আত্রাইয়ে প্রশাসনের উদ্যোগে মাসব্যাপী ন্যায্যমূল্যের দোকান উদ্বোধন – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০৬:২২ অপরাহ্ন
শিরোনাম :
কমলগঞ্জের সুনছড়া থেকে অবৈধভাবে সিলিকা বালু লুটের অভিযোগ : বাঁধা দেয়ায় মামলা হামলার হুমকি  ওসমানীনগরে মন্ত্রী ও উপদেষ্টার খাল খনন এবং বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন  কমলগঞ্জে মুন্সীবাড়ির উদ্যোগে সুবিধাবঞ্চিত মানুষের মধ্যে বস্ত্র বিতরণ কুলাউড়ায় জবেদা রউফ ফাউন্ডেশনের ঈদ সামগ্রী বিতরণ জুড়ীতে অসহায় মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ বড়লেখায় মাসব্যাপী কুরআন প্রশিক্ষণ ও পুরস্কার বিতরণ  বড়লেখায় মশক নিধনে এমপির নেতৃত্বে সমন্বিত পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান জুড়ীতে প্রবাসী সমাজসেবক মাহবুব হাসান সাচ্চুর উদ্যোগে ইফতার মাহফিল ওসমানীনগর আব্দুল আজিজ ফাউন্ডেশনের  খাদ্যসামগ্রী বিতরণ ছাতকে ব্যবসার নামে অর্ধকোটি টাকা হাতিয়ে নিল প্রতারক চক্র প্রাণনাশের হুমকি : থানায় অভিযোগ

আত্রাইয়ে প্রশাসনের উদ্যোগে মাসব্যাপী ন্যায্যমূল্যের দোকান উদ্বোধন

  • রবিবার, ২ মার্চ, ২০২৫

Manual6 Ad Code

নাজমুল হক নাহিদ, আত্রাই(নওগাঁ) প্রতিনিধি :: নওগাঁর আত্রাইয়ে উপজেলা প্রশাসনের উদ্যোগে মাসব্যাপী ন্যায্যমূল্যের দোকান উদ্বোধন করা হয়েছে।

রোববার ২ মার্চ সকালে সাহেবগঞ্জস্ত উপজেলা পরিষদ মার্কেটের নিচতলায় মাংস, পেঁয়াজ, আলু, তেল, চিনি, ডাল, চাল ও তরমুজ ন্যায়্যমূল্যের দোকান উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার কামাল হোসেন।

Manual7 Ad Code

উদ্বোধন অনুষ্ঠানে বক্তব্যে তিনি বলেন, ইতিপূর্বে ৬৫০ টাকা কেজি দরে গরুর মাংস বিক্রির উদ্যোগ গ্রহণ করা হয়। পবিত্র রমজান উপলক্ষে বাজার ব্যবস্থা স্থিতিশীল রাখা এবং প্রান্তিক, অসহায় ও খেটে খাওয়া মানুষ যাতে ন্যায়্যমূল্যে প্রয়োজনীয় পণ্য ক্রয় করতে পারেন সে বিবেচনায় মাননীয় জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আউয়াল স্যারের দিকনির্দেশনা মোতাবেক এ দোকান উদ্বোধন করা হলো।

Manual1 Ad Code

তিনি আরও বলেন, একজন ক্রেতা সর্বোচ্চ দুই কেজি গরুর মাংস কিনতে পারবেন। এসময় অসাধু ব্যবসায়ীরা যাতে অতিমুনাফা লাভের আশায় বাজারে সিন্ডিকেট তৈরী করতে না পারেন সেলক্ষ্যে বাজার মনিটরিং অব্যাহত রাখার ঘোষণা দিয়ে উপজেলার সর্বস্তরের সচেতন মানুষের সহযোগিতা কামনা করেন তিনি। উক্ত উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা প্রাণি সম্পদ অফিসার আবু আনাচ, যুব উন্নয়ন অফিসার এসএম নাসির উদ্দিন উপস্থিত ছিলেন। #

Manual2 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!