ফুলবাড়ী সীমান্তে ভারতীয় নাগরিককে হত্যা করেছে বিএএসএফ – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০২:৫৮ অপরাহ্ন
শিরোনাম :
জুড়ীতে অসহায় মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ বড়লেখায় মাসব্যাপী কুরআন প্রশিক্ষণ ও পুরস্কার বিতরণ  বড়লেখায় মশক নিধনে এমপির নেতৃত্বে সমন্বিত পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান জুড়ীতে প্রবাসী সমাজসেবক মাহবুব হাসান সাচ্চুর উদ্যোগে ইফতার মাহফিল ওসমানীনগর আব্দুল আজিজ ফাউন্ডেশনের  খাদ্যসামগ্রী বিতরণ ছাতকে ব্যবসার নামে অর্ধকোটি টাকা হাতিয়ে নিল প্রতারক চক্র প্রাণনাশের হুমকি : থানায় অভিযোগ কমলগঞ্জের খুচরা দোকানগুলোতে জ্বালানি তেল সংকটে দুর্ভোগ বড়লেখার সুজানগর ইউনিয়ন বিএনপির ইফতার মাহফিল আত্রাইয়ে ২৬ মার্চ স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা কমলগঞ্জে বছরের প্রথম কালবৈশাখি ঝড়ে বিদ্যুৎ ব্যবস্থা লন্ডভন্ড

ফুলবাড়ী সীমান্তে ভারতীয় নাগরিককে হত্যা করেছে বিএএসএফ

  • বৃহস্পতিবার, ৩ এপ্রিল, ২০২৫

Manual3 Ad Code
কুড়িগ্রাম প্রতিনিধি :: কুড়িগ্রামের ফুলবাড়ী সীমান্তে বিএসএফের গুলিতে ভারতীয় চোরাকারবারী নিহত হয়েছেন। বাংলাদেশি ভেবে চোরা কারবারীদের লক্ষ্য করে গুলি চালায় বিএসএফ। গুলিতে জাহানুর ইসলাম (২০)নামে এক ভারতীয় নাগরিককের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরো ২ জন।  বৃহস্পতিবার ভোরে ফুলবাড়ী উপজেলার নাওডাঙ্গা ইউনিয়নের গোড়কমন্ডপ নামাটারী সীমান্তে এ ঘটনাটি ঘটে।
স্থানীয় সুত্রে জানা গেছে, বৃহস্পতিবার ভোরে নামাটারী সীমান্তের আর্ন্তজাতিক সীমানা পিলার ৯২৯ এর কাছ দিয়ে ভারতীয় চোরাকারবারীরা বাংলাদেশে মাদকসহ মালামাল পাচারের চেষ্টা চালায়। তাদেরকে বাংলাদেশি ভেবে গিদালদাহ মরাকুটি ক্যাম্পে ও হরদিাস খামারের ধনিটারী বিএসএফ ক্যাম্পের বিএসএফের সদস্যরা রাবার বুলেট ছোড়ে, এতে ভারতীয় চোরাকারবারীরা ছত্রভঙ্গ হয়। বিএসএফের ছোড়া রাবার বুলেটে জাহানুর ইসলাম ঘটনাস্থলে মারা যায়। তার লাশ বিএসএফ নিয়ে গেছে।
এ সময় আহত দুই ভারতীয় নাগরিক আহত হয়েছেন, তারা হলেন হারুন ও হাসান, এসময় দৌড়ে বাংলাদেশ অভ্যন্তরে ঢুকে পড়ে। তারা এখন গোড়কমন্ডপ সীমান্ত এলাকায় আত্মগোপনে আছে।
এ প্রসঙ্গে লালমনিরহাট ১৫ বিজিবি ব্যাটলিয়নের অধিনায়ক লে. কর্নেল মেহেদী ইমাম জানান, বিএসএফের কাছে প্রাপ্ত তথ্যে জানা যায়, ভোরের দিকে একদল ভারতীয় নাগরিক টহলরত বিএসএফ পোস্টে হামলা চালায়। তখন আত্মরক্ষার্থে বিএসএফ রাবার বুলেট নিক্ষেপ করলে এক ভারতীয় হামলাকারী নিহত হন। ঘটনাটি ভারতের অভ্যন্তরীণ বিষয়।#

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!