জুড়ীতে বিজিবির বিশেষ অভিযানে ইয়াবাসহ দুই জন আটক – এইবেলা
  1. admin@eibela.net : admin :
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৯:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম :
বড়লেখায় মশক নিধনে এমপির নেতৃত্বে সমন্বিত পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান জুড়ীতে প্রবাসী সমাজসেবক মাহবুব হাসান সাচ্চুর উদ্যোগে ইফতার মাহফিল ওসমানীনগর আব্দুল আজিজ ফাউন্ডেশনের  খাদ্যসামগ্রী বিতরণ ছাতকে ব্যবসার নামে অর্ধকোটি টাকা হাতিয়ে নিল প্রতারক চক্র প্রাণনাশের হুমকি : থানায় অভিযোগ কমলগঞ্জের খুচরা দোকানগুলোতে জ্বালানি তেল সংকটে দুর্ভোগ বড়লেখার সুজানগর ইউনিয়ন বিএনপির ইফতার মাহফিল আত্রাইয়ে ২৬ মার্চ স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা কমলগঞ্জে বছরের প্রথম কালবৈশাখি ঝড়ে বিদ্যুৎ ব্যবস্থা লন্ডভন্ড কমলগঞ্জে মণিপুরি ললিতকলা একাডেমীর পরিচালকের দায়িত্ব পেলেন ইউএনও নাগেশ্বরীতে ইউনিসেফের অর্থায়নে বাল্যবিবাহ বন্ধে সংলাপ ও ইন্টারেক্টিভ সভা

জুড়ীতে বিজিবির বিশেষ অভিযানে ইয়াবাসহ দুই জন আটক

  • সোমবার, ২৪ মার্চ, ২০২৫

Manual4 Ad Code

আল আমিন আহমদ  :: মৌলভীবাজারের জুড়ী উপজেলা সীমান্তবর্তী বিয়ানীবাজার ব্যাটালিয়ন (৫২ বিজিবি) এর অধীনস্থ রাজকী বিওপি কমান্ডার এর নেতৃত্বে একটি বিশেষ টহল দল চুংগাবাড়ী রোড নামক স্থানে অভিযান পরিচালনা করে ৮৭১পিস ইয়াবা উদ্ধার, ১টি সিএনজিসহ ২ জন আটক করছে।
জানা যায়, বিয়ানীবাজার ব্যাটালিয়ন (৫২ বিজিবি) এর অধীনস্থ রাজকী বিওপি কমান্ডার এর নেতৃত্বে একটি বিশেষ টহল দল  ২৪ মার্চ  সোমবার সাড়ে ১০টায় গোপন সংবাদের ভিত্তিতে ফুলতলা ইউনিয়নের চুংগাবাড়ী রোড নামক স্থানে অভিযান পরিচালনা করে এসময় দ্রুত গামী ১টি সিএনজি থামানোর সিগন্যাল দেয়। সিএনজি চালক দূর হতে টহলদলের উপস্থিতি টের পেয়ে সিএনজিটি রেখে পালানোর চেষ্টা করে  টহলদল ২ (দুই) জনকে আটক করতে সক্ষম হয় এবং অপর ১ (এক) জন পালিয়ে যায়। পরবর্তীতে টহলদল আটককৃত যাত্রীসহ সিএনজিটিকে তল্লাশী করে আকটকৃত ব্যক্তিদের পরিহিত প্যান্টের পকেট হতে ১ প্যাকেট করে ২টি প্যাকেট এবং সিএনজির সীটের নীচ হতে আরও ৩ প্যাকেটসহ সর্বমোট ৫ টি কালো পলিথিনের প্যাকেট জব্দ করে। পটে স্থানীয় উপস্থিত ব্যক্তিদের সম্মুখে প্যাকেটগুলো খোলা হলে উক্ত প্যাকেটগুলোতে ইয়াবা ট্যাবলেট পাওয়া যায়। উপস্থিত স্বাক্ষীদের সম্মুখে ইয়াবা ট্যাবেলট গণনা করে ৮৭১ পিস ইয়াবা ট্যাবলেট পেয়ে বিজিবির হেফাজতে নেয়া হয়। এ ব্যাপারে পরবর্তী আইনী কার্যক্রম চলমান রয়েছে।

Manual7 Ad Code

‎এ বিষয়ে বিয়ানীবাজার ব্যাটালিয়ন (৫২ বিজিবি) এর অধিনায়ক বলেন, ‘‘সীমান্ত এলাকায় মাদকের প্রবাহ রোধে বিজিবি সর্বদা কঠোর অবস্থানে রয়েছে। আমাদের নিয়মিত অভিযানের মাধ্যমে মাদক চোরাচালান প্রতিরোধ করা হচ্ছে এবং ভবিষ্যতেও এই কার্যক্রম আরও জোরদার করা হবে’’। তিনি আরও বলেন ‘‘মাদকমুক্ত সমাজ গঠনে বিজিবি শুধু সীমান্ত পাহারাই নয়, জনগণের সঙ্গে সমন্বিতভাবে কাজ করছে। আমরা সাধারণ মানুষের সহযোগীতাকে অত্যন্ত মূল্যবান মনে করি এবং সবাইকে আহ্বান জানাই, মাদক চোরাচালান বা অন্য যে কোন অবৈধ কার্যক্রম সম্পর্কে তথ্য থাকলে তা দ্রুত বিজিবিকে অবহিত করতে।

বিয়ানীবাজার ব্যাটালিয়ন (৫২ বিজিবি) এ ধরনের অভিযান পরিচালনা করে সীমান্ত এলাকায় মাদকসহ সকল প্রকার চোরাচালান প্রতিরোধে দৃঢ় প্রতিজ্ঞ। বিজিবির এই কার্যক্রম সীমান্ত নিরাপত্তা এবং দেশের মাদকবিরোধী সংগ্রামের এক গুরুত্বপূর্ণ অংশ হিসেবে ভূমিকা রাখবে।

Manual4 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!