আত্রাইয়ে মাহে রমজান উপলক্ষে ন্যায্যমূল্যে গরুর মাংস বিক্রয়ের দোকান উদ্বোধন – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০৬:২২ অপরাহ্ন
শিরোনাম :
কমলগঞ্জের সুনছড়া থেকে অবৈধভাবে সিলিকা বালু লুটের অভিযোগ : বাঁধা দেয়ায় মামলা হামলার হুমকি  ওসমানীনগরে মন্ত্রী ও উপদেষ্টার খাল খনন এবং বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন  কমলগঞ্জে মুন্সীবাড়ির উদ্যোগে সুবিধাবঞ্চিত মানুষের মধ্যে বস্ত্র বিতরণ কুলাউড়ায় জবেদা রউফ ফাউন্ডেশনের ঈদ সামগ্রী বিতরণ জুড়ীতে অসহায় মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ বড়লেখায় মাসব্যাপী কুরআন প্রশিক্ষণ ও পুরস্কার বিতরণ  বড়লেখায় মশক নিধনে এমপির নেতৃত্বে সমন্বিত পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান জুড়ীতে প্রবাসী সমাজসেবক মাহবুব হাসান সাচ্চুর উদ্যোগে ইফতার মাহফিল ওসমানীনগর আব্দুল আজিজ ফাউন্ডেশনের  খাদ্যসামগ্রী বিতরণ ছাতকে ব্যবসার নামে অর্ধকোটি টাকা হাতিয়ে নিল প্রতারক চক্র প্রাণনাশের হুমকি : থানায় অভিযোগ

আত্রাইয়ে মাহে রমজান উপলক্ষে ন্যায্যমূল্যে গরুর মাংস বিক্রয়ের দোকান উদ্বোধন

  • শনিবার, ১ মার্চ, ২০২৫

Manual7 Ad Code
নাজমুল হক নাহিদ, আত্রাই (নওগাঁ) প্রতিনিধি :: নওগাঁর আত্রাইয়ে উপজেলা প্রশাসনের উদ্যোগে রমজান মাস উপলক্ষে শনিবার (০১ মার্চ) সকাল ৭টায় উপজেলা মেইন গেইটের সামনে ন্যায্য মূল্যে গরুর মাংস বিক্রয়ের দোকান উদ্বোধন করা হয়েছে। এই উদ্যোগের মাধ্যমে স্থানীয় জনগণকে রমজান মাসে সহজেই সাশ্রয়ী মূল্যে গরুর মাংস ক্রয় করার সুযোগ দেওয়া হচ্ছে।
Manual1 Ad Code

আত্রাই উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ কামাল হোসেন  বলেন,”রমজান মাসে মানুষের চাহিদা অনুযায়ী নিত্যপ্রয়োজনীয় পণ্য সহজলভ্য করতে উপজেলা প্রশাসন সর্বদা সচেষ্ট। এই মাংস বিক্রয়ের দোকানের মাধ্যমে আমরা চেষ্টা করেছি সাধারণ মানুষকে যেন ন্যায্য মূল্যে মাংস কিনতে সুবিধা হয়।”

প্রতিকেজি গরুর মাংসের মূল্য ৬৫০ টাকা নির্ধারণ করা হয়েছে। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে এই উদ্যোগটি গ্রহণ করা হয়েছে যাতে কোনোভাবেই মাংসের মূল্য সাধারণ মানুষের নাগালের বাইরে না যায়।

Manual7 Ad Code

তিনি আরও বলেন,একজন মাংস ক্রেতা সর্বোচ্চ দুই কেজি মাংস ক্রয় করতে পারবে। এছাড়া স্বল্প আয়ের মানুষের জন্য ২৫০ গ্রাম মাংস কেনার ব্যবস্থা রাখা হয়েছে।আসন্ন রমজান মাসে দ্রব্যমূল্যের দাম যেন নিয়ন্ত্রণে থাকে এবং অসাধু ব্যবসায়ীরা অতি মুনাফা লাভে সিন্ডিকেট গঠন করতে না পারে।#

Manual2 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!