আত্রাইয়ে জাতীয় ভোটার দিবস উপলক্ষে র‌্যালী ও আলোচনা – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০৬:২১ অপরাহ্ন
শিরোনাম :
কমলগঞ্জের সুনছড়া থেকে অবৈধভাবে সিলিকা বালু লুটের অভিযোগ : বাঁধা দেয়ায় মামলা হামলার হুমকি  ওসমানীনগরে মন্ত্রী ও উপদেষ্টার খাল খনন এবং বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন  কমলগঞ্জে মুন্সীবাড়ির উদ্যোগে সুবিধাবঞ্চিত মানুষের মধ্যে বস্ত্র বিতরণ কুলাউড়ায় জবেদা রউফ ফাউন্ডেশনের ঈদ সামগ্রী বিতরণ জুড়ীতে অসহায় মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ বড়লেখায় মাসব্যাপী কুরআন প্রশিক্ষণ ও পুরস্কার বিতরণ  বড়লেখায় মশক নিধনে এমপির নেতৃত্বে সমন্বিত পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান জুড়ীতে প্রবাসী সমাজসেবক মাহবুব হাসান সাচ্চুর উদ্যোগে ইফতার মাহফিল ওসমানীনগর আব্দুল আজিজ ফাউন্ডেশনের  খাদ্যসামগ্রী বিতরণ ছাতকে ব্যবসার নামে অর্ধকোটি টাকা হাতিয়ে নিল প্রতারক চক্র প্রাণনাশের হুমকি : থানায় অভিযোগ

আত্রাইয়ে জাতীয় ভোটার দিবস উপলক্ষে র‌্যালী ও আলোচনা

  • রবিবার, ২ মার্চ, ২০২৫

Manual8 Ad Code

নাজমুল হক নাহিদ, আত্রাই (নওগাঁ) প্রতিনিধি ::: ‘তোমার আমার বাংলাদেশ, ভোট দিব মিলেমিশেথ এই প্রতিপাদ্যকে সামনে রেখেনওগাঁর আত্রাইয়ে উপজেলা নির্বাচন অফিসের আয়োজনে রোববার (২ মার্চ) জাতীয় ভোটার দিবস উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

Manual8 Ad Code

সকাল সাড়ে ১০টায় অনুষ্ঠানের শুরুতে একটি র‌্যালি বের করা হয়, যা উপজেলা প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে আবার উপজেলা পরিষদ চত্বরে গিয়ে শেষ হয়। র‌্যালি শেষে উপজেলা পরিষদ সভা কক্ষে এ অনুষ্ঠানের
আয়োজন করা হয়।

Manual3 Ad Code

উপজেলা নির্বাচন অফিসার মোঃ ফেরদৌস আলমের সঞ্চালনায় আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ কামাল হোসেন। তিনি তার বক্তব্যে বলেন ;ভোটারদের সচেতনতা ও অংশগ্রহণই গণতন্ত্রকে সচল রাখে।

প্রতিটি নাগরিকের ভোট দেওয়া শুধু অধিকার নয়,দায়িত্বও বটে। আমরা চাই সবাই মিলে একটি সুন্দর ও শান্তিপূর্ণ নির্বাচনী পরিবেশ তৈরি করি। ভোটাররা যেন তাদের মূল্যবান ভোটের মাধ্যমে দেশের উন্নয়নে ভূমিকা রাখতে পারেন।

Manual3 Ad Code

তিনি আরও বলেন, জাতীয় ভোটার দিবসের মাধ্যমে আমরা ভোটারদের মধ্যে সচেতনতা বাড়াতে চাই। নতুন ভোটারদের নিবন্ধন এবং সবাইকে ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করাও আমাদের লক্ষ্য। উপজেলায় মোট ভোটার সংখ্যা ১৭৪৬২২ জন,তার মধ্যে পুরুষ ভোটার ৮৯১০৭ জন, মহিলা ভোটার সংখ্যা ৮৫৫১০ জন ও হিজড়া ২ জন।

Manual5 Ad Code

এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন,সহকারী নির্বাচন অফিসার মোঃ ইমরান হোসেন,পাঁচুপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ খবিরুল ইসলাম, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোঃ মোয়াজ্জেম হোসেন, যুব উন্নয়ন অফিসার এসএম নাসির উদ্দীন, একাডেমিক সুপারভাইজার প্রদীপ কুমার সরকার, সমাজসেবা অফিসার মোঃ সোহেল রানা, সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার পবিত্র, আত্রাই প্রেসক্লাবের সভাপতি তপন কুমার, সাংবাদিক নাজমুল হক নাহিদ, আত্রাই উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কাজী রহমানসহ সরকারি কর্মকর্তা- কর্মচারী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ প্রমুখ। #

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!