেদা রউফ ফাউন্ডেশনের ঈদ সামগ্রী বিতরণ জুড়ীতে অসহায় মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ বড়লেখায় মাসব্যাপী কুরআন প্রশিক্ষণ ও পুরস্কার বিতরণ  বড়লেখায় মশক নিধনে এমপির নেতৃত্বে সমন্বিত পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান জুড়ীতে প্রবাসী সমাজসেবক মাহবুব হাসান সাচ্চুর উদ্যোগে ইফতার মাহফিল ওসমানীনগর আব্দুল আজিজ ফাউন্ডেশনের  খাদ্যসামগ্রী বিতরণ ছাতকে ব্যবসার নামে অর্ধকোটি টাকা হাতিয়ে নিল প্রতারক চক্র প্রাণনাশের হুমকি : থানায় অভিযোগ

আত্রাইয়ে দুর্নীতি বিষয়ক বিতর্ক প্রতিযোগিতার সমাপনী

  • মঙ্গলবার, ২৫ ফেব্রুয়ারী, ২০২৫

Manual3 Ad Code

নাজমুল হক নাহিদ, আত্রাই (নওগাঁ) প্রতিনিধি :: “দেশ প্রেমের শপথ নিন, দুর্নীতিকে বিদায় দিন” প্রতিপাদ্যে নওগাঁর আত্রাইয়ে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক বিতর্ক প্রতিযোগিতার ফাইনাল অনুষ্ঠিত হয়েছে।

Manual4 Ad Code

মঙ্গলবার ২৫ ফেব্রুয়ারি উপজেলা প্রশাসনের সহায়তায় দুর্নীতি দমন কমিশন, সমন্বিত নওগাঁ জেলা ও আত্রাই উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে অনুষ্ঠিত বিতর্ক প্রতিযোগিতার সমাপনীতে পুরস্কার বিতরণ করেন উপজেলা নির্বাহী অফিসার কামাল হোসেন।

Manual6 Ad Code

তিনি বলেন, ছাত্র-ছাত্রী ও যুব সমাজকে দুর্নীতিমুক্ত সমাজ গড়নের মানবিকতায় গড়ে তুলতে হবে। সেইসাথে পারিবারিকভাবে ছেলে- মেয়েদের ধর্মীয় অনুশাসন মেনে চলা এবং শুশৃঙ্খল জীবন যাপনের অভ্যেস
তৈরী করে দিতে হবে।

Manual8 Ad Code

বিতর্ক প্রতিযোগিতার বিষয়ে তিনি বলেন, এ জাতীয় প্রতিযোগিতা একজন শিক্ষার্থীকে দেশ ও বিশ্ব সম্পর্কে জানার সুযোগ তৈরী করে দেয়। ফলে তাদের জ্ঞান ও দক্ষতা বৃদ্ধির পাশাপাশি বিভিন্ন সভা-সেমিনারে বস্তুনিষ্ঠ বক্তা হিসাবে খ্যাতি অর্জনের পথ সুগম করে।

Manual1 Ad Code

প্রতিযোগিতায় উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি এ এফ এম মনসুর রহমান, সদস্য মাসুদুর রহমান উপস্থিত ছিলেন।

প্রতিযোগিতায় বিচারক ও মডারেটর হিসাবে উপজেলা একাডেমিক সুপারভাইজার প্রদীপ কুমার সরকার, যুব উন্নয়ন অফিসার এসএম নাসির উদ্দিন ও প্রজেক্ট অফিসার রুকুনুজ্জামান দায়িত্ব পালন করেন।

প্রতিযোগিতায় বিয়াম ল্যাবরেটরী স্কুল ও কলেজ চ্যাম্পিয়ন এবং শুকটিগাছা স্কুল ও কলেজ রানার্স আপ হয়। #

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!